এক্সপ্লোর

WBHS Exam 2025: উচ্চ মাধ্যমিকে ব্যবহার করা যাবে ক্যালকুলেটর ! কোথায়, কীভাবে? বিস্তারিত জানাল সংসদ

HS Examination 2025: সেমেস্টার সিস্টেম চালু হওয়ার পর শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই নয়া নিয়মে পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না।

কলকাতা: আর কয়েকদিন পরেই ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে যাবে। এটাই শেষবার বার্ষিক নিয়মে পরীক্ষা, আগামী ২০২৬ সাল থেকেই সেমেস্টার নিয়মে হবে পরীক্ষা। উচ্চ মাধ্যমিকে সেমেস্টার নিয়ম চালু হওয়ার পর থেকেই সিলেবাস থেকে পরীক্ষা পদ্ধতিতে বদল এসেছে। বার্ষিক নিয়মে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার্থীরা অনায়াসেই পরীক্ষাকেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহার করতে পারতেন, তবে সেমেস্টার সিস্টেম চালু হওয়ার পর শিক্ষা সংসদের পক্ষ থেকে জানানো হয়েছিল যে এই নয়া নিয়মে পরীক্ষার্থীরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন না। দুশ্চিন্তায় পড়েছিলেন ছাত্র-ছাত্রীরা। তবে এবার আরেকটি নির্দেশিকা জারি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার নিয়ে স্পষ্ট বার্তা দিল শিক্ষা সংসদ।

নয়া নির্দেশিকায় শিক্ষা সংসদ জানিয়েছে, একাদশ এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় অর্থাৎ সেমেস্টার নিয়মে একাদশের প্রথম ও দ্বিতীয় সেমেস্টার এবং দ্বাদশের তৃতীয় ও চতুর্থ সেমেস্টারের পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। তবে একমাত্র প্র্যাক্টিক্যাল পরীক্ষাতেই এই ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, কোনো থিওরি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার এখনও নিষিদ্ধ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নতুন সেমেস্টার সিস্টেমে ক্যালকুলেটর ব্যবহার নিয়ে এর আগে সংসদের কাছে বিভিন্ন স্টেকহোল্ডারদের তরফে অনুরোধ এসেছিল। তা বিবেচনা করে এই সিদ্ধান্ত জানিয়েছে সংসদ।

ক্যালকুলেটরের প্রকৃতি নিয়েও স্পষ্ট বিবরণ দিয়েছে সংসদ। বিবৃতিতে বলা হয়েছে পরীক্ষার্থীরা কেবলমাত্র এমন ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন যাতে সাধারণ, ত্রিকোণমিতি, এক্সপোনেনশিয়াল, লগারিদম ফাংশন রয়েছে। বিবৃতিতে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কেবলমাত্র সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, বৈজ্ঞানিক ক্যালকুলেটর ব্যবহারে এখনও নিষেধাজ্ঞা রয়েছে।

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এখন হয় বছরে একবার।  রাজ্যে এবার বছরে ২ বার হবে উচ্চমাধ্যমিক। জাতীয় শিক্ষানীতির ভিত্তিতে রাজ্য শিক্ষানীতির সুপারিশে এরাজ্যেই প্রথম লাগু হতে চলেছে নতুন পদ্ধতি। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে খবর, চলতি বছরের নভেম্বর এবং ২৫ সালের মার্চে হবে একাদশ শ্রেণির ২টি সেমিস্টার।২০২৫ সালের নভেম্বেরে দ্বাদশ শ্রেণির প্রথম সিমেস্টার এবং ২৬-এর মার্চে দ্বাদশের দ্বিতীয় সিমেস্টার নিয়ে হবে উচ্চমাধ্যমিক। আর এভাবেই সেমেস্টার নিয়মের প্রথম উচ্চ মাধ্যমিক হবে ২০২৬ সালে। উচ্চমাধ্যমিকের ক্ষেত্রে প্রথম সেমিস্টার হবে MCQ পদ্ধতিতে OMR শিটে। 

আরও পড়ুন: Success Story: JEE Mains-এ ১০০ পার্সেন্টাইল পেয়ে শীর্ষস্থানে সক্ষম জিন্দাল, সাফল্যের মূল চাবিকাঠি কী ? জানালেন নিজেই 

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata: জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
জ্ঞানেশ কুমার ইস্য়ুতে জাতীয় স্তরে কাছাকাছি সিপিএম, মমতা বন্দ্যোপাধ্যায়, কী বলছেন বিমান, সুজনরা?
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Embed widget