এক্সপ্লোর

Diamond Harbor Rail Blockade: ভোর থেকে ডায়মন্ড হারবার স্টেশনে অবরোধ! শিয়ালদা দক্ষিণ শাখায় থমকে ট্রেন

South 24 Parganas: ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা

গৌতম মণ্ডল, ডায়মন্ড হারবার: প্রতিদিন ১-২ ঘণ্টা দেরিতে ছাড়ছে ট্রেন, এই অভিযোগে ভোর থেকে ডায়মন্ড হারবার স্টেশনে শুরু হয়েছে রেল অবরোধ। ডায়মন্ড হারবার প্রান্তিক স্টেশন হওয়ায় শিয়ালদা দক্ষিণ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। ভোগান্তির শিকার হচ্ছেন যাত্রীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিনই ভোরের ট্রেন দেরিতে ছাড়ছে। ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হচ্ছে। প্রতিবাদে আজ ভোর ৫টা থেকে ডায়মন্ড হারবার স্টেশনে রেললাইনে বসে পড়ে অবরোধ শুরু করেন নিত্যযাত্রীরা। GRP ও রেল কর্তৃপক্ষ বোঝানোর চেষ্টা করলেও, যাত্রীরা অনড়।

প্রতিদিন দেরি করে ট্রেন ছাড়ছে। তার ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। এর ফলে ক্ষতি হচ্ছে কাজের জায়গায়, অভিযোগ এমনটাই। বিক্ষোভকারীরা জানাচ্ছেন, দীর্ঘদিন ধরে সাড়ে পাঁচটার আপ শিয়ালদা লোকাল দেরিতে ছাড়ছে। এর ফলে কাজের জায়গায় পৌঁছতে দেরি হয়ে যাচ্ছে। তার ধাক্কা বেতন কাটা যাচ্ছে অনেকের। 

অভিযোগ, মাসখানেকের বেশি ধরে চলছে এমন অবস্থা। এক বিক্ষোভকারীর দাবি, 'সাড়ে পাঁচটার গাড়ি কোনওদিন ৬টায় ছাড়ছে, সাড়ে ছটায় ছাড়ছে। কাজের জায়গায় বলছে কেন আমাদের লেট হচ্ছে। মায়না কেটে নিচ্ছে।' রোগীকে নিয়ে হাসপাতালে যেতে গিয়ে বিপদে পড়েছেন এক ব্যক্তি। তিনি জানালেন, তিন সপ্তাহ ধরে মেডিক্যাল কলেজে যাচ্ছেন তিনি। ভোর সাড়ে পাঁচটার ট্রেন ধরেন। প্রতিদিন দেরি হচ্ছে ট্রেনে। অনেকক্ষণ বসে থাকতে হচ্ছে। কোনও ঠিক নেই কখন ট্রেন ছাড়বে। এক একদিন এক একরকম সময়ে ট্রেনটি ছাড়ে বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে স্টেশন মাস্টারকে অভিযোগ জানানো হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করছেন বিক্ষোভকারীরা। শেষ পর্যন্ত এদিন ভোর থেকে রেল লাইনে বসে পড়ে অবরোধ শুরু করা হয়। প্রান্তিক স্টেশন হওয়ায়, ওই লাইনে রেল চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। প্রভাব পড়েছে গোটা শিয়ালদা দক্ষিণ শাখায়। ইতিমধ্যেই দক্ষিণ শাখার একাধিক স্টেশনে দেরিতে ট্রেন চলার কারণে অবরোধ শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এর ফলে বুধবার-কাজের দিনে ভোর থেকেই ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। তার ধাক্কায় নাজেহাল যাত্রীরা।   

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: আগে বললেও এখনই ওয়েনাড যেতে পারছেন না রাহুল, নিজেই জানালেন কারণ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire News Live : ১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
১০ জুলাই পর্যন্ত যাঁদের আবেদন যাচাই, আজ অ্যাকাউন্টে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা
Samik Bhattacharya : '২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
'২০ জন বিজেপি বিধায়ককে দল থেকে বের করে দিলেও'...তোলাবাজির বিরুদ্ধে বড় বার্তা শমীকের
Abhishek Banerjee: বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
বিদেশ যাত্রার আগে অভিষেকের ব্যক্তিগত অ্যাকাউন্ট 'ফ্রিজ', ফের হাইকোর্টের দ্বারস্থ সাংসদ
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?
রাজ্যে আরও এক নতুন কারাখানার ভিত্তিপ্রস্তর স্থাপন, প্রায় ৫ হাজার কর্মসংস্থানের সুযোগ, কোন জেলায়?

ভিডিও

UGC-NET: NEET-UG-র প্রশ্নফাঁস বিতর্কের রেশ কাটতে না কাটতেই ফের প্রশ্ন-বিভ্রাট!
Bihar Lakhisarai Temple : বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা!
Purulia News: আজ পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপন
Bihar News: বিহারের লখিসরাইয়ে ইন্দ্র দমনেশ্বর মহাদেব মন্দিরে ভয়াবহ দুর্ঘটনা | ABP Ananda
Tarapith Fire Incident: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, এখন কী ছবি? | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget