এক্সপ্লোর

Sutahata : দলের একাংশের বিক্ষোভ, সুতাহাটায় ভেস্তে গেল তৃণমূলে যোগদান সভা ; কী বললেন কুণাল ?

TMC : ওই সভায় জেলার নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কুণাল ঘোষ

বিটন চক্রবর্তী, সুতাহাটা : তৃণমূল কংগ্রেসের একাংশের বিক্ষোভে ভেস্তে গেল তৃণমূলে (TMC) যোগদান সভা। হলদিয়ার সুতাহাটায় (Sutahata) কুণাল ঘোষের (Kunal Ghosh) উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান সভা ছিল। কিন্তু, দলের একাংশের বিক্ষোভে সভা বন্ধ করে দিতে বাধ্য হলেন কুণাল। বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান করানোর কথা ছিল।

ভেস্তে গেল যোগদান সভা-

ওই সভায় জেলার নেতৃত্ব ছাড়াও উপস্থিত ছিলেন কুণাল ঘোষ। তাঁর বক্তব্য শুরু করার আগে যোগদান পর্ব ছিল। স্থানীয় তৃণমূল নেতৃত্ব যখন কারা তৃণমূলে যোগদান করবেন একে একে নাম করতে শুরু করেন, তখন সভায় উপস্থিত দলের একাংশ বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, যাঁদের আজ যোগদান করানো হচ্ছে, গত বিধানসভা নির্বাচনে তাঁরা বিজেপির হয়ে কাজ করেছিলেন। তাঁরা তৃণমূল প্রার্থীকে হারাতে সাহায্য করেছিলেন। তাঁদের কেন নেওয়া হবে বলে প্রশ্ন তোলেন তাঁরা এনিয়ে তাঁরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় নেতৃত্ব তাঁদের বোঝাতে চাইলেও, তাঁরা শান্ত হননি। এই পরিস্থিতিতে কাউকে আজ যোগদান করানো হবে না বলে জানান কুণাল ঘোষ। সকলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন। এরপরই পরিস্থিতি শান্ত হয়।

দলীয় এক কর্মী বলেন, জামা বদলানোর মতো মানুষগুলো বদলে যায়। কিছুদিন আগে আমাদের এখানে সত্যব্রত দাসের নেতৃত্বে ওরা এখানে কাজ করছিলেন। আমাদের বেরোতে দিচ্ছিলেন না। আর আজ এসে বলছে আমরা আবার দলে ফিরতে চাই। ওরা নিজেদের ধান্দায় এসেছে। তাই ওদের আমরা সহ্য করতে পারব না। 

যদিও কুণাল ঘোষের বক্তব্য, এটা একটা ছোট ভুল বোঝাবুঝি। কারণ, যেটুকু শুনেছি, ছেলেগুলো আগে শুভেন্দুর সঙ্গে ছিল। কিন্তু, শুভেন্দু চলে যাওয়ার পর তাঁরা তাঁর সঙ্গে বিজেপিতে যাননি। তাঁরা তৃণমূলে রয়ে গিয়েছিলেন। আবার পুরোদস্তুর তৃণমূলেই কাজ করতে চান। এক্ষেত্রে যেহেতু তাঁরা শুভেন্দুর সঙ্গে ছিলেন, তাই পুরনো যাঁরা তৃণমূল কর্মী তাঁদের একটু আবেগ আছে। বসে ঠিক করে নেওয়া হবে।

সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড়ে তৃণমূলের দায়িত্ব দেওয়া হয় কুণাল ঘোষকে (Kunal Ghosh)। পঞ্চায়েত ও হলদিয়া পুরভোটের আগে কুণালকে দায়িত্ব শীর্ষ নেতৃত্বের। হলদিয়া, নন্দীগ্রাম-সহ পূর্ব মেদিনীপুরের দায়িত্ব সামলাচ্ছেন তিনি। 

আরও পড়ুন ; নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে উৎখাতের ডাক, রাস্তায় ‘চোর’ ধ্বনি শুনলেন কুণাল

সেরা শিরোনাম

News Live: বারুইপুরকাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ
বারুইপুরকাণ্ডে আরও ১২ জনকে গ্রেফতার করল পুলিশ
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
বারুইপুরকাণ্ডে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ, অশান্তির ঘটনায় ব্যাপক ধরপাকড়
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
Baruipur Incident: বারুইপুরকাণ্ডে গ্রেফতারি বেড়ে হল ৩০
Baruipur News: 'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে
'প্রাণ বাঁচাতে নাবালিকার আর্তনাদ, তাতেই ঘাড়ে সজোরে আঘাত...', বারুইপুরকাণ্ডে ধৃত আনন্দ সর্দারের ভূমিকা এবার পুলিশের নজরে

ভিডিও

TMC News: নতুন সরকারকে এই রাজনৈতিক গণতান্ত্রিক পরিবেশকে পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতে হবে:স্নেহাশিস
TMC Protest: হাইকোর্টের নির্দেশে কালীঘাট-তৃণমূলের মিছিল ঘিরে তুলকালাম | ABP Ananda Live
BJP Government: নবান্নে শিল্পমন্ত্রী ও অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক মিৎসুবিশি কর্তাদের | ABP Ananda Live
Samik Bhattacharya: মমতা বন্দ্যোপাধ্যায়ের দরজায় TMC-র ছেলেরাই তালা লাগিয়ে দিয়েছে: শমীক
TMC News: আমি গেলে ভিড়টা ১০ ডবল বেশি হত। আমরা হাইকোর্টের রুলটাকে অবমাননা করতে চাইনি তাই:মমতা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Baruipur Case: ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
ছোট্ট বস্তা, নির্যাতনের পরে তার মধ্যেই দুমড়ে মুচড়ে কিশোরীকে ঢুকিয়ে দেয় অভিযুক্তরা! বুঝতেই পারেনি তখনও বেঁচে ছিল নির্যাতিতা
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুর কাণ্ডে গ্রেফতার ২০ জন ! এই ৩ কাজের জন্যই অ্যাকশন মুডে প্রশাসন, নজরে আর কারা ?
Baruipur Incident: বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
বারুইপুরকাণ্ড - পুলিশের উপর হামলা, সরকারি সম্পত্তি ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় আরও ৮ গ্রেফতার
Weather Update: হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
হলুদ-কমলা সতর্কতা জারি, আজও দুর্যোগের ঘনঘটা উত্তর থেকে দক্ষিণে, ঝড়বৃষ্টিতে ভাসবে কোন কোন জেলা ?
Baruipur Case: 'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
'মেয়েটা চলে গেল, কিন্তু ন্যায়বিচার তো...', বারুইপুরকাণ্ডে এনকাউন্টার নিয়ে কী বলছেন হতভাগ্য মায়েরা?
Messi Record: ৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
৬৮ বছর ধরে এমবাপের দেশের গর্ব এই রেকর্ড, ছিনিয়ে নিতে পারেন মেসি, নতুন মাইলফলকের হাতছানি
Mamata Banerjee:
"হাইকোর্ট অবমাননা করতে চাইনি তাই", কালীঘাট তৃণমূলের মিছিলে উত্তেজনা, একজনকে চড় মারলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Embed widget