এক্সপ্লোর

Puja Special Train :পুজোয় বেড়াতে যাবেন, টিকিট পাচ্ছেন না? কোন কোন রুটে বিশেষ ট্রেন ছাড়বে ? দেখুন সময়সূচি

পুজোর ছুটিতে যাঁরা জগন্নাথ দর্শন করতে চান, তাঁদের জন্য দারুণ ব্যবস্থা করল রেলওয়ো। ঘোষণা করা হল বিশেষ ট্রেন। ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছেড়ে পুরী যাবে। 


কলকাতা : পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটি দিন। শুরু হয়ে গিয়েছে ছুটির কাউন্টডাউন। পুজোর সময়ে অনেকেই কলকাতার ভিড় এড়িয়ে বেড়াতে যেতে চান। কিন্তু পুজোর মরসুমে রেলের টিকিট পাওয়া এখন বড্ড কঠিন। আর বার্থ কনফার্মেশন পাওয়া তো কষ্টকল্পনা। বিমান ভাড়াও আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে পর্যটন প্রিয় বাঙালির জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করল ইস্ট-পুজোর ছুটিতে যাঁরা জগন্নাথ দর্শন করতে চান, তাঁদের জন্য দারুণ ব্যবস্থা করল রেলওয়ো। ঘোষণা করা হল বিশেষ ট্রেন। ট্রেনটি সাঁতরাগাছি থেকে ছেড়ে পুরী যাবে। 

উৎসবের মরসুমে  টিকিটের চাহিদা সামলাতে ও যাত্রীদের মন রাখতে, ইস্ট কোস্ট রেলওয়ের (East Coast Railway) উদ্যোগে চালু হচ্ছে , দুর্গাপুজো স্পেশাল ট্রেন। পুরী ও সাঁতরাগাছি জংশনের মধ্যে চলাচল করবে ০৮৪০৫ ও ০৮৪০৬ বিশেষ ট্রেন । তবে রোজ নয়, সপ্তাহে নির্দিষ্ট দিনেই ছাড়বে ট্রেনটি। 

পুরী থেকে সাঁতরাগাছিগামী ট্রেনটির নম্বর 08405। আগামী ৫ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত প্রতি সোমবার বিকাল ৫:৪৫ মিনিটে পুরী থেকে ট্রেনি ছাড়বে। সাঁতরাগাছিতে মঙ্গলবার ভোর ০৩:৪৫ মিনিটে পৌঁছাবে। অন্যদিকে, সাঁতরাগাছি থেকে পুরী যাওয়ার ট্রেনটি ছাড়বে আগামী  ৬ অক্টোবর থেকে। চলবে ২৭ তারিখ পর্যন্ত ।  প্রতি মঙ্গলবার সকাল ০৮:৪৫ মিনিটে সাঁতরাগাছি থকে  ছেড়ে এসে একই দিন সন্ধ্যা ৭ টায় পুরী পৌঁছাবে। 

ট্রেন দুটি কোন কোন স্টেশনে থামবে , তারও তালিকা দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।  সাক্ষী গোপাল, খুরদা রোড, ভুবনেশ্বর, কটক, জাজপুর কে রোড, ভদ্রক, বালেশ্বর, রূপসা জংশন, জালেশ্বর এবং খড়গপুর জংশনে থামবে। 

ট্রেনটিতে থাকছে বিভিন্ন ক্যাটাগরির মোট ১৭টি কোচ। এতে ১টি ২য় এসি (2nd AC), ৩টি ৩য় এসি (3rd AC), ৮টি স্লিপার ক্লাস (Sleeper) এবং ৪টি সাধারণ (General) কামরা থাকবে। এছাড়াও ১টি কোচ থাকছে বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য। লাগেজ কোচ এবং ১টি জেনারেটর ব্রেক ভ্যান সংযুক্ত থাকছে। উৎসবের মরসুমে নিশ্চিত আসন পেতে বিস্তারিত সময়সূচি দেখে আপনার টিকিট বুকিং সেরে নিতে পারেন।    

 উৎসবের সময় পর্যটকদের টিকিটের চাহিদা সামাল দিতে ভারতীয় রেল কলকাতা থেকে বেনারস স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে।   কলকাতা-বেনারস স্পেশাল (০৫০৪৭) ট্রেনটি ৭ অক্টোবর থেকে ২৫ নভেম্বর পর্যন্ত প্রতি বুধবার কলকাতা থেকে সকাল ৮টা ২৫ মিনিটে ছাড়বে। ট্রেনটি নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর ও আসানসোলে থামবে। অন্যদিকে বেনারস-কলকাতা স্পেশাল (০৫০৪৮) ট্রেনটি ৬ অক্টোবর থেকে ২৪ নভেম্বর পর্যন্ত প্রতি মঙ্গলবার বেনারস থেকে রওনা দিয়ে পরের দিন সকাল ৬টা ১৫ মিনিটে কলকাতায় পৌঁছবে। উৎসবের ভিড় কমাতে নতুন দিল্লি ও হাওড়ার মধ্যেও স্পেশাল ট্রেন চালানোর ঘোষণা করা হয়েছে।

 

Puja Special Train :পুজোয় বেড়াতে যাবেন, টিকিট পাচ্ছেন না? কোন কোন রুটে বিশেষ ট্রেন ছাড়বে ? দেখুন সময়সূচি

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
সাতসকালে অভিষেকের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী
Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির গেটে বুলডোজার, মোতায়েন প্রচুর পুলিশ
Train Accident: রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
রেলের গাফিলতিতেই দুর্ঘটনা? হয়েছিল ইঞ্জিনের স্বাস্থ্যপরীক্ষা? কলকাতা-সাইরাং এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে একাধিক প্রশ্ন
Mamata Banerjee: প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
প্রয়াত উজ্জ্বল বিশ্বাস, ‘দলবদল করতে চাননি, বিজেপি-র প্রতিহিংসার শিকার’, দাবি মমতার, পাল্টা গেরুয়া শিবির
Advertisement

ভিডিও

Durga Puja 2026: 'যা দেখা যায় না তাও দুর্গা',মহাষ্টমী কৃত্যে 'দুর্গাকথায়' স্বামী পরমাত্মানন্দ মহারাজ | ABP Ananda LIVE
Durga Puja 2026:
Durga Puja: 'জাগতিক বৃত্তিকে রূপান্তরিত করতে হবে দুর্গাবৃত্তিতে', মহানবমীর 'দুর্গাকথায়' নন্দিনী ভৌমিক
CM Suvendu Adhikari:
Sovandeb Chattopadhyay:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget