এক্সপ্লোর

Purulia News: তপন কান্দু খুনে জমা পড়ল প্রথম চার্জশিট, রয়েছে দাদা-ভাইপোর নাম

Tapan Kandu Murder: ঝালদার (Jhalda News) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায়, ৮৮ দিনের মাথায় প্রথম চার্জশিট জমা দিল CBI। 

প্রকাশ সিন্হা, সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের (Tapan Kandu Murder) ঘটনায় প্রথম চার্জশিট জমা দিল সিবিআই। হাইকোর্টের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই।  সিবিআই সূত্রে খবর, নরেন কান্দু, দীপক কান্দু সহ যে ৫ জনকে তপন কান্দু খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে, তাঁদের নাম রয়েছে চার্জশিটে (Purulia News)। আজ পুরুলিয়া জেলা আদালতে চার্জশিট জমা দেওয়া হয়। তবে সিবিআই জানিয়েছে, তদন্ত শেষ হয়নি। 

এখনও তদন্ত শেষ হয়নি বলে জানিয়েছে সিবিআই

ঝালদার (Jhalda News) কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুনের ঘটনায়, ৮৮ দিনের মাথায় প্রথম চার্জশিট জমা দিল CBI। তাতে নাম রয়েছে পাঁচ জনের। ইতিমধ্যেই যাঁদের গ্রেফতার করা হয়েছে। তাঁরা হলেন, তপন কান্দুর দাদা নরেন কান্দু, ভাইপো দীপক কান্দু, সুপারি কিলার কলেবর সিংহ, মহম্মদ আশিকএবং সত্যবান প্রামাণিক নামে এক হোটেল ব্যবসায়ীর, যাঁকে গ্রেফতার করেছে CBI।

গত পুরভোটে কাকা তপন কান্দুর বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন ভাইপো দীপক। শেষ অবধি কংগ্রেস প্রার্থী কাকার কাছে হেরে যান তৃণমূল প্রার্থী ভাইপো। তবে, হত্যাকাণ্ডের ঘটনায়, ঝালদা থানার আইসির ভূমিকা নিয়ে, যে অভিযোগ উঠেছিল,  চার্জশিটে তার উল্লেখ নেই। 

আরও পড়ুন: North 24 Parganas News: সমৃদ্ধি যোজনায় ঋণ পেতেও কাটমানি! গাইঘাটায় কাঠগড়ায় তৃণমূল নেতা, অভিযোগ দায়ের

নিহত কংগ্রেস নেতার স্ত্রী পূর্ণিমা কান্দুর বক্তব্য, "সিবিআই আংশিক চার্জশিট চালিয়ে গেল। তদন্ত চালিয়ে যাবে বলেছে। পূর্ণ আস্থা আছে, যে আসল দোষীরা ধরা পড়বে। এখনও শ্যুটাররা ধরা পড়েনি। আসামীরা নিজেই বলেছে, পিছনে বড় বড় মাথা আছে। সিবিআই আসামীদের আরও জিজ্ঞাসা করুন, বড় মাথা কারা আছে। আমি আগে বলেছি, হত্যাকাণ্ডে মূল পুলিশ জড়িয়ে। আইসি এখনও ডিউটি করছেন। আইসিকেও গ্রেফতার করা উচিত। তারপর বড় বড় মাথা আছে। আমি তো বলেছি, তৃণমূলের নেতারাও জড়িত। আসামীদের জিজ্ঞাসাবাদ করলে, ওরা বলতে পারবে।"

চূড়ান্ত চার্জশিট জমা দেওয়া এখনও বাকি

পুরুলিয়ার কংগ্রেস সভাপতি নেপাল মাহাতো বলেন, "যেহেতু এটা আংশিক চার্জশিট, ওদের নিশ্চয়ই আরও বড় কোনও বিষয়ে চিন্তাভাবনা করছে হয়ত। আগামী দিনে আরও নিশ্চয়ই তালিকার মধ্যে ঢুকবে। এই আশাতেই তদন্ত চালিয়ে যেতে চাইছে। এখনও ২-৪ জন আসামী বাইরে, সেটা হয়ত ওদের নজরে আছে। আশা করব, মাথাদের ধরবে।" তাই সিবিআই চূড়ান্ত চার্জশিট কবে জমায় দেয়, তাতে আর কারও নাম থাকে কি না, এখন সেদিকেই সবার নজর।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Suvendu Adhikari: 'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর
'দীপাবলিতে একটু আনন্দ করবে, তাতেও এত অসুবিধা কেন?' বাজি নিয়ে অভিযোগ করতেই CPM-কে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget