এক্সপ্লোর

Price Hike : বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?

Vegetable Price Hike: কলকাতার গড়িয়াহাট, যদুবাবুর বাজার, থেকে হাতিবাগান শ্যামবাজার, সবজির দাম ঊর্ধ্বমুখী। এদিকে দিল্লির আজাদপুর মান্ডি, গাজিপুর মান্ডি এবং ওখলা সবজি মান্ডি টমেটোর দাম আকাশছোঁয়া।


শাক সবজি থেকে মাছ মাংস, হাত দিলেই লাগছে ছ্য়াঁকা। কলকাতার মানিকতলা বাজার থেকে যদুবাবুর বাজার সবখানেই একই ছবি। ব্যতিক্রম নয় রাজধানীর চিত্রটাও। অগ্নিমূল্য় বাজারে কার্যত নাজেহাল মধ্য়বিত্ত। এই আবহে কবে কমবে দাম? এটাই এখন লক্ষ টাকার প্রশ্ন। দিল্লির বাজারে টমেটো এখন ৯০ টাকা প্রতি কেজি ! সারা ভারতে তুমুল হয়েছে বর্ষার তাণ্ডব। এর জেরেই ক্ষতিগ্রস্ত নাকি সরবরাহ। 

কলকাতার গড়িয়াহাট, যদুবাবুর বাজার, থেকে হাতিবাগান শ্যামবাজার, সবজির দাম ঊর্ধ্বমুখী। এদিকে দিল্লির আজাদপুর মান্ডি, গাজিপুর মান্ডি এবং ওখলা সবজি মান্ডি সহ দিল্লির প্রধান পাইকারি সবজি বাজারগুলিতেও টমেটোর দাম বেড়েছে। দাম এতটাই বেশি টমেটো ছাড়া রান্না করার  পথই বেছে নিচ্ছেন অনেকে।  টমেটোর ক্রমবর্ধমান দাম নিয়ে চিন্তায় বিক্রেতারাও। কারণ টমোটো কিনতেও চাইছেন না অনেকে।  সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, দিল্লিতে এই কয়েকদিন আগেও টমেটোর দাম ছিল ২৮ টাকা।   এখন তা অনলাইনে এবং স্থানীয় বাজারে  ৯০ টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে। সমস্ত সবজিরই দাম বেড়েছে।

আজাদপুর মান্ডির পাইকারি সবজি বিক্রেতা সঞ্জয় ভগত পিটিআইকে জানিয়েছেন, বৃষ্টির জন্য পাইকারি বাজারেও দাম পড়ছে ৫০ চাকা প্রতি কেজি । বিক্রেতারা বলছেন,  গত এক সপ্তাহে টমেটোর সরবরাহ কমেছে। মহারাষ্ট্র, কর্ণাটক এবং হিমাচলের মতো রাজ্যগুলি থেকে পণ্য-পরিবহনের জন্য ব্যবহৃত ট্রাকের সংখ্যা কমে গেছে ।  ভারী বৃষ্টিপাতের প্রভাব পড়েছে পরিবহণে । আসলে টমেটো খুব বেশিদিন তাজা থাকে না। তাড়াতাড়ি পচে। তাই  বৃষ্টির কারণে সরবরাহ কমেছে। 

অন্যদিকে কলকাতাতেও সব সবজি থেকে মাছ-মাংস, দুবেলা পেট ভরে খাওয়াই এখন সাধারণের কাছে চ্যালেঞ্জিং হয়ে উঠেছে। কথায় বলে মাছে-ভাতে বাঙালি। এখন মাছ কেনার আগেও, দু'বার নয় দশবার ভাবছে। দাম বেড়েছে মুরগির মাংসরও। বাজারে এখন মুরগির মাংস বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে।  

কলকাতায় কেজি প্রতি চন্দ্রমুখী আলুর দর পৌঁছেছে ৪০-৪৫ টাকায়। প্রতি কেজি পেঁয়াজ বিকোচ্ছে ৫০-৫৫ টাকায়। কেজি প্রতি বেগুনের দাম ১০০ টাকা ছুঁয়ে ফেলেছে। ঢ্য়াঁড়শ বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি দরে। এমনকী লঙ্কা বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে।  এই পরিস্থিতিতে মঙ্গলবারই মূল্যবৃদ্ধি নিয়ে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। মুখ্যমন্ত্রীর পরামর্শ, 'বাংলাজুড়ে মোট ৪৬৮ টি 'সুফল বাংলা' আউটলেট চলছে। কলকাতা সংলগ্ন অঞ্চলে ৩৭৮ টি । আলু-সহ সমস্ত শাক সবজি ১০-১৫ শতাংশ কম দামে পাচ্ছেন। ১০০ শতাংশ কৃষকদের থেকে কেনার জন্য় বলছি। আগামী ১০ দিনে, এই দামটা যেটা বেড়েছে, সেই দামটা আগেরবারের দামে চলে আসবে।'  

আরও পড়ুন: 

শেষ হবে প্রতীক্ষা, বৃহস্পতি থেকে শনি তুমুল বৃষ্টি দক্ষিণবঙ্গে, আজ দুর্যোগ কোথায় কোথায়

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget