এক্সপ্লোর

R G Kar Chaos: মধ্যরাতে রণক্ষেত্র আর জি কর মেডিক্যাল, কী বললেন কলকাতা পুলিশ কমিশনার?

West Bengal News: রাতের অন্ধকারে আর জি করে ঢুকে কার্যত অবাধে তাণ্ডব চালাল দুষ্কৃতীরা।

কলকাতা: আন্দোলনের মধ্যেই অশান্ত আর জি কর মেডিক্যাল (R G Kar Incident)। ভাঙা হল চেয়ার। পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ। ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা। আর এই ঘটনা নিয়ে মিডিয়ার ঘাড়ে দায় চাপালেন কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। 

অবাধে তাণ্ডব: আরজি কর-কাণ্ডের প্রতিবাদ চলাকালীন, আরজি কর মেডিক্য়াল কলেজেই গুন্ডামি। ভেঙে চুরমার করে দেওয়া হল আন্দোলনকারীদের মঞ্চ। তছনছ করে দেওয়া হল হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড। এই তাণ্ডবের পর এদিন গভীর রাতে ঘটনাস্থলে যান কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল। তিনি বলেন, "সংবাদমাধ্যমের দীর্ঘমেয়াদি প্রচারের ফলে এই ধরনের ঘটনা ঘটেছে। যেটা নিয়ে কলকাতা পুলিশ চিন্তিত। এই কেসে কলকাতা পুলিশ সব করেছে। আমার নির্দেশে সব রকমভাবে চেষ্টা করছে কলকাতা পুলিশ। মূল অভিযুক্ত গ্রেফতার হয়েছে। একাধিক গুজব ছড়ানো হচ্ছে। আমি অত্যন্ত ক্ষুব্ধ যা হচ্ছে তা নিয়ে। সংবাদ মাধ্যমের এই প্রচারের জন্য সাধারণ মানুষ কলকাতা পুলিশের উপর বিশ্বাস হারিয়েছে। আমরা একবারও বলিনি এই ঘটনায় একজন জড়িয়ে আছে। আমরা বলেছি বিজ্ঞানসম্মত তথ্যপ্রমাণের জন্য অপেক্ষা করছি। কোনও গুজবের উপর নির্ভর করে আমি কাউকে গ্রেফতার করতে পারি না। যা সঠিক আমরা তাই করছি। আমরা ওই পরিবারের কাছে এবং সাধারণ মানুষের কাছে স্বচ্ছ রয়েছি। আমরা কাউকে বাঁচাতে চাইছি না।'' 

বুধবার কলকাতার সব জায়গার মতো, আর জি কর মেডিক্য়াল কলেজ চত্বরেও চলছিল রাত দখলের কর্মসূচি। শান্তিপূর্ণভাবেই চলছিল সবটা। আচমকাই সেখানে কার্যত মাটি ফুঁড়ে হাজির হয় ৩০-৩৫ জনের দুষকৃতী বাহিনী। চোখের নিমেষে তারা ব্য়ারিকেড ভেঙে হাসপাতালে ঢুকে পড়ে। উল্টে দেওয়া হয় পুলিশের গাড়ি। কোলাপসিবল গেট ভেঙে একেবারে আর জি কর হাসপাতালের ভিতরে ঢুকে পড়ে। তারপর হাসপাতালের ভিতরেও শুরু হয় তাণ্ডব। বুধবার দুষ্কৃতী তাণ্ডবের সময় সেই পুলিশই কার্যত নীরব দর্শক হয়ে ছিল। আর জি কর হাসপাতালের মতো স্পর্শকাতর জায়গায় ঢুকে, অভিযোগ, দুষকৃতীরা দীর্ঘক্ষণ ধরে তাণ্ডব চালালেও, পুলিশ প্রথমে কোনও ব্য়বস্থাই নেয়নি। দীর্ঘক্ষণ তাণ্ডবলীলা চলার পর সেখানে পৌঁছোয় আরও পুলিশবাহিনী।তবে তারপরও বিভিন্ন গলি থেকে বেরিয়ে ইট-পাটকেল ছুড়তে দেখা যায় দুষ্কৃতীদের। কিন্তু, এই দুষকৃতীরা কারা? কেন নির্দিষ্টভাবে আর জি কর মেডিক্য়াল কলেজে তাণ্ডব চালাল তারা? নানা মহলে সেই প্রশ্ন উঠছে। শেষলগ্নে সক্রিয় হয় পুলিশ। লাঠিচার্জ শুরু করে তারা। ছোড়া হয় কাঁদানে গ্য়াস। সবশেষে ঘটনাস্থলে পৌঁছন পুলিশ কমিশনার।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Women's Protest: রাজপথে প্রতিবাদের গর্জন, কলকাতায় শুরু 'মেয়েদের রাত দখল'

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget