এক্সপ্লোর

R G Kar Hospital: পরতে হবে নির্দিষ্ট পোশাক, গলায় থাকবে আই কার্ড, একগুচ্ছ নির্দেশিকা জারি আরজি কর কর্তৃপক্ষের

Kolkata News: আর জি করের ঘটনার পর এবার নড়েচড়ে বসল হাসপাতাল কর্তৃপক্ষ। জারি করা হল একগুচ্ছ নির্দেশিকা।

কলকাতা: চিকিৎসক খুনের প্রতিবাদে আরজি করে (R G Kar Hospital) আজও চলছে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। একই ছবি কলকাতা থেকে জেলার অন্য হাসপাতালেও। চিকিৎসক খুনের পর হুঁশ ফিরল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষের। জারি করা হল একাধিক নির্দেশিকা। 

পদক্ষেপ নিল হাসপাতাল কর্তৃপক্ষ: চিকিৎসকের খুনের ঘটনায় বেসরকারি নিরাপত্তা সংস্থাকে শোকজ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। সোমবার ডেকে পাঠানো হয়েছে বেসরকারি নিরাপত্তা সংস্থার কর্তাদের। হাসপাতালের তরফে পোশাক বিধি ও পরিচয়পত্র বাধ্যতামূলক করতে জারি হয়েছে নতুন নির্দেশিকা। নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, হাসপাতালে PPP মডেলের সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার চুক্তিভিত্তিক কর্মী ও নিরাপত্তা রক্ষীদের ইউনিফর্ম পরা বাধ্যতামূলক, গলায় ঝোলাতে হবে সচিত্র পরিচয়পত্র। এছাড়া, হাসপাতালের কর্মী ও চুক্তিভিত্তিক কর্মীদেরও ওই বিভাগের নির্দিষ্ট কোনও পোশাক থাকলে তা পরা বাধ্যতামূলক। নতুন নির্দেশিকা জারি করেছে RG কর কর্তৃপক্ষ।                                                     

খাস মেডিক্য়াল কলেজে চিকিৎসক ধর্ষণ-খুনের পর টনক নড়েছে পুলিশের। শনিবারের পর রবিবারও পুলিশে পুলিশে ছয়লাপ RG কর হাসপাতাল চত্বর। নিরাপত্তা বাড়ানোর পাশাপাশি, মোতায়েন করা হয়েছে মহিলা পুলিশ ও র‍্যাফ। এমার্জেন্সি বিভাগের সামনে গার্ডরেল দিয়ে তৈরি করা হয়েছে ব্যারিকেড। অন্যদিকে, এই ঘটনার প্রেক্ষিতে মহিলাদের নিরাপত্তা নিয়ে ১৫ দফা নির্দেশিকা জারি করেছেন কলকাতার পুলিশ কমিশনার। যেখানে বলা হয়েছে, মহিলাদের সঙ্গে অপরাধ সংগঠিত হতে পারে এরকম এলাকা চিহ্নিত করতে হবে। নির্দিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করতে হবে। যেখানে সম্ভব সিসি ক্যামেরা বসাতে হবে। সরকারি হাসপাতাল, হোম, মহিলাদের হস্টেলের নিরাপত্তা পর্যালোচনা করতে হবে। প্রয়োজনে নতুন করে নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে। মহিলাদের নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে। নিরাপত্তা সুনিশ্চিত করতে মহিলা চিকিৎসক, স্কুল-কলেজের ছাত্রীদের সঙ্গে কথা বলতে হবে। পুলিশের নিজেদের কর্মীদের উপরেও নজর রাখা হবে। আইন ভাঙলে কড়া ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar News: চিকিৎসকদের কর্মবিরতিতে শিকেয় পরিষেবা, পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
হাইকোর্টে ধাক্কা খাওয়ার পর চিকিৎসার জন্য বিদেশযাত্রার অনুমতি পেতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
PM Modi NCPI Meet: দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ- সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ?
দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে এক টেবিলে চা খেলেন সুদীপ-সায়নীরা, কী প্রতিক্রিয়া দিলীপ-তথাগতদের ? "কারও জন্য় দরজা খোলা হয়নি.."
PM Modi: যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
যন্তর মন্তরের আন্দোলনের পর Gen Z-র মন জয়ের চেষ্টা মোদির? প্রধানমন্ত্রীর পোস্টের আহ্বান ঘিরে গুঞ্জন
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব

ভিডিও

Swasthya Bhawan | ফেরানোর যাবে না Thalassemia রোগীদের, রক্তপাচার বিতর্কের মাঝে নির্দেশ স্বাস্থ্যভবনের
TMC Turmoil Deepens | তৃণমূলে অনাস্থা তৃণমূলেরই! 'কালীঘাটপন্থী' সভাপতি পাত্তা দেন না বলে অভিযোগ
Student Protest in Jharkhand | প্রশ্নফাঁসের ঘটনায় উত্তাল ঝাড়খণ্ড, পথে পড়ুয়ারা
Ritabrata Banerjee |
Recruitment Scam in Bengal : চাকরিহারাদের অবস্থানে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget