এক্সপ্লোর

Agniveer Recruitment 2025: দশম-দ্বাদশ পাশেই ভারতীয় সেনায় যোগ দেওয়ার সুযোগ ! অগ্নিবীর নিয়োগের আবেদন শুরু

Indian Army Recruitment: এই নিয়োগের অধীনে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক বা স্টোরকিপার, অগ্নিবীর ট্রেডসম্যান, সৈনিক টেকনিক্যাল নার্সিং ইত্যাদি।

Recruitment News: ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিতে চায় এমন উৎসাহী ছেলে-মেয়ে ভারতে প্রচুর রয়েছে। তাদের জন্য বড় খবর, বলা ভাল সুবর্ণ সুযোগ। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগ (Recruitment News) শুরু হয়েছে ২০২৫-এর জন্য। ইতিমধ্যেই এই নিয়োগের (Agniveer Recruitment) জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে গতকাল ১২ মার্চ থেকে। আগ্রহী প্রার্থীরা আগামী ১০ এপ্রিলের মধ্যে এই আবেদন করে নিতে পারবেন অগ্নিবীর নিয়োগের জন্য।

এই নিয়োগের অধীনে বিভিন্ন পদে লোক নেওয়া হবে। এর মধ্যে রয়েছে অগ্নিবীর জেনারেল ডিউটি, অগ্নিবীর ক্লার্ক বা স্টোরকিপার, অগ্নিবীর ট্রেডসম্যান, সৈনিক টেকনিক্যাল নার্সিং ইত্যাদি। এই নিয়োগের জন্য একটি লিখিত পরীক্ষাও দিতে হবে আগ্রহী প্রার্থীদের যা আয়োজিত হবে এই বছর জুন মাসে। তবে এখনও স্পষ্ট করে কোনও তারিখ জানানো হয়নি। এর জন্য প্রার্থীদের নজর রাখতে হবে www.joinindianarmy.nic.in ওয়েবসাইটে।

কারা করতে পারবেন আবেদন

অগ্নিবীর জেনারেল ডিউটি পদের জন্য প্রার্থীকে ৪৫ শতাংশ নম্বর নিয়ে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। যদি কোনও প্রার্থীর লাইট মোটর ভেহিকলের লাইসেন্স থেকে থাকে, তাহলে তাঁকে ড্রাইভারের পদের জন্য প্রাধান্য দেওয়া হবে। অগ্নিবীর টেকনিক্যাল পদের জন্য দ্বাদশ শ্রেণিতে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর পেয়ে পাশ করতে হবে। তবে দ্বাদশে অবশ্যই প্রার্থীর পাঠক্রমে পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি বিষয় থাকতে হবে বাধ্যতামূলক বিষয় হিসেবে।

আবেদনের ফি কত

এই নিয়োগের জন্য সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের ২৫০ টাকা দিতে হবে আবেদনের ফি হিসেবে। এই ফি জমা করতে হবে অনলাইন মোডে।

কী কী নথি লাগবে

দশম এবং দ্বাদশের মার্কশিট, সার্টিফিকেট, স্ক্যান করা স্বাক্ষর, পাসপোর্ট সাইজের ছবি, কাস্ট সার্টিফিকেট ইত্যাদি নথি প্রয়োজন হবে অগ্নিবীর নিয়োগের আবেদনের সময়।

কীভাবে করবেন আবেদন

ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই অগ্নিবীর নিয়োগের জন্য আবেদন করতে হবে আপনাকে। নির্দিষ্ট নথি আপলোড করে, ফর্ম পূরণ করে আবেদন সম্পূর্ণ করতে হবে। ১০ এপ্রিলের পরে কোনও আবেদন গ্রাহ্য হবে না।  

অন্যান্য নিয়োগ

বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ হেড কনস্টেবল মিনিস্টেরিয়াল এবং অ্যাসিসট্যান্ট সাব-ইন্সপেক্টর স্টেনো নিয়োগ করতে চলেছে। এই দুই পদে চাকরির জন্য আবেদনকারীদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট এবং ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট দিতে হবে।  

আরও পড়ুন: UPSC Recruitment 2025: UPSC-তে সহকারী অধ্যাপক সহ আরও বিভিন্ন পদে নিয়োগ, কত শূন্যপদ ? কীভাবে করবেন আবেদন ?

Education Loan Information:
Calculate Education Loan EMI

সেরা শিরোনাম

Success Story: অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
অগ্নিবীরের পরীক্ষায় ফেল করেছিলেন ২ বার, অবশেষে NDA-তে পেলেন AIR-9, কোন পথে সফল হলেন রুচি পুনিয়া
BSF SI Recruitment 2026: BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
BSF-এ চাকরির বড় সুযোগ ! এই সব পদের জন্য জারি বিজ্ঞপ্তি, বেতন প্রায় ১ লক্ষ টাকা, কীভাবে আবেদন করবেন ?
CBSE Class 10 and 12 Examination Dates: সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করল কর্তৃপক্ষ, কবে থেকে শুরু হতে চলেছে পরীক্ষা ?
Success Story: বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা
বাবা-মায়ের স্বপ্নের উল্টো পথে হেঁটে পড়লেন পাবলিক সার্ভিসের জন্য, অবশেষে কোনও কোচিং ছাড়াই সরকারি আধিকারিক হলেন বিহারের আস্থা

ভিডিও

Lake Kalibari: আলোর উৎসবে প্রস্তুতি সর্বত্র, পুজোর আয়োজনে লেক কালীবাড়ি
Kali Puja 2026: ৭৩ বছরে পা দিল শ্যামাচরণ মিত্র লেন শ্যামাপুজো কমিটি, পুজোর থিম অসীমা
Kali Puja 2026: ৮০ তম বছরে পা দিল ব্যারাকপুর নয়া বস্তি মহাবীর সমিতির পুজো
Kali Puja 2026: ৫৯ বছরে পড়ল সরশুনা বাঘাযতীন ক্লাবের পুজো, এ বছর তাদের থিম 'আবার'
Kali Puja 2026: আলোক আনন্দ সম্মান সেরার শিরোপা পেল KIT যুবকবৃন্দ । ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget