এক্সপ্লোর

Nadia: লোকাল ট্রেন বাড়ানোর দাবি, রেল অবরোধ মদনপুর স্টেশনে

Nadia Train Disruption: অবরোধের জেরে রানাঘাট-সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় অফিস টাইমে নাকাল হচ্ছেন অন্য যাত্রীরা। 

সুজিত মণ্ডল, নদিয়া: লোকাল ট্রেনের (Local train) সংখ্যা বাড়ানো-সহ একাধিক দাবিতে শিয়ালদা-রানাঘাট (Sealdah-Ranaghat) শাখার মদনপুর স্টেশনে রেল অবরোধ। সকাল ৭টা ৪০ থেকে শিয়ালদাগামী রানাঘাট ডাউন মেমু লোকাল আটকে রেখে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন নিত্য যাত্রীরা। (train disruption) 

কী দাবি বিক্ষোভকারীদের? 

তাঁদের দাবি, ৭টা ৪১-এর ডাউন মেমু লোকালের পরিবর্তে ১২ বগির ট্রেন চালাতে হবে। ৭টা ৪১-র ট্রেন বাতিল করে তার পরিবর্তে অন্য লোকাল ট্রেন দিতে হবে, মূলত এই দুটি দাবিতেই রেল অবরোধ করেন নিত্য যাত্রীরা। অবরোধের জেরে রানাঘাট-সহ একাধিক স্টেশনে ট্রেন দাঁড়িয়ে যাওয়ায় অফিস টাইমে নাকাল হচ্ছেন অন্য যাত্রীরা। রেলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

কাজের দিনে দুর্ভোগ যাত্রীদের: এই অবরোধের জেরে শিয়ালদা-শান্তিপুর, শিয়ালদা-রানাঘাট, শিয়ালদা-গেদে, শিয়ালদা-কৃষ্ণনগর রুটে ট্রেন চলাচল ব্যাহত। কল্যাণী স্টেশনে আটকে ঢাকাগামী ভারত-বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস, দাঁড়িয়ে রয়েছে মুর্শিদাবাদগামী হাজারদুয়ারি এক্সপ্রেসও। একাধিক স্টেশনে পরপর দাঁড়িয়ে ট্রেন। ব্য়াহত লালগোলা প্যাসেঞ্জারের যাত্রী পরিষেবাও। অবরোধ না ওঠা পর্যন্ত ওই রুটে ট্রেন চালানো সম্ভব নয় বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। শিয়ালদায় এনকোয়ারি অফিসের সামনে উদ্বিগ্ন যাত্রীদের ভিড়।                        

ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত: এদিকে তৃতীয় লাইন বসানোর জন্য ট্রেন চলাচল নিয়ন্ত্রণের সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। পূর্ব রেলের রামপুরহাট-চাতরা রুটে তৃতীয় লাইন বসানোর কাজ হচ্ছে। যার জেরে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। গত ১৮ অগাস্ট থেকে এই কাজ শুরু হয়েছে। কাজ চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। রামপুরহাট থেকে চাতরা পর্যন্ত ২৩ কিলোমিটার রেল পথ নির্মাণের কাজ চলবে। খরচ হবে প্রায় তিনশো কোটি টাকা। মূলত প্রি-ইন্টারলকিং কাজ হবে। এর ফলে প্রতিদিন দশ জোড়া দূরপাল্লার মেল এবং এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। এর পাশাপাশি একাধিক দূরপাল্লার ট্রেন অন্য রুট দিয়ে চালানো হবে। একই সঙ্গে বেশ কিছু ট্রেনের যাত্রা পথ সংক্ষিপ্ত করা হয়েছে। এদিন হাওড়া স্টেশন লাগোয়া ডিআরএম অফিসে সঞ্জীব কুমার সাংবাদিক সম্মেলনে জানিয়েছিলেন, দূরপাল্লার ট্রেনের পাশাপাশি ওই সময়ে অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। তার পরিবর্তে প্যাসেঞ্জার ট্রেন চালানো হবে। নিত্যযাত্রীদের সুবিধার জন্য আজিমগঞ্জ এবং রামপুরহাট স্টেশনের মধ্যে বিভিন্ন সময়ে চলবে এই প্যাসেঞ্জার ট্রেন।           

আরও পড়ুন: Medinipur Weather: সকাল থেকেই মুখভার আকাশের, কেমন থাকবে দুই মেদিনীপুরের আবহাওয়া?

সেরা শিরোনাম

Jadavpur University: 'যাদবপুরে ঘুঘুর বাসা, অপারেশন শুরু হয়েছে’, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের
'যাদবপুরে ঘুঘুর বাসা, অপারেশন শুরু হয়েছে’, হুঙ্কার পঞ্চায়েত মন্ত্রী দিলীপের
News Live Update : গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
গ্রেফতার প্রাক্তন সিপিএম বিধায়ক, পুলিশের জালে আরও দুই সিপিএম সমর্থক, ঠিক কী ঘটেছে ?
Bankura Market: হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান
হু হু করে দাম বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের, লাগাম পরাতে এবার মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে অভিযান
Blood Bank Scam: রক্ত দুর্নীতিতেও 'কাটমানি' ! চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের, ১২০০ থেকে ১৫০০ টাকা কাদের জন্য বরাদ্দ থাকত জানেন ?
রক্ত দুর্নীতিতেও 'কাটমানি' ! চাঞ্চল্যকর তথ্য স্বাস্থ্য ভবনের, ১২০০ থেকে ১৫০০ টাকা কাদের জন্য বরাদ্দ থাকত জানেন ?

ভিডিও

Supreme Court: কলকাতা ও হাওড়ায় পুরভোটের আগে SIR ট্রাইবুনালে ঝুলে থাকা আবেদনের নিষ্পত্তির আর্জি
BJP News:
JU Chaos News: 'বিশ্ববিদ্যালয়ে গিয়ে ঘটনাস্থল দেখা হয়েছে, চাওয়া হয়েছে হামলার ফুটেজ', জানাল পুলিশ
Government Hospital | সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিসে কড়া স্বাস্থ্য দফতর
Bihar Student Protest: বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিলের দাবিতে উত্তাল পাটনা | Patna | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল! রুপোর দামেও নতুন চমক? জেনে নিন রেটচার্ট
Modi Cabinet Reshuffle: অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
অবসরের পথে নিতিন গডকড়ী? বড় রদবদল মোদির মন্ত্রিসভায়? ইঙ্গিতপূর্ণ মন্তব্য কেন্দ্রীয় মন্ত্রীর
Free LPG Cylinder : বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
বিনামূল্যে ৩টি সিলিন্ডার পাবে প্রতি পরিবার, এদের জন্য বাসে যাতায়াত ফ্রি, এই রাজ্য় করল বড় ঘোষণা
Onion Price: চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
চিনির পর এবার পেঁয়াজের দামে আগুন! কত দামে বিকোচ্ছে? বাজারে বড় ধাক্কা!
Weather Update: সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
সপ্তাহের শুরুতেই ঘনাচ্ছে গভীর নিম্নচাপ, প্রবল দুর্যোগে ভাসবে উত্তর থেকে দক্ষিণের কোন কোন জেলা?
West Bengal: ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
ভুল ইঞ্জেকশনে স্কুল পড়ুয়ার মৃত্যুর অভিযোগ, চেম্বারের সামনেই দেহ রেখে বিক্ষোভ
Indian Railway: কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
কোথাও নেই পানীয় জল, কোথাও শৌচালয়, ৫১২ স্টেশনের মধ্যে ফেল ৪৫৮! পাশ রাজ্যের মাত্র ২টি স্টেশন
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা নিয়ে দিলেন বড় আপডেট
অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার 'সুখবর' দিলেন শমীক ভট্টাচার্য , টাকা পাওয়া নিয়ে দিলেন বড় আপডেট
Embed widget