এক্সপ্লোর

R G Kar Protest: বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন, এবার রাত থেকে ভোর দখল

R G Kar News Update: ফের রাতের রাজপথে জ্বলল মশাল। লক্ষ কণ্ঠে এক স্বর, জাস্টিস ফর আর জি কর।

কলকাতা: আর জি কর-কাণ্ডে আজ সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি। তার আগে ফের রাত দখল। সোমবার ভোর দখলের ডাকও দেওয়া হয়েছে। বিচারের দাবিতে রাজপথে জন-গর্জন। কলকাতা থেকে জেলা, আছড়ে পড়ল প্রতিবাদের ঢেউ।

এবার রাত থেকে ভোর দখল: এক মাস আগের এমনই এক ৯ তারিখ আরজি করের চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনা ঘটে। মা-বাবার কোল খালি করে চলে গিয়েছে একমাত্র মেয়ে। আদরের মেয়েকে হারিয়ে হাহাকার পরিবারে। চিকিৎসক ধর্ষণ-খুনের এক মাস পূর্তিতে আবার 'রাত দখল'। গান-কবিতা-রং তুলিতে রাজ্য়জুড়ে 'জাস্টিস ফর আর জি কর'। শহরের রাস্তাই হয়ে উঠল ক্য়ানভাস। মশাল-মোমবাতির আলোয় ঢাকল আঁধার। উত্তর থেকে দক্ষিণ, অভিনব প্রতিবাদের সাক্ষী হল কলকাতা। আর জি কর মেডিক্য়াল কলেজের ক্য়াজুয়ালটি ব্লকের ইমার্জেন্সির সামনে ফুল দিয়ে প্রতিবাদের ভাষা লিখে ও প্রদীপ জ্বেলে প্রতিবাদ জানালেন জুনিয়র চিকিৎসকরা। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে জেলায় জেলায় প্রতিবাদে মুখর হলেন নবীন-প্রবীণরা। পথনাটিকা থেকে মানববন্ধ কিংবা রাস্তায় প্রতিবাদে ভাষা লেখা। গড়িয়ায় রাস্তায় লেখা হল প্রতিবাদের ভাষা। গানে-রং তুলিতে শিল্পী থেকে সাধারণ মানুষ প্রতিবাদে সামিল হলেন যাদবপুরে। রাসবিহারীতে মোবাইল ফোনের আলো জ্বেলে, মানব বন্ধনের মাধ্য়মে প্রতিবাদ জানালেন সাধারণ মানুষ। পথে নামলেন প্রবীণ মানুষও। শ্যামবাজার থেকে সোদপুর প্রায় ১৪ কিলোমিটার রাস্তা জুড়ে মানববন্ধন করে প্রতিবাদ জানালেন নবীন থেকে প্রবীণ মানুষ। সিঁথি মোড়েও মানববন্ধন করে প্রতিবাদে সামিল হন আট থেকে আশি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ প্রশাসনের তরফে ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে: নির্যাতিতার মা

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget