এক্সপ্লোর

Purulia News: রাতের অন্ধকারে তৃণমূলের নির্বাচনী কার্যালয়ে আগুন, অভিযোগের তির বিজেপি-র দিকে

Purulia News: বিষয়টি পুরুলিয়া সদর থানার পুলিশের নজরে আসার পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয় বলে জানা গিয়েছে।

ন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: পুরসভা নির্বাচনের (WB Municipal Polls 2022) ভোটগ্রহণে ২৪ ঘণ্টাও বাকি নেই। তার আগেও রাজনৈতিক হিংসা এবং অশান্তির খবর উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। এ বার পুরুলিয়ায় (Purulia News) তৃণমূলের (TMC) কার্যালয় পুড়িয়ে (Fire) দেওয়ার অভিযোগ উঠল। চোখে পড়ে যাওয়ায় আগুন দ্রুত নিভিয়ে ফেলা গিয়েছে যদিও। কিন্তু এই ঘটনায় রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়েছে।

পুরুলিয়া শহরের ২১ নম্বর ওয়ার্ডের ঘটনা। সেখানে তৃণমূলের প্রার্থী রবিশঙ্কর দাস। তাঁর অভিযোগ, শুক্রবার রাতে কেউ বা কারা সেখানকার একাধিক ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে অগুন ধরিয়ে দেন। ২১ নম্বর ওয়ার্ডের চুনাভাটির ১৬৫ -১৬৬ নম্বর বুথ এবং কর্পূর বাগান এলাকার সুফল পল্লি বাই লেনে অবস্থিত ১১৯-১২০ নম্বর বুথে আগুন ধরানো হয় বলে অভিযোগ তাঁর।

তৃণমূলের তরফে জানানো হয়েছে, রাতের অন্ধকারে আগুন ধরানো হয়। বিষয়টি পুরুলিয়া সদর থানার পুলিশের নজরে আসার পর দ্রুত আগুন নিভিয়ে ফেলা সম্ভব হয়। তাতেই ভয়াবহ পরিস্থিতি এড়ানো গিয়েছে কিছুটা হলেও।

আরও পড়ুন: Purba Bardhaman News: বিজেপি-র কার্যালয়ের বাইরে বোমা রাখার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল, উত্তেজনা বর্ধমানে

এই ঘটনায় বিজেপি-র (BJP) দিকেই অভিযোগের তির তৃণমূলের। তাদের দাবি, এলাকায় তৃণমূল শক্তিশালী। তাই ভয় পেয়ে এই ধরনের কাজ করতে হচ্ছে বিরোধী শিবিরকে। বিজেপি যদিও তৃণমূলের অভিযোগ খারিজ করে দিয়েছে।  ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী গৌতম সহিস বলেন, ‘‘তৃণমূল এখানে ধরাশায়ী হবে। আমরা এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নই। নিজেরা আগুন লাগিয়ে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে তৃণমূল।’’

উল্লেখ্য, ওই ২১ নম্বর ওয়ার্ডটি আসলে তফসিলি জাতির জন্য সংরক্ষিত। তৃণমূল, বিজেপি-র পাশাপাশি সেখানে এ বারে প্রার্থী হয়েছেন সিপিএম-এর (CPM)C প্রাক্তন কাউন্সিলর মীরা রায়ও।  

ভোটের আগের দিন, শনিবার এমন ভূরি ভূরি অশান্তির অভিযোগ উঠে আসছে। বর্ধমানে বিজেপি-র নির্বাচনী কার্যালয়ের বাইরে বোমা রেখে দেওয়া হয়েছে বলে অভিযোগ। তাদেরও নিশানায় তৃণমূলই। সেখানে বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে বোমা নিস্ক্রিয় করার জন্য। আবার, মুর্শিদাবাদে কংগ্রেসের বিরুদ্ধে অশান্তি ছড়ানোর অভিযোগ তুলেছে তৃণমূল। শুক্রবার রাতে ধুলিয়ানে মোটর সাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন ধুলিয়ান পুরসভার প্রাক্তন চেয়ারম্যান মেহবুব আলম। সেই সময় তাঁকে লক্ষ্য করে বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Update: শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
শক্তিশালী হচ্ছে নিম্নচাপ, ভারী থেকে অতি ভারী বর্ষণের কমলা সতর্কতা দক্ষিণবঙ্গের এই ৩ জেলায়, বাকি ৮ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের প্রবল আশঙ্কা
News Live Updates: আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
আরও ভাঙছে 'কালীঘাট তৃণমূল', মমতার হাত ছাড়ছেন তাপস চট্টোপাধ্যায়ও?
TMC News: 'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
'ঢাকার নার্সিংহোমে টাকা ঢেলেছেন প্রভাবশালী তৃণমূল নেতা', বাংলাদেশে মৌলবাদী কার্যকলাপে যুক্তর অভিযোগ!
Koel Mallick: কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের
কোন পথে কোয়েল ? রাজ্যসভার সাংসদ পদ ছাড়তেই প্রতিক্রিয়া শমীকের "আমি এটুকু বলতে পারি.."

ভিডিও

Suruchi Sangha News: রথের সকালে দুর্গাপুজোর আগে হল সুরুচি সঙ্ঘে খুঁটিপুজো | ABP Ananda
Amit Shah News: রথযাত্রা উপলক্ষে আমদাবাদের শ্রী জগন্নাথজি মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
BJP in West Bengal News: ছদ্মবেশে কল্যাণী JNM হাসপাতালে স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার
TMC News: বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগে গ্রেফতার নৈহাটির প্রাক্তন পুরপ্রধান অশোক
Dilip Ghosh News: রথের সকালে মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুর ইসকনে দিলীপ ঘোষ, চন্দ্রোদয় মন্দিরে দিলেন পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
England vs India Live: গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
গিলকে ফিরিয়ে ভারতকে প্রথম ধাক্কা দিলেন অ্যাটকিনসন, ক্রিজে বিরাট কোহলি
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Nadia News: ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
India vs Pakistan: আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ একবার নয়, তিন তিনবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান
Petrol-Diesel: পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
পেট্রোলে স্বস্তি! ডিজেল ও এটিএফের উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র, আবারও জ্বালানির দাম বাড়বে ?
Embed widget