এক্সপ্লোর

Jhalda Murder: ভাইকে খুন করতে টাকা ধার করেছিলেন নরেন! তপন কান্দু খুনে আর্থিক লেনদেনে নজর

Jhalda Murder Investigation:সত্যবানের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তাঁর স্ত্রী এবং আশিকের অ্যাকাউন্টের কত টাকার লেনদেন হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে।

অরিত্রিক ভট্টাচার্য, পুরুলিয়া: ঝালদায় (Jhalda Murder) কংগ্রেস কাউন্সিল তপন কান্দু খুনে (Tapan Kandu Murder) এ বার আর্থিক লেনদেনের উপর নজর কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (CBI)। তার জন্য ধৃতদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের লেনদেনের হিসেব খতিয়ে দেখছেন কেন্দ্রীয় গোয়েন্দারা। ভাড়াটে খুনিকে দেওয়ার জন্য মোটা টাকার লেনদেন হয়েছিল বলে সন্দেহ তদন্তকারীদের। তাই তপন কান্দুর বাই নরেন কান্দু, স্থানীয় তৃণমূল নেতা সত্যবান প্রামাণিক এবং ব্যবসায়ী আশিক খানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে  (Purulia News)।

ভাড়াটে খুনিকে টাকা দিতে এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে লেনদেন!

সত্যবানের নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তাঁর স্ত্রী এবং আশিকের অ্যাকাউন্টের কত টাকার লেনদেন হয়েছিল, খতিয়ে দেখা হচ্ছে। এই লেনদেনের হদিশ পেতে শনিবার ব্যাঙ্ককর্মীদের নিয়ে নরেন এবং সত্যবানের বাড়িতে যায় সিবিআই। সেখানে আশিকের অ্যাকাউন্টের সঙ্গে তাঁদের লেনদেনের হিসেব মেলানো হয়। নরেনের বাড়ির দলিলটি পর্যন্ত বাজেয়াপ্ত করেছে সিবিআই।

আরও পড়ুন: Hanskhali Case: হাঁসখালিকাণ্ডে নির্যাতিতার মা-বাবারও ডিএনএ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করল CBI । Bangla News

সূত্রের খবর, ভাই তপনকে খুন করতে নরেন ৭ লক্ষ টাকা খরচ করেন বলে তদন্তে নেমে জানতে পেরেছেন গোয়েন্দারা। এর আগে, নরেনের ছেলে দীপক কান্দু তপনের বিরুদ্ধে ভোটে দাঁড়িয়েছিল। ছেলেকে জেতাতে প্রচুর টাকা ঢেলেছিলেন নরেন। কিন্তু তপনের কাছে হেরে যান দীপক। এর পর ভাইকে খুন করতে টাকা কম পড়ে নরেনের। তাই ভাড়াটে খুনিকে ৭ লক্ষ টাকা দিতে কিছু ধারও নিতে হয়েছিল তাঁকে।

ভাইকে খুন করতে ৭ লক্ষ টাকা খরচ করেন নরেন!

নরেন ওই ৭ লক্ষ টাকা কার কাছ থেকে ধার নিয়েছিলেন, তা থেকে কোথায়, কত খরচ করেন, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা। এ ছাড়াও, তদন্তকারীরা জানতে পেরেছেন যে, তপন খুনের আগে ভাড়াটে খুনিকে নিজের মোপেডে বসিয়ে এলাকা ঘুরিয়ে দেখিয়েছিলেন সত্যবান। তাঁর মোপোডটি বাজেয়াপ্ত করা হয়েছে। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে শুরু থেকে প্রশ্ন তুলছিল নিহত কংগ্রেস নেতার পরিবার। এ যাবৎ পুলিশি তদন্তে উঠে আসা যাবতীয় নথি-পত্র খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
ডেবরায় চাকরি দুর্নীতিতে গ্রেফতার সুজয় হাজরার বাড়িতে CID
Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget