এক্সপ্লোর

Purulia: একের পর এক গবাদি পশুর মৃত্যু, উদ্ধার হচ্ছে কঙ্কাল! নেপথ্যের কারণ প্রকাশ্যে আসতেই শিহরণ

Purulia Forest: গত ২ বছর ধরে বনাঞ্চলে একের পর এক গবাদি পশুর মৃত্যু ও কঙ্কাল উদ্ধারের ঘটনায় সন্দেহ দানা বাঁধে বন দফতরের।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার (Purulia) কোটশিলার সিমনিজাবর জঙ্গলে বন দফতরের (Forest Department) পাতা ক্যামেরায় (Camera) দেখা মিলল চিতাবাঘের (Leopard)। গত ২ বছর ধরে বনাঞ্চলে একের পর এক গবাদি পশুর মৃত্যু ও কঙ্কাল উদ্ধারের ঘটনায় সন্দেহ দানা বাঁধে বন দফতরের। এরপর ট্র্যাপ ক্যামেরা (Trap Camera) বসানো হয়। তাতেই ধরা পড়ল চিতাবাঘের ছবি। 

ঘন জঙ্গলের মধ্যে জ্বলজ্বল করছে চোখ দুটো।  স্পষ্ট বোঝা যাচ্ছে কালো ছোপ ছোপ শরীরটা। পুরুলিয়ার কোটশিলার সিমনিজাবর জঙ্গলে বন দফতরের পাতা ক্যামেরা-ট্র্যাপে দেখা মিলল চিতাবাঘের। ২ বছর ধরে এই এলাকায় গবাদি পশুর মৃত্যুতে, আশঙ্কাটা তৈরি হচ্ছিল। কয়েকমাস আগে বসানো হয় ক্যামেরা ট্র্যাপ। 

বন দফতর সূত্রে খবর, ২২ ফেব্রুয়ারি চিতাবাঘটির ছবি ধরা পড়ে। তারপরই বিষয়টি বন দফতরকে বিষয়টি জানানো হয়। ক্যামেরা ট্র্যাপে চিতাবাঘের ছবি ধরা পড়ার পর, গ্রামবাসীদের সতর্ক করতে বনদফতরের তরফে প্রচার শুরু হয়েছে। পুরুলিয়া বিভাগের ডিএফও দেবাশিস শর্মা, "আমরা কিছুদিন ধরেই দেখছি বনে কিছু গবাদি পশু মারা যাচ্ছে। আমরা গরুর কঙ্কাল দেখি। জন্তুর আঘাতে মৃত্যু। জঙ্গলে ট্র্যাপ ক্যামেরা। সেই অঞ্চলে চিতাবাঘ দেখতে পাই। গ্রামের লোককে সচেতন করেছি। পরিস্থিতির দিকে নজর রাখছি।"  

আরও পড়ুন, আপের সদস্য সংগ্রহের কাজ শুরু বাংলায়, কটাক্ষ তৃণমূল-বিজেপির

২০১৫ সালের ২০ জুন, কোটশিলা বনাঞ্চলের টাটুয়াড়ায় লোকালয়ে চলে আসা একটা চিতাবাঘকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন এলাকাবাসীরা। তারপর থেকে এসব এলাকায় চিতাবাঘের গতিবিধি বিশেষ নজরে আসেনি। যে চিতাবাঘটির ছবি ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে তাকেও লোকালয়ে আসতে দেখা যায়নি। 

এদিকে, চিতাবাঘ মেরে সেই চামড়া ও নখ চোরাপাচারের অভিযোগে উত্তরবঙ্গে  তিনজনকে গ্রেফতার করল সশস্ত্র সীমা বল। জানা গিয়েছে, এসএসবির গোয়েন্দা বিভাগ ও ঘোষপুকুর বন দফতর এই যৌথ অভিযান চালায়। নির্দিষ্ট খবরের ভিত্তিতে শুক্রবার দুপুরে শিলিগুড়ির (Siliguri) ফাঁসিদেওয়ার ঘোষপুকুরে একটি বাইক আটক করা হয়। তল্লাশি চালিয়ে বাইকে থাকা দুই ব্যাক্তির কাছ থেকে একটি চিতাবাঘের চামড়া ও নখ উদ্ধার করা হয়। পরে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে জানা যায় আরও একজনের নাম। তাকেও এদিন গ্রেফতার করা হয়।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি এই চিতাবাঘটি শিকার করে ধৃতরা। এরপর তারা সবাই মিলে বাঘের মাংস খাওয়ার পাশাপাশি চামড়া ছাড়িয়ে নেয়। এরপর চিতাবাঘটির চামড়া ও নখ গোপনে নেপালে বিক্রি করার মতলব ছিল তাদের। তবে তার আগেই তারা ধরা পড়ে গেল।


 

সেরা শিরোনাম

Rejinagar By Elections: Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Gyanesh Kumar: SIR ইস্য়ুতে জ্ঞানেশ কুমারের পদত্য়াগের দাবিতে চাপ বাড়িয়ে পথে নামল INDI জোট
Nandigram-Reginagar By-Polls LIVE: অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
অশান্তির অভিযোগে গ্রেফতার হুমায়ুন, রিপোর্ট তলব CEO দফতরের, নন্দীগ্রামের গড়চক্রবেড়িয়ায় উত্তেজনা
Nandigram Bypoll : ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
ভোটের সকালেই উত্তাল নন্দীগ্রাম, 'বহিরাগতদের তাণ্ডব...ভোট দিতে দিচ্ছে না', অভিযোগ কংগ্রেসের
Humayun Kabir on By-Poll: 'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে
'পুলিশ উর্দি পরে ভোট লুঠ করছে', রেজিনগরে উপনির্বাচনে বড় অভিযোগ হুমায়ুনের, তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রীকে

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget