এক্সপ্লোর

R G Kar News: 'সবুজ রঙের চাদরের কোনও অস্তিত্ব নেই' আরজি কর কাণ্ডে মন্তব্য পুলিশের

R G Kar Doctors Death: বদলে ফেলা হয়েছিল চিকিৎসকের দেহে জড়ানো চাদর? পরিবারের দাবি, যখন আমরা দেখি, তখন ছিল সবুজ চাদর।

কলকাতা: বদলে ফেলা হয়েছিল নিহত মহিলা চিকিৎসকের গায়ের চাদর? রং নিয়ে পরিবারের দাবিতে তোলপাড়। এপ্রসঙ্গে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে সবুজ রঙের চাদরের কোনও অস্তিত্ব নেই। 

আর জি কর-কাণ্ডে এবার চাদর 'রহস্য়'। তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগ থেকে। নিহত তরুণী চিকিৎসকের মা-বাবার সঙ্গে অসংবেদনশীল আচরণ, শুরু থেকে মৃত্য়ুর ধরণ নিয়ে তাঁদের বিভ্রান্ত করার অভিযোগ উঠেছে। এবার এরইমধ্য়ে চাঞ্চল্য়কর দাবি করলেন নিহত তরুণী চিকিৎসকের মা। বদলে ফেলা হয়েছিল চিকিৎসকের দেহে জড়ানো চাদর? পরিবারের দাবি, যখন আমরা দেখি, তখন ছিল সবুজ চাদর। ছবিতে দেখা যাচ্ছে নীল চাদরে মোড়া চিকিৎসকের দেহ। তাহলে কি কিছু লুকোতে বদলে ফেলা হয়েছিল চাদর?

আর জি কর মেডিক্য়াল কলেজে চিকিৎসকের ধর্ষণ-খুনের ঘটনায় প্রথম থেকে তথ্য় প্রমাণ লোপাটের অভিযোগ উঠছে। এপ্রসঙ্গে খোদ সুপ্রিম কোর্ট বলে, ঘটনার তথ্যপ্রমাণ সংরক্ষণে অনেক দেরি করা হয়েছে।  খুনের জায়গায় তথ্যপ্রমাণ লোপাট করার আশঙ্কা থেকেই যাচ্ছে। যদিও চাদর বদলের সম্ভাবনা খারিজ করে দিয়েছে কলকাতা পুলিশ। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, "যে চাদর দিয়ে কভার করা হয়েছিল, সেটা নীল। আমাদের ফটো, ভিডিওগ্রাফি তিনটে তেই চাদরের রং লাল। ইনকোয়েস্টের সময় চাদর নীল ছিল। কলকাতা পুলিশের পক্ষ থেকে যখন CBI-এর কাছে চলে যায়, তার মধ্য়েও কিন্তু একই রং আছে। অন্য় কোনও কালারের কোনও তথ্যপ্রমাণ নেই। অন্য় কোনও রং, আমাদের রেকর্ডে নেই। আমাদের সিজার লিস্টে যেটা, সেটা নীল। সবুজ বা কিছু নয়। যেটা লাল সেটা আলাদা সিজার। আগে পাওয়া গেছে। সবুজের কোনও অস্তিত্ব নেই। যেটা লাল বলছেন, ওটা চাপা দেওয়ার নয়।'' 

নির্যাতিতার মায়ের অভিযোগ,  "প্রথম তিনটের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল। সে নাকি দেখেছিল, আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমোচ্ছে। পরে একজন ফটো দেখেছে, সে নীল চাদর গায়ে দেওয়া। আমরা যখন দেখেছি, তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া। কিন্তু, যখন নীল চাদর গায়ে দেওয়া, তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে, এই ফটোটাও আমরা দেখেছি এবং আমরা যখন দেখেছি, তখন পা-গুলো সামনে একদম পুরো সাজিয়ে গুছানো, ওটা পুরো বোঝা যাচ্ছে যে, কেউ সাজিয়ে-গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের।'' 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News:'আমিও বিচার চাই' আর জি কর-কাণ্ডে সরব হাসপাতালের MSVP

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Flood Panic : এই বুঝি সব ভেসে গেল, সুবর্ণরেখার ভয়ঙ্কর রূপ দেখে আতঙ্কে ৩০০ পরিবার
বাড়ছে সুবর্ণরেখার জল, যে কোনও মুহূর্তে বড় ভাঙন ! প্রমাদ গুনছে ৩০০ পরিবার
Kolkata News: তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
তোপসিয়ায় বসেই জঙ্গি সন্দেহে ধৃতকে 'সাহায্য' ? এবার গ্রেফতার ইমরান হোসেন
Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Weather Today: আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?
আরও শক্তিশালী নিম্নচাপ, ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি, বানভাসি পরিস্থিতি কতদিন চলবে?

ভিডিও

Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda
Tarapith Fire Incident: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, অগ্নিদগ্ধ হয়ে অন্তত ৬ আবাসিকের মৃত্যু
Tarapith Fire Incident:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget