এক্সপ্লোর

Purulia News: ঝালদা পুরসভার ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর

Jhalda Municipality: দিল্লিতে যখন বিজেপি বিরোধী জোট কংক্রিট করার চেষ্টা চলছে, ঠিক সেই সময়, চেয়ারপার্সন-সহ ৫ কাউন্সিলরকে দলে টেনে কংগ্রেসের হাত থেকে ঝালদা পুরসভার রাশ ছিনিয়ে নিয়েছিল তৃণমূল।

সন্দীপ সমাদ্দার, ঝালদা: ঝালদা পুরসভার (Jhalda Municipality) ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর। তৃণমূলের ঝালদা পুরসভা দখলের পর ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা তপন কান্দুর স্ত্রীর। সম্প্রতি কংগ্রেসে ভাঙন ধরিয়ে ঝালদা পুরসভা দখল করে তৃণমূল। শাসক দলে যোগ দেন ৪ কংগ্রেস ও ১ নির্দল কাউন্সিলর।‘যখন বোর্ডই আর হাতে নেই তখন আর পদে থেকে কী লাভ,’ মন্তব্য পূর্ণিমা কান্দুর।

ভাইস চেয়ারম্যান পদে ইস্তফা পূর্ণিমা কান্দুর: দিল্লিতে যখন বিজেপি বিরোধী জোট কংক্রিট করার চেষ্টা চলছে, ঠিক সেই সময়, চেয়ারপার্সন-সহ ৫ কাউন্সিলরকে দলে টেনে কংগ্রেসের হাত থেকে ঝালদা পুরসভার রাশ ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। এই প্রেক্ষাপটেই,পুরুলিয়ার ঝালদা পুরসভার উপ-পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দিলেন নিহত কংগ্রেস নেতা তপন কান্দুর স্ত্রী ও ১২ নম্বর ওয়ার্ডের কংগ্রেস কাউন্সিলর পূর্ণিমা কান্দু। তৃণমূল শিবিরে যোগ দেওয়া পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়ের কাছে ইস্তফাপত্র পাঠিয়ে দিয়েছেন পূর্ণিমা। একই সঙ্গে শিবির বদলকারী পুরপ্রধান শীলা চট্টোপাধ্যায়কেও তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। পূর্ণিমা কান্দু বলেন, “এখন ওদের বোর্ড হয়েছে। এরপর সেটা আমার মনের চিন্তাভাবনায় এসেছে যে বোর্ড থেকে ইস্তফা দেব বলে।আমি বর্তমান পুরপ্রধানকে জানাচ্ছি, যদি ওনার সাহস থাকে, তাহলে উনিও পদ থেকে ইস্তফা দিয়ে , তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরদের সমর্থন নিয়ে, উনি আবার নতুন করে এই চেয়ারে বসুন। কারণ এর আগে তো কংগ্রেসের বোর্ড হয়ে গিয়ে, কংগ্রেসের, আমাদের সাপোর্ট নিয়ে তো উনি পুরপ্রধান হয়েছিলেন এবং আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি যে ঝালদার মানুষের জন্য উন্নয়ন করুক।’’

২০২২-এর পুরভোটের পর, সারা রাজ্য়ের মধ্য়ে মাত্র দুটি পুরসভা ছিল বিরোধীদের দখলে। নদিয়ার তাহেরপুর এবং পুরুলিয়ার ঝালদা।ঝালদায় পুরবোর্ড গঠন নিয়ে তৃণমূল ও কংগ্রেসের মধ্যে দড়ি টানাটানি চলে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে। এর মধ্যে কংগ্রেস কাউন্সিলর খুন, সাক্ষীর রহস্যমৃত্যু, হুমকি ফোন, সিবিআই তদন্ত - ঝালদা পুরসভাকে ঘিরে একের পর এক ঘটনা ঘটতেই থাকে। শেষপর্যন্ত গত ফেব্রুয়ারিতে আইনি লড়াইয়ে তৃণমূলকে টেক্কা দিয়ে ঝালদায় পুরবোর্ড গড়ে কংগ্রেস।
নির্দল কাউন্সিলর শীলা চট্টোপাধ্যায়কে পুরপ্রধান এবং পূর্ণিমা কান্দুকে উপ পুরপ্রধান পদে বসায় জেলা কংগ্রেস নেতৃত্ব। কিন্তু, সম্প্রতি, শীলা চট্টোপাধ্যায়-সহ কংগ্রেস শিবির ছেড়ে ৫ জন নাম লেখান তৃণমূল শিবিরে। আর তার জেরেই ঝালদা পুরসভা থেকে ক্ষমতাচ্যুত হয় কংগ্রেস।এই মুহূর্তে ১২ আসন বিশিষ্ট ঝালদা পুরসভায় কংগ্রেসের কাউন্সিলর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২।  তৃণমূলের আসন সংখ্য়া ৫ থেকে বেড়ে হয়েছে ১০।

আরও পড়ুন: Recruitment Scam: 'কবে চালু হয়েছিল লিপস অ্যান্ড বাউন্ডস?' স্কুলে নিয়োগ দুর্নীতিতে নজরে সংস্থার সম্পত্তি

সেরা শিরোনাম

Bankura CJP Protester Father Death: বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
বাঁকুড়ায় CJP সমর্থকের বাবার মৃত্যু, নিহতের বাড়িতে গেলেন নৌশাদ সিদ্দিকি, কী বললেন ISF বিধায়ক
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় কালকের মধ্যে টাকা না ঢুকলে কোথায় আবেদন করতে হবে ?
Annapurna Yojana: অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?
অনৈতিক ভাবে অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা পাচ্ছে কেউ? কীভাবে অভিযোগ জানাবেন?

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget