এক্সপ্লোর

Purulia: পুরুলিয়ায় কালবৈশাখীর তাণ্ডব, বজ্রপাতে মৃত্যু ১ শিশুর

Purulia News: সেই এলাকায় বিদ্যুতের তাঁর ছিড়ে যাওয়ায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বলরামপুর (Balamrampur) স্টেশন এলাকায় ভেঙে পড়ে গাছ। এক নাগাড়ে ঘণ্টাখানেক শীলাবৃৃষ্টিতে বহু বাড়ি ধসে যায়।

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: তীব্র দাবদাহের পর স্বস্তি।  আবহাওয়া দফতরের পর্বাভাস অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে কালবৈশাখীর তান্ডব চলল পুরুলিয়ার (Purulia) বলরামপুর বরাবাজার সহ সংলগ্ন এলাকায়। এদিনের এই ঝড়ের তাণ্ডবে জেরে ক্ষয়ক্ষতিও হয়েছে। ভেঙে পড়েছে বড় বড় গাছ। এদিকে,  বজ্রপাতে মৃত্যু হয়েছে ১ শিশুর।

এদিন, আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমের জেলাগুলি অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির পূর্বাভাস ছিল। সঙ্গে ৩০ থেকে ৪০ কিমি প্রতি ঘণ্টায় ঝোড়ো হাওয়ার সতর্কবার্তা জারি করা হয়েছিল। সেই মতই, এদিন বিকেলের দিকে হঠাৎ মেঘ কালো করে আসে। সঙ্গে শুরু হয় ঝোড়ো হাওয়া। এরপরেই কোথাও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। বিদ্যুতের তাঁর ছিড়ে যাওয়ায় বিদুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বলরামপুর স্টেশন এলাকায় ভেঙে পড়ে গাছ। এক নাগাড়ে ঘন্টা খানেক শীলাবৃৃষ্টি তে বহু কাঁচা বাড়ি ধসে যায়। পাশাপাশি পাহাড় লাগোয়া পারডি গ্রামেও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে খবর। 

বজ্রপাতে মৃত্যু ১ শিশুর

এর মধ্যে এক প্রাণহানির ঘটনাও ঘটল। বলরামপুর ব্লক এর তেঁতলো গ্রাম পঞ্চায়েত এলাকার ঢাকিবাদ গ্রামে ঝড় বৃষ্টির সময় ষষ্ঠী হেমব্রম ওরফে রামু হেমব্রম নামে বছর ১২ বছরের শিশুটি বাড়ির মধ্যেই ভাই বোনের সাথে খেলা করছিল। এরমধ্যেই বজ্রপাতে সংজ্ঞা হারিয়ে ফেলে শিশুটি। এরপরই পরিবারের লোকজন তড়িঘড়ি বলরামপুর ব্লক এর হাসপাতালে নিয়ে গেলে, চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে বাঁশগড় হাঁসপাতালে পৌঁছায় বলরামপুর থানার পুলিশ। আজ মৃত শিশুর দেহের ময়নাতদন্তের জন্য পুরুলিয়া গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এদিকে, চাষেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই সময় চাষ জমিতে শশা ও টমাটো রয়েছে। সেগুলির ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা।

আরো পড়ুন: হাঁসখালিকাণ্ডে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্টে ফের পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারির দাবি বিজেপির

 

 

সেরা শিরোনাম

News Live Updates: পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
পুজো মিটলেই পুরভোট, প্রস্তুতি বৈঠক বিজেপির
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
CJP Protest: জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
জ্ঞানেশ ইস্যুতে ফের পথে নামছে 'INDI' জোট, কবে ? বিজেপির দাবি 'এটা মোদি ভার্সেস মিরজাফরের লড়াই'
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget