এক্সপ্লোর

R G Kar News: আরজি কর কাণ্ডে নবান্ন অভিযানের ডাক 'ছাত্র সমাজ'-এর, কড়া পুলিশি বন্দোবস্ত গঙ্গার দুই পাড়ে

West Bengal News: মঙ্গলবারের প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশও। প্রস্তুতি শুরু করে দিয়েছে রাজ্য পুলিশও।

কলকাতা: আর জি কর-কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) পদত্যাগ চেয়ে মঙ্গলবার নবান্ন অভিযানের ডাক দিয়েছে 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ' নামে একটি সংগঠন। মঙ্গলবার UGC- র NET রয়েছে। ছাত্রছাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত পুলিশ থাকবে বলে জানানো হয়েছে রাজ্য পুলিশের তরফে (West Bengal Police)। মঙ্গলবারের প্রস্তুতি শুরু করে দিয়েছে হাওড়া সিটি পুলিশও।                                                                     

 

'ছাত্র সমাজ'-এর নবান্ন অভিযান কর্মসূচির কারণে অসংখ্য NET পরীক্ষার্থী তাঁদের পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে অসুবিধায় পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে রাজ্য পুলিশের তরফে সেক্ষেত্রে পরীক্ষার্থীদের পাশে পুলিশ থাকবে বলেও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারের এই অভিযান রুখতে ইতিমধ্যেই ব্যারিকেড লাগানোর কাজ শুরু হয়েছে। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, কোনা এক্সপ্রেসওয়ে, ফোরশোর রোড ও ময়দানে ব্যারিকেড করা হবে। পুলিশ, র‍্যাফের পাশাপাশি কমব্যাট ফোর্স মোতায়েন করা হবে। থাকছে জলকামানও।

অরাজনৈতিক এই কর্মসূচি ঘিরেই বঙ্গ রাজনীতিতে ক্রমশ চড়ছে রাজনীতির পারদ। বাংলার শাসকদল তৃণমূলের অভিযোগ এই কর্মসূচির নেপথ্যে বিরোধীদের হাত রয়েছে। তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "মামলা মনিটর করছে সুপ্রিম কোর্ট। তদন্ত হচ্ছে সিজিও-তে CBI-এর হাতে। আর যাবে বলছে নবান্ন। যারা ২৪ ঘণ্টার মধ্যে, ১২ ঘণ্টার মধ্যে একজন দোষীকে গ্রেফতার করেছে। যে কেউ বুঝবে এটা অরাজকতা তৈরির চেষ্টা। ফলে শুধু এটা বিজেপি প্রমোট করছে তাই নয়, এর সঙ্গে সিপিএম, এর সঙ্গে কংগ্রেসের একাংশ, এর সঙ্গে অন্য কিছু তৃণমূল বিরোধী বা সরকার বিরোধী শক্তি অরাজকতা তৈরির জন্য এই ২৭ তারিখটা গন্ডগোল তৈরি করার একটা ছক করছে।'' 'পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ'-এর পাশাপাশি একইদিনে নবান্ন অভিযানে যোগ দেবে বলে জানিয়েছে ডিএ আন্দোলনকারীদের সংগ্রামী যৌথ মঞ্চও। এই নবান্ন অভিযান প্রসঙ্গে রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ছাত্রসমাজ অরাজনৈতিকভাবে এই আন্দোলনের ডাক দিয়েছে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন: R G Kar News: 'অনুদান চাই না, বিচার চাই' পুজো অনুদান প্রত্যাখান এবার বারাসাতে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget