এক্সপ্লোর

R G Kar News: প্রায় দেড় ঘণ্টায় কমপক্ষে ৪২টি করে প্রশ্ন, বউবাজার থানায় ৪ প্রতিবাদী ডাক্তারকে জিজ্ঞাসাবাদ

Doctors Protest: চিকিৎসকদের পুলিশি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে মিছিল করা হয় এদিন। মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা।

কলকাতা : বউবাজার থানায় চার প্রতিবাদী ডাক্তারকে জিজ্ঞাসাবাদ। অভয়কাণ্ডে চার আন্দোলনকারী ডাক্তারকে এদিন জিজ্ঞাসাবাদ করা হয়। দেবাশিস হালদার, সুবর্ণ গোস্বামী, মানস গুমটা ও পরিচয় পণ্ডাকে ঘণ্টা দেড়েক জিজ্ঞাসাবাদ। কমপক্ষে ৪২টি করে প্রশ্ন করা হয়েছে বলে দাবি চার চিকিৎসকের। চিকিৎসকদের পুলিশি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে মিছিল করা হয় এদিন। মেডিক্যাল কলেজ থেকে বউবাজার থানা পর্যন্ত মিছিল করেন আন্দোলনকারীরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ও অভয়া মঞ্চের ডাকে এই মিছিল।

এ প্রসঙ্গে আন্দোলনকারী জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, "মূল প্রশ্নের জায়গা, ৪২ দফা প্রশ্ন এবং বেশিরভাগ প্রশ্ন এটাই যে আপনারা যে বিভিন্ন মিছিল করেছেন, সেগুলো বেআইনি কার্যকলাপ ছিল বা এটার মাধ্যমে আপনার যে ক্রাইম করেছেন, সেটা কি স্বীকার করছেন ? আমরা স্পষ্ট বলি, বিভিন্ন মিছিলে আমরা তো একবছর ধরে যাচ্ছি। শান্তিপূর্ণ প্রতিবাদ করা আমাদের গণতান্ত্রিক অধিকার। আমরা কোনও অপরাধ করিনি। সেটাই স্পষ্ট করা হয়েছে। আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর বলুন, এ ধরনের অপ্রাসঙ্গিক প্রশ্নও করা হয়। আমরা তদন্তে যতটুকু সহায়তা করার করেছি। একবছর পেরিয়ে যাওয়ার পর কাউকে মালদায়, কাউকে দার্জিলিঙে পোস্টিং দিয়ে তাঁদের হঠাৎ করে এখানে ডেকে আনা একটা হেনস্থা। যতই হেনস্থা করা হোক, অন্যরা যদি ভেবে থাকেন যে এর মাধ্যমে আন্দোলন স্তিমিত করা যাবে বা আমরা ভয় পাচ্ছি, সেটা ভুল ভাবছেন। বরঞ্চ, ভয় যেমন ছোঁয়াচে, তেমনি সাহসও ছোঁয়াচে। সেই ছোঁয়াচে সাহসটাই ছড়িয়ে পড়বে।"

আন্দোলনকারী চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "গত বছর পঞ্চমীর দিনে, ৮ অক্টোবর মেডিক্যাল কলেজ থেকে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে ধর্মতলা পর্যন্ত একটা মিছিল হয়েছিল চিকিৎসকদের। সেই চিকিৎসকদের মিছিলটাকে তারা মনে করছে অর্গানাইজড ক্রাইম। যে রাজ্যে কয়লা, পাথর, বালি থেকে শুরু করে শিক্ষকের চাকরি, বেকারের স্বপ্ন, নারীর সংগ্রাম সবই প্রতিদিন লুঠ হয়ে যাচ্ছে, চুরি হচ্ছে, পুলিশ সেটাকে ক্রাইম মনে করে না। আর পুলিশ মনে করছে অভয়ার খুন এবং ধর্ষণের বিরুদ্ধে চিকিৎসকদের শান্তিপূর্ণ মিছিল...সেটাকে অর্গানাইজড ক্রাইম মনে করছে। তার জন্য নানারকম জিজ্ঞাসাবাদ। এমনকী, এবছর ৯ অগাস্ট সকাল ৯টা থেকে রাত ৯ অবধি কোথায় ছিলাম, কতক্ষণ ছিলাম, সেনিয়েও প্রশ্ন করেছে। আমরা পুলিশকে বলে এসেছি, যতদিন না অভয়ার বিচার ছিনিয়ে আনতে পেরেছি, ৯ অগাস্ট আমরা অভয়া দিবস হিসাবে পালন করব। পুলিশ যত বার ডেকে জিজ্ঞাসাবাদ করবে, তত বার আমরা উত্তর দেব।" 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Manasa Puja 2026: মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
মনসা পুজোয় সরকারের বিশেষ ঘোষণা, পুরুলিয়ার সভা থেকে কী জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Weather Update: দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?
দিনভর বৃষ্টিতে বেহাল জনজীবন, কতদিন চলবে এই দুর্যোগ-দুর্ভোগ? কী বলছে আবহাওয়া দফতর?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget