এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ায় প্রতিবেশী যুবকের হাতে রহস্যজনকভাবে খুন বৃদ্ধ দম্পতি

Purulia News: কিছুক্ষণ পর হাঁড়িরাম সিং সর্দারের ছেলে বাড়ি ফিরে দেখে তার বাবা-মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তিনি বলরামপুর থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: রহস্যময়খুন বৃদ্ধ দম্পতির। ঘটনাটি ঘটেছে পুরুলিয়া বলরামপুরে। সেখানে এক প্রতিবেশী যুবকের হাতে খুন হতে হল বৃদ্ধ দম্পতিকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গেছে শুক্রবার বলরামপুর থানার হাড়াশালডি গ্রামের যুবক ঘটক সিং সর্দার গ্রামেরই হাঁড়িরাম সিং সর্দার ও তার স্ত্রী বিন্দেশ্বরী সিং সর্দারকে তাদের বাড়ির সামনে নৃশংস ভাবে লাঠিপেটা করে। যুবকের আক্রমণ দুজনেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন। অভিযুক্ত যুবক ঘটনার পর সেখান থেকে পালিয়ে যায়।

কিছুক্ষণ পর হাঁড়িরাম সিং সর্দারের ছেলে বাড়ি ফিরে দেখে তার বাবা-মাকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছেন। তিনি বলরামপুর থানায় খবর দিলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে ছুটে যায়। গুরুতর জখম অবস্থায় বৃদ্ধ দম্পতিকে উদ্ধার করে বলরামপুর বাঁশগড় হসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক বছর তেষট্টির হাঁড়িরাম সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁর স্ত্রী বিন্দেশ্বরী দেবীকে  উন্নত চিকিৎসার জন্য পুরুলিয়া দেবেন মাহাতো গভমেন্ট মেডিকেল কলেজ ও  হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক ৫৫বছর বয়সী বিন্দেশ্বরী সিং সর্দারকে মৃত বলে ঘোষণা করেন। কেন এই খুনের ঘটনা সে বিষয়টি স্পষ্ট না হলেও ঘটক সিং সর্দার নামে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের তরফে ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে বলরামপুর থানার পুলিশ। আজই মৃত ওই দম্পতির দেহগুলির ময়নাতদন্ত হবে পুরুলিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে। ঘটনার জেরে গ্রামে আতঙ্ক ছড়িয়েছে গ্রামে রয়েছে পুলিশ মোতায়েন।

পার্কস্ট্রিট হত্যাকাণ্ডে জেল হেফাজত

কিছুদিন আগে পার্ক স্ট্রিটে হোটেলে খুন করে বক্সখাটে দেহ রাখার ঘটনায় ধৃতদের জেল হেফাজত। পার্ক স্ট্রিটের হোটেলে হত্যাকাণ্ডে ধৃত ২ জনের জেল হেফাজত হয়েছে। গত ৬ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। ওড়িশার কটক থেকে গ্রেফতার করা হয় শক্তিকান্ত বেহরা ও সন্তোষ বেহরাকে। উদ্দেশ্য ছিল, গাইড পরিচয় দিয়ে হোটেলে এনে লুঠপাট করা। চাকু বের করে ভয় দেখাতেই বাঁচার তাগিতে পাল্টা আক্রমণ করেছিল ২ যুবক। তাতেই খুন হয়ে যান রাহুল লাল। লুঠপাটের হাত থেকে বাঁচতে ধস্তাধস্তির মধ্যেই গামছা গলায় পেঁচিয়ে শ্বাসরোধ করে খুন। এরপর বক্স খাটে দেহ ঢুকিয়ে রেখে ওড়িশায় চম্পট। পার্ক স্ট্রিটের হোটেলে যুবক খুনের কিনারা করেছিল পুলিশ। ধৃতদের কলকাতায় এনে জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে কলকাতা পুলিশ। লালবাজারের গোয়েন্দাদের দাবি, গাইড পরিচয় দিয়ে ধৃত শক্তিকান্ত ও সন্তোষ বেহেরার সঙ্গে আলাপ জমান রাহুল লাল। থাকা-খাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে, ২ জনেকে হোটেলে নিয়ে যান। বাইরে থেকে খাবার ও মদ আনা হয়। মদ খাওয়ার মধ্যেই ছুরি বের করে তাদের কাছ থেকে লুঠপাতের চেষ্টা করেন রাহুল। কিন্তু, বাঁচার জন্য পাল্টা ওই দুজন বাধা দিলে গেলে খুন হয়ে যান রাহুলই।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

SC On Delhi Police Lathi Charge:
"মানুষজন বিক্ষোভ দেখাচ্ছে বলেই পুলিশ লাঠিচার্জ করতে পারে না..", যন্তর মন্তরে পুলিশের লাঠিচার্জ নিয়ে পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের
Agnimitra Paul: 'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
'ছাত্রদের প্রতিবাদকে সমর্থন করছি, কিন্তু দেশবিরোধী শক্তিকে প্রশ্রয় নয়', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
News Live : : বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
: বিজেপিতে যোগদানের জল্পনার মধ্যেই নবান্নে সুদীপ
Weather Update: বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে
বঙ্গোসাগরে অতি গভীর নিম্নচাপ, ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ধেয়ে আসতে পারে ঝোড়ো হাওয়া, অতি ভারী বৃষ্টির কমলা সর্তকতা এবার দক্ষিণবঙ্গে

ভিডিও

TMC News: আব্দুর রহিম বক্সীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ | ABP Ananda LIVE
Anubrata Mondal | আগাম জামিনের আবেদন মঞ্জুর অনুব্রত মন্ডলের
Sajal Ghosh |
Kajal Seikh | কাজল শেখকে ঘিরে চোর চোর স্লোগান | ABP Ananda LIVE
Park Street | জনবহুল পার্ক স্ট্রিটে দেহ উদ্ধার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
CJP Punjab Protest: NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
NEET-এর পর এবার পঞ্জাবে প্রশ্নফাঁসের অভিযোগ, আন্দোলনে নামতে পারে CJP
Tata Sierra EV: সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
সিয়েরা ইভির QWD না RWD, পারফরম্যান্স, রেঞ্জ ও দামের হিসাব করলে কোন ভ্যারিয়েন্ট আপনার জন্য সেরা?
Jhandu Kumar: পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
পোলিও কেড়ে নিয়েছিল হাঁটার ক্ষমতা, নাম নিয়ে চলত ঠাট্টা, দেশের হয়ে পদক জিতে জবাব ঝান্ডু কুমারের
West Bengal Weather Update: ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি উত্তর থেকে দক্ষিণে, সপ্তাহের শেষ এবং শুরুতে ভাসবে কোন কোন জেলা
Embed widget