এক্সপ্লোর

R G Kar Protest: এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ প্রশাসনের তরফে ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে: নির্যাতিতার মা

R G Kar News: আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার এক মাস পার। আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে।

কলকাতা: আর জি কর কাণ্ডের (R G Kar Protest) বিচার চেয়ে ফের পথে চিকিৎসকরা। ধর্মতলায় চিকিৎসকদের প্রতিবাদ মঞ্চ থেকে ফের পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন নির্যাতিতার মা। বিচারের শেষ দেখা পর্যন্ত পাশে থাকার আর্জি জানালেন তিনি।

আরজি কর কাণ্ডেংর বিচার চেয়ে এদিন পথে নেমেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। দুপুর ৩টেয় NRS মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে মিছিলের ডাক দেওয়া হয়। মিছিল যায় ধর্মতলা পর্যন্ত। মিছিলে যোগ দেওয়ার জন্য চিকিৎসক, নার্স, স্বাস্থ্য কর্মী, মেডিক্যাল পড়ুয়া থেকে শুরু করে তাঁদের অভিভাবক, সাধারণ মানুষকে আহ্বান জানায় জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স। জেলায়, জেলায়, গ্রামে-গঞ্জেও এই মিছিলের ডাক দেওয়া হয়েছে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। ধর্মতলায় এই মিছিলে শেষ হওয়ার পর সেখানে প্রতিবাদ সভা হয়। সেই সভা থেকে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সরব হলেন নির্যাতিতার মা।      

আর জি করে চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার এক মাস পার। আগামীকাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। বিচারের দাবিতে জোড়ালো হচ্ছে আন্দোলন প্রতিবাদ। রাজপথে প্রতিবাদের ঢেউ। এদিন ধর্মতলায় মিছিলে যোগ দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা সহ পরিবার। এদিন নির্যাতিতার মা বলেন, "আমি কী বলব, ভাষাই হারিয়ে ফেলেছি। আমার মেয়ের খুব ছোট থেকেই ডাক্তার হওয়ার স্বপ্ন ছিল। বলত মা অনেক লোকের সেবা করব। আর সেই সেবা করতেই বলিদান হয়ে গেল। একটা অনডিউটি ডাক্তার এরকম চরম অত্যাচারের স্বীকার হয়েছে। যখন মা মা করে কাঁদছিল সেই কান্নাটা রোজ ধ্বনিত হয়। ভাবি কত কষ্টে আমার মেয়ের প্রাণটা চলে গেল। এই যে সবাই আমার পাশে দাঁড়িয়েছেন, দেশে বিদেশে এটাই আমাদের বড় বল। সরকার যেভাবে মানে পুলিশ প্রশাসন যেভাবে প্রথম থেকে অসহযোগিতা করেছে। তারা যদি একটু সহযোগিতা করত তাহলে হয়ত আশার আলো দেখতে পেতাম। এত বড় ক্রাইম হওয়ার পরেও পুলিশ প্রশাসনের তরফে ধামাচাপার দেওয়ার চেষ্টা হয়েছে। প্রথম থেকেই প্রমাণ লোপাট করার চেষ্টা হয়েছে। যতদিন আমার মেয়ের বিচার না পাই, সবাই এভাবেই আমার পাশে থাকবেন।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Jawhar Sircar: 'সময়ের ডাক, বোঝালো জহর, এখনই অভিষেকদা, সাজাক নৌবহর' একের পর এক পোস্ট সোশাল মিডিয়ায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget