এক্সপ্লোর

TMC Raigunj: 'তৃণমূলকে ভয় দেখিয়ে লাভ নেই', ত্রিপুরায় নেতাদের গ্রেফতারে অশান্ত রায়গঞ্জ

সারা রাজ্যের বিভিন্ন এলাকায় এদিন বিক্ষোভ প্রদর্শিত হয়। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর: ত্রিপুরায় এ রাজ্যের যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, এবং সুদীপ রাহার উপর বিজেপি কর্মীদের হামলা ও বর্বরোচিত আক্রমণের প্রতিবাদে উত্তাল হল রায়গঞ্জ। সারা রাজ্যের বিভিন্ন এলাকায় এদিন বিক্ষোভ প্রদর্শিত হয়। উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরেও বিক্ষোভ প্রদর্শন করল উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।

রায়গঞ্জ শহরের ঘড়ির মোড়ে এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মাদ্রাসা বিষয়ক সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের মন্ত্রী গোলাম রব্বানি, জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়ালাল আগরওয়াল, করনদিঘীর বিধায়ক তথা উত্তর দিনাজপুর জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি গৌতম পাল, হেমতাবাদের তৃণমূল বিধায়ক সত্যজিৎ বর্মন-সহ রায়গঞ্জ পুরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস, ভাইস চেয়ারম্যান অরিন্দম সরকার-সহ তৃণমূল কংগ্রেসের জেলা শীর্ষ নেতৃত্ব ও তৃণমূল কর্মীরা। 

উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, "ত্রিপুরায় তৃণমূল কংগ্রেসকে ভয় দেখিয়ে আক্রমণ করে আটকানো যাবে না। ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবেই।" 

প্রসঙ্গত, গতকাল ধলাইয়ের আমবাসায় আক্রান্ত হন যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য, ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত যুব তৃণমূল নেত্রী জয়া দত্ত ও সুদীপ রাহা। হামলার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের আক্রান্ত নেতা-নেত্রীদের অভিযোগ, পুলিশি নিরাপত্তায় আমবাসা থেকে যখন তাঁরা ফিরছিলেন, তখন ফের হামলা চালায় বিজেপি। গাড়ির ভাঙা জানালায় ফের বাঁশের বাড়ি মারা হয়। 

এরপর, তৃণমূল নেতা-নেত্রীদের গ্রেফতারি ঘিরে তুলকালাম পরিস্থিতি তৈরি হয় ত্রিপুরার খোয়াই থানায়। এই ঘটনার পর ত্রিপুরায় যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগরতলা বিমানবন্দর থেকে খোয়াই থানায় পৌঁছতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কালো পতাকা দেখান বিজেপি কর্মী-সমর্থকরা। পাশাপাশি, গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। পাল্টা স্লোগান দিতে থাকেন তৃণমূল কর্মীরা। এনিয়ে উত্তেজনা ছড়ায়।

সারাদিন ধরে টানাপোড়েন চলার পর অবশেষে বিকেলের দিকে খোয়াই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিন পান যুব তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত এবং সুদীপ রাহারা। ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয় তাঁদের। তেলিয়ামোরা থানার যে মূল মামলাটি ছিল তাতেই জামিন পান তাঁরা।

সেরা শিরোনাম

West Bengal News Live: ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
ঘূর্ণিঝড় আকভানের জেরে ট্রেন চলাচলেও প্রভাব, একাধিক ট্রেনের সময়সূচি বদল
Mahua Moitra: মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
মহুয়া মৈত্রকে কালো পতাকা, গো ব্যাক স্লোগান, ডিম ছোড়ারও অভিযোগ
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget