এক্সপ্লোর

R G Kar Murder Update : 'নির্ভয়াকাণ্ডের থেকেও নৃশংস', খুনের প্রতিবাদে কর্মবিরতিতে চিকিৎসকদের একাংশ, ফিরছেন বহু রোগী

R G Kar Hospital Protest : ঘটনাস্থলে পড়ে থাকা হেডফোনের সূত্রে গ্রেফতার করা হয়েছে সঞ্জয়কে। পুলিশ সূত্রে খবর, তাকে আটক করার পর বয়ানে অসঙ্গতি মেলাতেই গ্রেফতার।  

কলকাতা : RG কর  কাণ্ডে তোলপাড় চিকিৎসক মহল। আতঙ্কে কর্মরতারা। হাসপাতালের সহ - চিকিৎসকরাও ভয়ে কাঠ ! এমনও ঘটতে পারে? শহরের প্রিমিয়াম মেডিক্যাল কলেজে ? হাসপাতাসলের ভয়াবহ ঘটনায় সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে সারা দেশের চিকিৎসক সংগঠনগুলি । 

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে অন ডিউটি মহিলা চিকিৎসককে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে এক জনকে। ধৃত ব্যক্তির নাম সঞ্জয় রায়। জানা গিয়েছে, এই ঘটনায় ধৃত ব্যক্তি বহিরাগত, হাসপাতালে তার অবাধ যাতায়াত ছিল । ঘটনাস্থলে পড়ে থাকা হেডফোনের সূত্রে গ্রেফতার করা হয়েছে সঞ্জয়কে। পুলিশ সূত্রে খবর, তাকে আটক করার পর বয়ানে অসঙ্গতি মেলাতেই গ্রেফতার।  

শহরের প্রাণকেন্দ্রে নাম করা সরকারি হাসপাতালে এমন ঘটনা ঘটায় আতঙ্কে ভুগছেন চিকিৎসকরা। প্রতিবাদে চিকিৎসকদের একাংশ আজও কাজে যোগ না দেওয়ায় RG কর হাসপাতালে অচলাবস্থা তৈরি হয়েছে। ফিরে যাচ্ছেন দূর-দূরান্ত থেকে আসা রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনেরা। শুনশান জরুরি বিভাগও । 

এই ঘটনায় স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে দিল্লি AIIMS রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন। PGI চণ্ডীগড়ের রেসিডেন্ট ডক্টর্স 
অ্যাসোসিয়েশনও উদ্বেগপ্রকাশ করে CBI তদন্তের দাবি জানিয়েছে। তাদের দাবি, এই ঘটনাকে যারা ধামাচাপা দিতে চেয়েছে, তাদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত এবং মহিলা চিকিৎসকদের শুধুমাত্র দিনের বেলায় ডিউটি দিতে হবে। পেডিয়াট্রিক সার্জারি অ্যাসোসিয়েশন এই ঘটনাকে নির্ভয়াকাণ্ডের থেকেও নৃশংস বলে দাবি করে মহিলা চিকিৎসকদের জন্য নিরাপদ পরিবেশের দাবি জানিয়েছে। সরব হয়েছে RSS পন্থী চিকিৎসক সংগঠন ন্যাশনাল মেডিক্যাল অর্গানাইজেশন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি লিখে তারা চিকিৎসকদের জন্য কেন্দ্রীয় নিরাপত্তা আইনের দাবি জানিয়েছে। 

অন্যদিকে এই ঘটনায়, CBI তদন্তের দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এক্স হ্যান্ডলে বিরোধী দলনেতার পোস্ট, রাজ্য সরকার ১১ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। আশ্চর্যজনকভাবে এই কমিটিতে কয়েকজন ইন্টার্ন রয়েছেন। আমার ধারণা, রাজ্য সরকার নিজেদের গাফিলতি ঢাকতে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে অথবা তারা বিষয়টিতে গুরুত্ব দিতে নারাজ। একইসঙ্গে এই ঘটনায়  পড়ুয়া ও বিশেষ করে মেডিক্যাল পড়ুয়াদের রাজ্য সরকারের অনিচ্ছুক মনোভাবের বিরুদ্ধে সরব হওয়ার আহ্বান জানাচ্ছি। সুবিচার না মেলা তিনি পড়ুয়াদের সবরকম সহযোগিতা করবেন বলে এক্স হ্যান্ডলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
BJP News: রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
রাজারহাট পঞ্চায়েত সমিতির দখল নিল বিজেপি
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬ জন ছাত্রী, ভর্তি করা হল আর জি করে

ভিডিও

RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে
Saayoni Ghosh | কালীঘাট-তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর নেতৃত্বে খুলল সায়নীর পার্টি অফিসের নেমপ্লেট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget