এক্সপ্লোর

Purulia News: শিক্ষা প্রতিষ্ঠানে মৃত্যুফাঁদ, স্কুলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু নাবালকের

Child Death: আদ্রার শ্যামসুন্দর প্রাথমিক বিদ্যালয় (Shyamsundar Primary School) চত্বরে খেলতে এসে দুর্ঘটনা। শৌচালয়ের পাঁচিল চাপা পড়ে মৃত্যু ৯ বছরের বালকের।

হংসরাজ সিংহ, পুরুলিয়া: মালদার (Malda) পর এবার পুরুলিয়ার (Purulia) আদ্রা। স্কুলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু নাবালকের। আদ্রার শ্যামসুন্দর প্রাথমিক বিদ্যালয় (Shyamsundar Primary School) চত্বরে খেলতে এসে দুর্ঘটনা। শৌচালয়ের পাঁচিল চাপা পড়ে মৃত্যু ৯ বছরের বালকের। গতকাল মালদার (Malda) মোথাবাড়িতে স্কুলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। 

স্কুলের দেওয়াল চাপা পড়ে মৃত্যু: মালদায় মোথাবাড়ি বাঙ্গিটোলা হাইস্কুলের ভয়ঙ্কর বিপর্যয়ের পুনরাবৃত্তি, পুরুলিয়ার, শ্যামসুন্দরপুর প্রাথমিক বিদ্যালয়ে। শুক্রবার, সকালে স্কুল চত্বরে খেলছিল, স্থানীয় কয়েকজন বালক। বাসিন্দাদের দাবি, সেই সময় আচমকাই, মলীন্দ্র চিত্রকর নামে, ৯ বছরের এক বালকের ওপর ভেঙে পড়ে শৌচাগারের দেওয়াল। তাকে তড়িঘড়ি রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলেও, আর বাঁচানো যায়নি। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে পাঁচিল তৈরির জেরেই, এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ওই এলাকার এক বাসিন্দা ব্যাসমুনি চিত্রকর, “যাঁরা কাজ করেছে, ঠিকমতো কাজ হয়নি। টেন্ডার কীভাবে কাজ করেছে, জানি না। তাই হয়েছে। আজ একটা ছেলে মারা গেল। আরও হতে পারে। কাজ ঠিক মতো হয়নি। তাই ঘটনা ঘটেছে। তদন্ত চাইছি। কেন এভাবে কাজ হল।’’ ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অমিতকুমার রাই বলেন, “ আমি যে সময় স্কুলে আসি, স্কুল আওয়ারে, তার আগে সাড় ৮টা ICDS খোলা ছিল, একটা বাচ্চা দেওয়ালে চাপা পড়ে। পরবর্তীকালে খবর পাই, ছেলেটা হাসপাতালে মারা যায়। দেওয়ালটা অতটা নড়বড়ে ছিল না। সহজে পড়ার কথা নয়। একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে।’’

বালকের মৃত্যুর পর, ঘটনাস্থল পরিদর্শনে আসেন, স্থানীয় BDO, SDPO, বিদ্যালয় পরিদর্শক, আদ্রা থানার IC। বৃহস্পতিবারই, মালদার মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে, শৌচালয়ের দেওয়াল ভেঙে মৃত্যু হয় একাদশ শ্রেণির এক ছাত্রের। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি আরও এক ছাত্র। এই ঘটনার পরই, স্কুলে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হন মোথাবাড়ি থানার ওসি-সহ ৭জন।ভাঙচুর করা হয় পুলিশের গাড়িতেও। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার পুরুলিয়ার স্কুলে একইভাবে অকালে প্রাণ গেল আরেক পড়ুয়ার। অন্যদিকে এদিনই, মুর্শিদাবাদের হরিহরপাড়ায়,গোবরগারা হাইস্কুলে ক্লাসরুমে সিলিং ফ্যান খুলে, জখম হয়েছে নবম শ্রেণির দুই ছাত্র।

আরও পড়ুন: Arunima Pal Update: মানুষের কামড়ের চিহ্ন মিলেছে অরুণিমার হাতে! সরকারি হাসপাতালের প্রেসক্রিপশনে উল্লেখ

সেরা শিরোনাম

Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
Bankura Police: বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট
বাঁকুড়ায় গোপন ডেরায় পুলিশের হানা, উদ্ধার ২২ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ ও ৩৩৪০ টি নেশার ট্যাবলেট

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget