এক্সপ্লোর

R G Kar Case : ''CBI কাজ করলে ঘুষ পায়' আরও বিস্ফোরক অভিযোগ অভয়ার মা-বাবার, তোপ কেন্দ্রকেও

মেয়েকে হারিয়ে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের বাবা-মা। আর সিবিআই-এর বিরুদ্ধে এমন অভিযোগই কার্যত অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। 

উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ , সৌরভ বন্দ্যোপাধ্যায়, কলকাতা : ৯ অগাস্ট। দিনটা বিভীষিকাময় তাদের কাছে। এই দিনেই পরিবারের কাছে এসেছিল মেয়ের মৃত্যুর খবর।আর জি কর ধর্ষণ-খুনের ঘটনায় নাড়িয়ে দিয়েছিল গোটা দেশকে। বছর পেরোলেও সুবিচার না পাওয়ার অভিযোগে, এখনও দরজায় দরজায় ঘুরছেন সন্তানহারা দম্পতি।রাস্তায় নেমে পুলিশের বিরুদ্ধে মারধরেরও অভিযোগ তুলেছেন আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের মা। এই প্রেক্ষাপটে সন্তান-শোকে বিহ্বল দম্পতির নিশানায় ফের প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে মারাত্মক অভিযোগ তুলেছেন সিবিআই এর বিরুদ্ধেও। মেয়েকে হারিয়ে সরাসরি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তুললেন আর জি কর হাসপাতালে নিহত চিকিৎসকের বাবা-মা। আর সিবিআই-এর বিরুদ্ধে এমন অভিযোগই কার্যত অস্ত্র তুলে দিয়েছে তৃণমূলের হাতে। 

বহুদিন ধরেই জানিয়েছেন, সিবিআই তাঁদের কথায় কর্ণপাত করছে না। তদন্তের বিষয়ে যোগাযোগও রাখছে না। সিবিআইয়ের সদিচ্ছা নিয়েও একাধিকবার প্রশ্ন তুলেছেন, নিহত চিকিৎসকের বাবা। এবার তুললেন আরও ভয়ঙ্কর অভিযোগ। বললেন, 'CBI কাজ না করলে বেতন পায় আর কাজ করলে ঘুষ পায়। পরিষ্কার কথা।' কিন্তু এই কেসের ক্ষেত্রে কার থেকে ঘুষ নিয়েছে কেন্দ্রীয় সংস্থা ? এই বিষয়টি নিয়ে অবশ্য কোনো কথা বলেননি, আর জি করে নিহত তরুণী চিকিৎসকের বাবা। শুধু বলেন, জানি না।তবে তাঁর দাবি, CBI সব জানে, সব বের করেছে। এখানেই শেষ নয়, এবার কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন মেয়ে-হারা বাবা। তাঁর দাবি, 'আমাদের দেশের যে প্রধান, রাষ্ট্রপ্রধান রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী...কিন্তু সত্যিকারের বিষয়, তারা এই ব্যাপারটা নিয়ে ভাবছেন বলে তো আমাদের তো মনে হচ্ছে না...কেন্দ্রীয় সরকার যে কেন আমাদের সঙ্গে সহযোগিতা করছে না, সেই একটা প্রশ্ন আমাদের রয়ে গেল।' 

সেই সঙ্গে, নিহত চিকিৎসকের বাবা-মার অভিযোগের নিশানায় থেকেছেন খোদ মুখ্যমন্ত্রীও। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। অভয়ার মা-বাবার বক্তব্য শুনে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ওঁরা একদিকে বলছেন সিবিআই ঘুঁষ নিয়ে কাজ করেছে, আবার অন্যদিকে বিজেপির সঙ্গে নবান্ন চলো মিছিলে হাঁটছেন, দুটো তো একসঙ্গে হতে পারে না। ওঁদের এক মুখে কথা বলতে হবে। 

এই বিষয়ে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় বলেন, তাঁদের ভুল বোঝাবো হয়েছে। কলকাতা পুলিশ যদি আগেই প্রমাণ লোপাট করে দেয়, তাহলে সিবিআই কী করবে ! 

এর আগে, আর জি কর হাসপাতালে ধর্ষণ-খুন মামলা প্রথমে কলকাতা পুলিশ ও পরে আদালতের নির্দেশে তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা CBI-এর কাছে। কিন্তু, তারপরও দোষী প্রমাণিত হয়েছে শুধুমাত্র সঞ্জয় রায়। এই আবহে সোমবার আর জি কর-কাণ্ডের প্রতিবাদে, বিশ্ব জুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছেন ১৩৬টি দেশের প্রবাসী বাঙালিরা।

সেরা শিরোনাম

Vegetables Price Hike: বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
বেগুনের দামে সেঞ্চুরি, আকাশছোঁয়া দাম পেঁয়াজ-কাঁচালঙ্কা-ধনেপাতার, প্রতিবাদে পথে কংগ্রেস
West Bengal News Live Updates: অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র, সঙ্কটজনক অবস্থায় ভর্তি কলকাতার হাসপাতালে
Suvendu Adhikari : শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
শিল্পের জন্য হচ্ছে ল্যান্ডব্যাঙ্ক, কোথায়-কোথায় জমি কিনছে সরকার ?
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির
'এম এ বেবি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বেবি', সিপিএম ও মমতা তৃণমূলের জোট জল্পনা নিয়ে কটাক্ষ বিজেপির

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget