এক্সপ্লোর

Cyclone Jawad:জওয়াদের প্রভাবে বৃষ্টি, মাঠেই পড়ে ধান, ক্ষতির আশঙ্কা কৃষকদের

Cyclone Jawad: জুলাইয়ের বর্ষায় কেলেঘাইয়ের জলে ভেসে গিয়েছিল বিঘার পর বিঘা কৃষিজমি।ব্যাপক ক্ষতি হয়েছিল ধান চাষের।সেই ধাক্কা সামলে ওঠার আগেই, ফের ক্ষতির ভ্রুকুটি।

 

কলকাতা: ঘূর্ণিঝড় জওয়াদের( Cyclone Jawad) প্রভাবে শুরু হয়েছে বৃষ্টি (Rain)। আর এতেই দুশ্চিন্তায় পূর্ব মেদিনীপুরের এগরার ধানচাষিরা (Farmers)। মাঠেই পড়ে রয়েছে ধান। ফলে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। তবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছে প্রশাসন। ধান নষ্টের ক্ষতির আশঙ্কা করছেন পশ্চিম বর্ধমানের কাঁকসার কৃষকরাও।

জুলাইয়ের বর্ষায় কেলেঘাইয়ের জলে ভেসে গিয়েছিল বিঘার পর বিঘা কৃষিজমি।ব্যাপক ক্ষতি হয়েছিল ধান চাষের।সেই ধাক্কা সামলে ওঠার আগেই, ফের ক্ষতির ভ্রুকুটি।ঘূর্ণিঝড় জওয়াদের প্রভাবে শনিবার সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি।কালো আকাশে সিঁদুরে মেঘ দেখছেন পূর্ব মেদিনীপুরের এগরার ধানচাষিরা।কারণ এখনও পুরোপুরি ঘরে তোলা যায়নি পাকা ধান। ফলে বৃষ্টির জলে ফসল নষ্টের আশঙ্কা প্রতি পদে।

এই অবস্থায় কৃষকদের পাশে দাঁড়িয়ে সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসন।এগরা-১ পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ রসরাজ দাস অধিকারী কৃষকদের পাশে থাকার বার্তা দিয়েছেন।

অন্যদিকে, ঘুম উড়েছে পশ্চিম বর্ধমানের কৃষকদেরও।জওয়াদের প্রভাবে বৃষ্টি শুরু হওয়ায়, মাঠের ফসল মাঠেই মারা যেতে বসেছে।তবে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে, চাষে ক্ষতি হলে তা মেটানোর যথাসাধ্য চেষ্টা করা হবে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুই মেদিনীপুরে।ফসলের ক্ষয়ক্ষতি এড়াতে গ্রামে গ্রামে মাইকে প্রচার চালাচ্ছে কৃষি দফতর। পশ্চিম মেদিনীপুরের কৃষিপ্রধান এলাকা ঘাটাল, চন্দ্রকোণা, দাসপুরে কৃষকদের সচেতন করা হচ্ছে। জমিতে থাকা পাকা ধান দ্রুত কেটে নিয়ে গুদামে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। আলু ও সবজি চাষিদেরও নিকাশি পরিষ্কার রাখার জন্য সতর্ক করা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে যুদ্ধকালীন তত্পরতায় শুরু হয়েছে ধান কাটা। বৃষ্টির মধ্যেই মাঠ থেকে ফসল কেটে নিচ্ছেন কৃষকরা। কেউ ধান কাটার যন্ত্র ছাড়াই হাতে কেটে তুলে নিচ্ছেন ফসল।

ঘূর্ণিঝড় জওয়াদের আসার আগেই মেদিনীপুর পুরসভায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সম্ভাব্য ক্ষতির আশঙ্কায় এলাকা চিহ্নিত করে মোতায়েন করা হয়েছে এনডিআরএফ টিম। জলসম্পদ উন্নয়নমন্ত্রী মানস ভুঁইয়া জানিয়েছেন, সব জায়গায় ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। সতর্ক করা হয়েছে প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিদের। অধিকাংশ জায়গায় বাঁধ নির্মাণের কাজও সম্পূর্ণ হওয়ার পথে, জানিয়েছেন মন্ত্রী।

ঘূর্ণিঝড় জওয়াদের আশঙ্কায় ক্ষয়ক্ষতি এড়াতে আজ থেকে রবিবার পর্যন্ত হুগলি জেলার সমস্ত ফেরিঘাট বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। এর ফলে উত্তর ২৪ পরগনা ও নদিয়ার একাংশের সঙ্গে হুগলির জলপথে যোগাযোগ বন্ধ থাকবে। পাশাপাশি, হুগলির গ্রামীণ এলাকাগুলিতে শুরু হয়েছে মাইকে প্রচার।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Asish Banerjee: 'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
'একটা মানসিক চাপ প্রত্যেকের উপর সাংঘাতিক ভাবে পড়ছে', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী বলছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
CJP Protest: CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
CJP-র আন্দোলনে যোগ দেওয়া যুবক ও তাঁর বাবাকে মারধরের অভিযোগ বিজেপি'র বিরুদ্ধে, হাসপাতালে মৃত্যু যুবকের বাবার
Suvendu Adhikari: ‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
‘মমতার হাত ছেড়েছিলেন, তৃণমূল ভয় দেখিয়ে থাকতে পারে’, আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুতে শুভেন্দু অধিকারী
Samik Bhattacharya: ‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য
‘সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ’, প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বললেন শমীক ভট্টাচার্য

ভিডিও

Terrorist Arrest: বেঙ্গালুরুতে জঙ্গি সন্দেহে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, কী অভিযোগ তার বিরুদ্ধে ?
Raja Sen Demise: ৭১ বছর বয়সে জীবনাবসান জাতীয় পুরস্কার জয়ী পরিচালক রাজা সেনের
RG Kar Case:
Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget