এক্সপ্লোর

Purulia : অনাস্থা দলীয় সদস্যদেরই একাংশের, তলবি সভার আগেই পদত্যাগ তৃণমূলী প্রধানের

No confidence motion : ২০১৮-র পঞ্চায়েত ভোটে ১১ আসনের বেড়ো গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৭, তৃণমূল ৩ ও নির্দল একটি আসনে জেতে

হংসরাজ সিংহ, পুরুলিয়া : পুরুলিয়ার (Purulia) রঘুনাথপুরে তৃণমূল (TMC) প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলীয় সদস্যদের একাংশ। তলবি সভার আগেই পদত্যাগ প্রধানের। ভাগ-বাঁটোয়ারা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বের জের, কটাক্ষ বিজেপির (BJP)। প্রধান অসুস্থ বলে পদত্যাগ, পাল্টা দাবি তৃণমূল শিবিরের।

তৃণমূল প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনলেন দলীয় সদস্যরাই। ভোটাভুটির আগেই পদত্যাগ প্রধানের। পুরুলিয়ার রঘুনাথপুরের তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের তলবি সভা ঘিরে চূড়ান্ত নাটকীয়তা। 

২০১৮-র পঞ্চায়েত ভোটে ১১ আসনের বেড়ো গ্রাম পঞ্চায়েতে বিজেপি ৭, তৃণমূল ৩ ও নির্দল একটি আসনে জেতে। মাস তিনেক পর বিজেপি ও নির্দল সদস্যরা তৃণমূলে যোগ দেন। প্রধান হন বিজেপি ছেড়ে তৃণমূলে আসা পূর্ণিমা কৈবর্ত। কিন্তু পঞ্চায়েতে অনিয়মিত উপস্থিতির কারণ দেখিয়ে, চলতি মাসের গোড়ায় প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনেন তৃণমূলের ৮ সদস্য। 

মঙ্গলবার ভোটাভুটি হয়। তার আগে বিডিও-র কাছে গিয়ে পদত্যাগপত্র জমা দেন প্রধান। এনিয়ে রঘুনাথপুরের তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য রামানুজ আচারিয়া বলেন, ৮ জন প্রধানের বিরুদ্ধে ভোট দিয়েছি। প্রধান পঞ্চায়েতে আসতেন না। উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছিল।

রঘুনাথপুর ১ নম্বর (Raghunath 1 no Block) এলাকার বিডিও রবিশঙ্কর গুপ্ত বলেন, শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধান। আইন মেনে পরবর্তী পদক্ষেপ।

একাধিবার ফোন করা হলেও, ধরেননি তৃণমূল পরিচালিত বেড়ো গ্রাম পঞ্চায়েতের পদত্যাগী প্রধান পূর্ণিমা কৈবর্ত। যদিও প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনায়, তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। পুরুলিয়া বিজেপি-র সহ সভাপতি বাণেশ্বর মুখোপাধ্যায় বলেন, নিজেদের মধ্যে ভাগ-বাঁটোয়ারার লড়াই। তার কারণেই প্রকাশ্যে গোষ্ঠীদ্বন্দ্ব।

পুরুলিয়া তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হাজারি বাউড়ি বলেন, বিজেপির অভিযোগ ভিত্তিহীন। প্রধান অসুস্থ বলে পদত্যাগ করবেন বলে দলকে আগেই জানিয়েছিলেন। নিয়ম মেনে অনাস্থা হয়েছে।

রঘুনাথপুরের ঘটনায় তৃণমূলের প্রধান ইস্তফা দিলেও এই নিয়ে রাজনৈতিক টানাপোড়েন অব্যাহত।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget