এক্সপ্লোর

Weather Forecast: মার্চের শেষেই তাপদাহে পুড়তে চলেছে এই শহরগুলি, চরম তাপপ্রবাহের সতর্কতা বাংলার কোন কোন জেলায়?

Weather Heat Wave: হাওয়া অফিস জানাচ্ছে, মার্চ মাসেই দেশের চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে।

নয়া দিল্লি: মার্চ শুরু হওয়ার সঙ্গেই সঙ্গেই দেশের অনেক জায়গায় তাপমাত্রা দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। মহারাষ্ট্র, গুজরাট এবং রাজস্থানে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা পৌঁছেছে ইতিমধ্যেই। শুষ্ক গরম হাওয়ার জেরে সপ্তাহের শেষেই তাপপ্রবাহের অনুভূতি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই মৌসম ভবন সূত্রে খবর।  

হাওয়া অফিস জানাচ্ছে, মার্চ মাসেই দেশের চার রাজ্যে তাপপ্রবাহের পরিস্থিতি হতে পারে। গুজরাটে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং মহারাষ্ট্র এবং দক্ষিণ-পশ্চিম রাজস্থানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই গুজরাটের ভুজের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেলসিয়াস হয়ে গিয়েছে। গান্ধীনগর ও আমেদাবাদের তাপমাত্রাও ৪০ ডিগ্রি পেরিয়েছে। 


মহারাষ্ট্র ও রাজস্থানেও তাপপ্রবাহ

মহারাষ্ট্রের অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বুধবার (১২ মার্চ) পুনে মরশুমের সবচেয়ে উষ্ণতম দিন রেকর্ড করেছে, কোরেগাঁও পার্ক এবং লোহেগাঁওয়ে তাপমাত্রা ৪০.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একইভাবে, রাজস্থানের অনেক জায়গায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। এই সপ্তাহের শুরুতে উত্তর কোঙ্কণ, বিশেষ করে মুম্বাইতেও তাপপ্রবাহ দেখা দিয়েছে। তবে আবহাওয়াবিদরা মনে করছেন, বৃহস্পতিবার থেকে কিছু কিছু অঞ্চলে তাপমাত্রা কমতে পারে।

সারা দেশের তাপমাত্রার তথ্যের দিকে তাকালে, গুজরাটকে বর্তমানে সবচেয়ে উষ্ণ রাজ্য হিসেবে বিবেচনা করা হয়। এখানকার অনেক শহরে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে রেকর্ড করা হয়েছে। রাজকোটে তাপমাত্রা ৪২.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, যেখানে আম্রেলি এবং সুরেন্দ্রনগরে ৪১ ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। পোরবন্দরে তাপমাত্রা ৪০.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের চেয়ে ৭.৬ ডিগ্রি বেশি। মহারাষ্ট্রে, আকোলায় ৪১.৩ ডিগ্রি সেলসিয়াস এবং চন্দ্রপুরে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

মৌসম ভবনের তরফে বলা হয়েছে, আগামী কয়েকদিনে অনেক এলাকায় সামান্য স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে গুজরাট, মহারাষ্ট্র এবং রাজস্থানের মতো রাজ্যগুলিতে তাপপ্রবাহ অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রয়েছে। লাদাখ, জম্মু-কাশ্মীরে অকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আবহাওয়ার এই খামখেয়ালিপনার প্রভাব পড়েছে বাংলাতেও। যার জেরে বাড়ছে গরম।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দোলের দিন দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ৩৫ ডিগ্রি পেরোতে পারে। চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে চার জেলা- বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে

 

 

সেরা শিরোনাম

Kolkata News: প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
প্রেসিডেন্সি জেলে বিচারাধীন বন্দির রক্তাক্ত দেহ উদ্ধার, খুনের ধারায় মামলা রুজু করল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
তৃণমূল ভবন সিল করে দিল পুলিশ
Bisleri Water : এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
এবার এ রাজ্যেও বিসলেরির জলে ক্ষতিকর ব্যাকটেরিয়া, মিলল কলিফর্ম, সংস্থার বিরুদ্ধে বড় পদক্ষেপ
Kolkata News: ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের
ফের SRFTI-তে উত্তেজনা, পড়ুয়াদের ক্য়াম্প সরানোকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বাদানুবাদ পড়ুয়াদের

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget