এক্সপ্লোর

R G Kar News:'আমিও বিচার চাই' আর জি কর-কাণ্ডে সরব হাসপাতালের MSVP

R G Kar Update: ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের সঙ্গে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের কনভেনশনে সরব হলেন এমএসভিপি। 

ঝিলম করঞ্জাই, কলকাতা: আর জি কর-কাণ্ডে এবার বিচার চেয়ে সরব হাসপাতালের নবনিযুক্ত এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায়। আমিও বিচার চাই। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্লাটিনাম জুবিলি বিল্ডিংয়ে আন্দোলনরত জুনিয়ার ডাক্তারদের সঙ্গে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিভাগীয় প্রধানদের কনভেনশনে সরব হলেন এমএসভিপি। 

 

আর জি কর মেডিক্যালে ধর্ষণ-খুনের ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। যার আঁচ পৌঁছে গিয়েছে দিল্লি পর্যন্ত। চিকিৎসকের এহেন নির্মম পরিণতিতে সুবিচারের দাবিতে সরব হয়েছে দেশবাসী। এবার আরজি করের প্রশাসনির স্তরের অন্দরেই সুবিচারের দাবি। দায়িত্ব নেওয়ার ১১ দিনের মাথায় গত সপ্তাহে সরানো হয় উপাধ্যক্ষ বুলবুল মুখোপাধ্যায়কে। তাঁর জায়গায় নতুন উপাধ্যক্ষ হয়েছেন বাঁকুড়া সম্মিলনী মেডিক্যালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়। এবার সুবিচারের দাবি করছেন হাসপাতালের নবনিযুক্ত MSVP। যিনি গত সপ্তাহে সংশ্লিষ্ট পদের দায়িত্ব গ্রহণ করেছেন। সপ্তর্ষি চট্টোপাধ্যায় বলেন, "আরজি করে কী সংস্কৃতি চলত আমি জানি না। আমি যদি আজ এই চেয়ারে না থাকতাম, তাহলে আমিও বলতাম, WE WANT JUSTICE। এমন কোনও কাজ করব না যাতে মানুষের সহানুভূতি হারিয়ে ফেলি। আমরা ন্যায়বিচার পাওয়ার পরই থামব।''

আর্থিক দুর্নীতির তদন্তে এবার আর জি কর মেডিক্যালের মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করল সিবিআই। ফরেন্সিক বিভাগের প্রধান ও নবনিযুক্ত সুপারের সঙ্গে কথা বললেন তদন্তকারীরা। বৃহস্পতিবার সন্দীপ ঘোষকেও ফের ম্য়ারাথন জিজ্ঞাসাবাদ করে সিবিআই।  চিকিৎসকের খুন-ধর্ষণের পাশাপাশি আর জি কর মেডিক্য়াল কলেজের প্রাক্তন অধ্য়ক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগও উঠেছে। সিবিআই-এর পাশাপাশি ইডিও যার তদন্ত করছে। বেআইনিভাবে বিপজ্জনক বায়োমেডিক্যাল বর্জ্য বিক্রি, জিম এবং নিজের চেম্বারের সৌন্দর্যায়নের জন্য কোভিড ফান্ডের অপব্যবহার, টাকার বিনিময়ে বেআইনিভাবে চিকিৎসক-অফিসারদের বদলি, অযোগ্যদের কাজের বরাত, কোটি কোটি টাকা সরকারি অর্থের অপচয়, এরকমই ভুরি ভুরি অভিযোগ তুলে এক বছর ৫ মাস আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে অ্যান্টি করাপশন ব্যুরো, ভিজিল্য়ান্স কমিশন, স্বাস্থ্য ভবন থেকে মুখ্যমন্ত্রীর অফিসে পর্যন্ত অভিযোগ জানিয়েছিলেন সেখানকার প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি। আখতার আলির অভিযোগের প্রেক্ষিতেই কলকাতা হাইকোর্ট আর জি কর মেডিক্যালে আর্থিক দুর্নীতির তদন্তভার দিয়েছে সিবিআইকে। বৃহস্পতিবার তাঁকে নিজাম প্যালেসে ডেকে কথা বলেন কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা। অন্যদিকে, আর্থিক দুর্নীতির মামলায় এদিন ফের আর জি কর মেডিক্যালে যায় ৫ সদস্যের সিবিআই টিম। ফরেন্সিক বিভাগের প্রধানের সঙ্গে কথা বলেন। মর্গে গিয়ে তথ্য সংগ্রহ করেন সিবিআই আধিকারিকরা। নবনিযুক্ত উপাধ্যক্ষ ও সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন। চিকিৎসককে খুন-ধর্ষণের মামলার তদন্তে বৃহস্পতিবার আর জি কর মেডিক্যালের চেস্ট ডিপার্টমেন্টে যায় সিবিআই-এর আরেকটি টিম। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: নির্যাতিতার দেহ ঢাকা চাদর বারবার বদল? আরজি কর কাণ্ডে এবার নয়া রহস্য

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget