এক্সপ্লোর

স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা ফাঁস হতেই খুন স্ত্রী? চিকিৎসক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য

পুলিশ সূত্রে খবর, মৃত সুচিত্রা সিংয়ের স্বামী-সন্তান এখনও নিখোঁজ

সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরুলিয়ার বরাবাজারে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুতে ধোঁয়াশা অব্যাহত। পুলিশ সূত্রে খবর, মৃত সুচিত্রা সিংহের স্বামী-সন্তান এখনও নিখোঁজ। এই পরিস্থিতিতে মৃতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা উঠে এসেছে স্থানীয়দের একাংশের কথায়। 

খোঁজ মিলছে না শিশু সন্তানের, উধাও স্বামী। পরিচিত সুচিত্রা সিংহের মতো চিকিত্সকের কেন এমন পরিণতি, তা ভেবে বিস্ময়ের ঘোর কাটছে না সহকর্মীদের। এরই মধ্যে উঠে এসেছে চিকিৎসকের স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগ। 

পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সূত্রে খবর, ক্যাম্পাসের আবাসনে চার বছরের মেয়েকে নিয়ে থাকতেন সুচিত্রা। মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ স্বামী মাঝেমাঝে স্ত্রী-সন্তানের সঙ্গে দেখা করতে আসতেন। কয়েকদিন আগে ছুটিতে গিয়েছিলেন সুচিত্রা। স্বামী আর মেয়েকে নিয়ে হাসপাতালের আবাসনে ফিরেছিলেন সোমবার বিকেলে। সেই দিনই শেষবারের মতো দেখা গিয়েছিল তাঁকে। 

তারপর থেকে ডিউটিতে যোগ দেননি সুচিত্রা। শুক্রবার আবাসন থেকে উদ্ধার হয় তাঁর পচাগলা দেহ। বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের নার্স সুপ্রিয়া বাগ জানিয়েছেন, উনি ভাল মানুষ ছিলেন। সবার সঙ্গে ডিউটিতে ভাল ব্যবহার করতেন।

পুলিশ সূত্রে খবর, সুচিত্রার স্বামী নিখোঁজ। খোঁজ মিলছে না তাঁদের ৪ বছরের মেয়েরও। সুচিত্রা সিংহের নিজের বাড়ি পশ্চিম মেদিনীপুরের কুলটিকরি গ্রামে। পুরুলিয়ার বরাবাজার ব্লক প্রাথমিক স্বাস্থ্যকন্দ্রে ১০ বছরের বেশি সময় কর্মরত ছিলেন তিনি। সুচিত্রা সিংহের স্বামী শান্তনু পাল মেদিনীপুর শহরের বাসিন্দা।  

স্থানীয়দের একাংশের কথায় উঠে এসেছে মৃতার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্কের জল্পনা। বরাবাজারের বাসিন্দা প্রবাল কুমার মিন জানিয়েছেন, শোনা গিয়েছে উনার স্বামীর সঙ্গে কারোর অ্যাফেয়ার চলছিল। উনি সেই কথা কয়েকজন সহকর্মীকে বলেওছিলেন। মাঝেমধ্যে মনমরা থাকতেন। চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর পিছনে সম্পর্কের কোনও টানাপোড়েন রয়েছে? তদন্ত চলছে।

আরও পড়ুন: Howrah: তৃণমূল নেতার ছেলের ডিমের গুদামে অস্ত্র-ভাণ্ডার উদ্ধারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বালি

আরও পড়ুন: Bankura: আচমকা বজ্রপাতে নিহত ১, আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি দুই বোন

সেরা শিরোনাম

ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
ঢাকুরিয়ায় বামদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি কী বলছে?

ভিডিও

Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget