এক্সপ্লোর

Howrah: তৃণমূল নেতার ছেলের ডিমের গুদামে অস্ত্র-ভাণ্ডার উদ্ধারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বালি

তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা তথা হাওড়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বিকাশ দে...

ভাস্কর ঘোষ, বালি: বিশ্বকর্মা পুজোর রাতে মাইক বাজানোকে ঘিরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তৃণমূল নেতার ছেলে ও তার দলবলের মধ্যে গণ্ডগোল বাধে। 

সেই সময় এলাকার মহিলা সহ বেশ কয়েকজনকে মারধরের অভিযোগ হাওড়া জেলা পরিষদ কর্মাধ্যক্ষ বিকাশ দে-র ছেলে অরূপ দে-র বিরুদ্ধে। 

প্রতিবাদে শনিবার নেতার ছেলের ডিমের গোডাউন ভাঙচুর চালায় এলাকাবাসী। আর সেই গোডাউন থেকেই তলোয়ার, কাস্তে, ভোজালি সহ ধারাল অস্ত্র উদ্ধার হয় বলে অভিযোগ। 

পাল্টা নিজের ছেলের প্রতিষ্ঠিত ব্যবসায় এলাকাবাসীর ঈর্ষার কারণে এই ঘটনা বলে দাবি তৃণমূল নেতার। সেই সঙ্গে ধারালো অস্ত্র গোডাউনে রেখে ফাঁসানোর অভিযোগও এনেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নিশ্চিন্দা থানার এলটি সার্ভিস রোডে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ডিমের ব্যবসার ওই গোডাউনে দীর্ঘদিন চলে গাঁজা ও অন্যান্য নেশার আসর। বিশ্বকর্মা পুজোর রাতে স্থানীয় কিছু মানুষের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্ত অরূপ ও তার দলবল। 

সেইখানেই মহিলা সহ কয়েকজনকে নেতার ছেলে ও তার সঙ্গীরা মারধর করে বলে অভিযোগ। এরই প্রতিবাদে এদিন সন্ধ্যায় এলাকার প্রায় শ'খানেক মানুষ ভাঙচুর করেন অভিযুক্তের ডিমের অস্থায়ী গোডাউন। গোডাউন ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। ভাঙচুর করা হয় একাধিক গাড়িও। 

সেখানেই স্থানীয় বাসিন্দারাই ধারাল অস্ত্র উদ্ধার করেন বলে দাবি। নিশ্চিন্দা থানার তরফ এই ধারাল অস্ত্রগুলি নিয়ে যাওয়া হয়। স্থানীয় বাসিন্দাদের তরফে এবিষয়ে একটি অভিযোগও দায়ের করা হয় থানায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে নিশ্চিন্দা এলাকায়। বিশাল পুলিশ বাহিনী এলাকায় মোতায়েন রয়েছে।

যদিও তাঁর ছেলেকে ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেন তৃণমূল নেতা বিকাশ দে। তাঁর দাবি, কোদাল, কাস্তে ডিমের ব্যবসার কাজে লাগে। তাই সেগুলি রাখা ছিল। তবে তলোয়ার এবং অন্যান্য ধারাল অস্ত্র কয়েকজন অসাধু মানুষ রেখে ফাঁসানোর চেষ্টা করছে। তাঁর আরও দাবি, বেশ কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আমি পাল্টা অভিযোগ করব নিশ্চিন্দা থানায়।

আরও পড়ুন: বন্দুক নিয়ে ফিল্মি কায়দায় ফটোশ্যুট তৃণমূল প্রধানের ছেলের! 'খেলনা পিস্তল' দাবি পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
ED on Tulu Mondal: টুলু মণ্ডলের মামলার তথ্য ও নথি চেয়ে পাঠাল ইডি, ইতিমধ্যে গ্রেফতার টুলু আরও এক ম্যানেজার
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
News Live Updates: 'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?
'আসন পুনর্বিন্যাস হলে ৪২ থেকে পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা হবে ৬৩', NCPI সাংসদদের কী প্রতিশ্রুতি দিলেন শুভেন্দু?

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget