এক্সপ্লোর

Kunal on Suvendu: নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে উৎখাতের ডাক, রাস্তায় ‘চোর’ ধ্বনি শুনলেন কুণাল

Nandigram News: শুক্রবার, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সাউদখালিতে সভা করেন কুণাল।

বিটন চক্রবর্তী, পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামকে (Nandigram News) শুভেন্দু অধিকারী-মুক্ত (Suvendu Adhikari) করবেন বলে এ বার ডাক দিলেন তৃণমূলের (TMC) রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। বিরোধী দলনেতার নির্বাচনী ক্ষেত্রে দাঁড়িয়েই শুক্রবার এমন রব তুললেন কুণাল। তাঁর কথায়, "আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা!" পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে কুণালের এই মন্তব্য নিয়ে চড়ছে রাজনীতির পারদ। তৃণমূলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়েছে বিজেপি-ও (BJP)।

নন্দীগ্রামে দাঁড়িয়েই শুভেন্দুকে নিশানা কুণালের

বিধানসভার পর পঞ্চায়েত নির্বাচনের আগেও নন্দীগ্রামে বেশ অনুভূত হচ্ছে রাজনৈতিক উত্তাপ। পঞ্চায়েত নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে দাঁড়িয়েই তাঁকে নন্দীগ্রাম থেকে উৎখাতের হুঁশিয়ারি দিলেন কুণাল। এ দিন নন্দীগ্রামের সভা থেকে কুণাল বলেন, "নন্দীগ্রামকে শুভেন্দু-মুক্ত করব। শুভেন্দু অধিকারী বলে গেলাম, আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা।"

শুক্রবার, নন্দীগ্রাম ১ নম্বর ব্লকের সাউদখালিতে সভা করেন কুণাল। শাসকদলের দাবি, ওই সভায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কার্যনির্বাহী কমিটির সদস্য জয়দেব দাস-সহ ৩৩ জন নেতা ও কর্মী তৃণমূলে যোগদান করেন। আর নন্দীগ্রামে বিজেপিতে ভাঙন ধরানোর দাবি করে সেখানকার বিধায়ক শুভেন্দুকে নিশানা করেন কুণাল ঘোষ।

আরও পড়ুন: WB BJP Updates: কাজের নাম করে সিকিমে নিয়ে গিয়ে শারীরিক নিগ্রহ! আইটি সেলের কর্মীর অভিযোগ ঘিরে শোরগোল বঙ্গ বিজেপি-তে

এ দিনের সভায় কুণাল আরও বলেন, "আরও কাজের জন্য শুভেন্দুকে দায়িত্ব দিয়েছিলেন। এত বড় বেইমান, কুলাঙ্গার...সমস্তরকম ক্ষমতা, পদ নেওয়ার পর ছুরি মেরে চলে গেছে। নন্দীগ্রাম শুভেন্দুমুক্ত করব। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী থাকবে না। এরকম একটা কুলাঙ্গার, সমস্তরকম দিক থেকে খারাপ, চোর শুভেন্দু অধিকারী, নন্দীগ্রামে তোমার জায়গা নেই। যত দিন যাবে, তত মুহূর্তে বুঝতে পারবে। আবার বলছি, শুভেন্দু অধিকারী বলে গেলাম, যত পার গাল দাও। আগে ঘর সামলা, পরে ভাববি বাংলা।"   

এ নিয়ে যদিও কুণালকে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি। তমলুকে বিজেপি-র সাংগঠনিক জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায় বলেন, "কুণাল ঘোষ যতই স্বপ্ন দেখুক, নন্দীগ্রামে ওকে ঝেঁটিয়ে বিদায় করবে।'' 

অন্য দিকে, এ দিনই শিক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগে নন্দীগ্রামের টেঙ্গুয়া মোড়ে বিক্ষোভ দেখায় DYFI। কুণাল ঘোষ-সৌমেন মহাপাত্রদের গাড়ি লক্ষ্য করে চোর স্লোগান দেন সংগঠনের কর্মী-সমর্থকরা। 

পঞ্চায়েত নির্বাচনের আগে উত্তাপ বাড়ছে রাজ্য রাজনীতির

গত বিধানসভা ভোটে পূর্ব মেদিনীপুর জেলায় তৃণমূল ও বিজেপির মধ্যে কার্যত প্রেস্টিজ ফাইট দেখা গিয়েছিল। এবার সামনে পঞ্চায়েত নির্বাচন। হলদিয়ার পুরভোটও শিগগিরই হওয়ার কথা। তার আগে বাগযুদ্ধে সরগরম জেলার রাজনীতি।

সেরা শিরোনাম

Weather Update: পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
পারদ পতনের মাঝেই ফের সাগরে ঘূর্ণাবর্তের পূর্বাভাস, কী জানাচ্ছে IMD ?
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Nadia News: 'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
'মাথায় অস্ত্র ঠেকিয়ে' মতুয়া নেতার স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, দুই শিশুকন্যাকেও যৌন হেনস্থার অভিযোগ, ভয়াবহ ঘটনা নদিয়ার চাকদায়
CM Suvendu Adhikari:
"বেসরকারি স্কুলগুলিকে ফেরত দিতে হবে বাড়তি ফি..", বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর, আরও কী কী সিদ্ধান্তগুলি নেওয়া হল এবার ? পোর্টাল নিয়ে কী জানালেন

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget