এক্সপ্লোর

West Bengal Weather:প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় স্বস্তির বৃষ্টি

Rain In South Bengal:প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় স্বস্তির বৃষ্টি। আজ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা।

সুদীপ্ত আচার্য, কলকাতা: প্রবল তাপপ্রবাহ থেকে অবশেষে মুক্তি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গায় স্বস্তির বৃষ্টি (South Bengal Rain)। আজ দুই ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদে কালবৈশাখীর সম্ভাবনা। আগামী ৪৮ ঘণ্টায় দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়বৃষ্টির সম্ভাবনা থাকছে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। 

বিশদ...
তার অপেক্ষায় গত প্রায় কুড়ি দিন ধরে চাতক পাখির মতো বসেছিল কলকাতা-সহ গোটা পশ্চিমবঙ্গ। তীব্র দহনজ্বালা থেকে একমাত্র সে-ই যে স্বস্তি দিতে পারে, একথা জানা থাকলেও আকাশে মেঘের ছিটেফোঁটাও দেখা যায়নি বেশ কিছু দিন। অবশেষে গত সপ্তাহে আশার বাণী শোনায় আবহাওয়া দফতর। তখন থেকে পাড়ার আ়ড্ডার ঠেক থেকে অফিসের ক্যান্টিন, সর্বত্র আলোচনা ছিল এই নিয়েই। কবে আসবে কালবৈশাখী? বস্তুত, এ বছর এপ্রিলে কালবৈশাখীর অনুপস্থিতি কপালে চিন্তার ভাঁজ বাড়িয়েছে আবহাওয়াবিদদেরও। তবে দহনজ্বালা থেকে উদ্বেগ, সব কিছু এক লহমায় উড়ে গেল সোম-সন্ধ্যায়। আকাশ ঢাকল কালো মেঘে। তার পর গুড় গুড় আওয়াজ। ঝোড়ো হাওয়া অবশ্য আগে থেকেউ কালবৈশাখীর আগমনী শোনাচ্ছিল। সময়ের সঙ্গে তারও দাপট বাড়ে। এলোমেলো হাওয়া, সঙ্গে তুমুল বৃষ্টির ছাঁট--- শান্ত হয় দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা।
কলকাতার আগে অবশ্য মাঝারি বৃষ্টিপাতের সাক্ষী থেকেছে বাঁকুড়া, পুরুলিয়া ও নদীয়া। তখন থেকেই অপেক্ষার প্রহর গোনা বেড়ে যায় মহানগরের বাসিন্দাদের। আকাশে মেঘের দেখা মেলায় কলকাতার মানুষ টের পেয়েছিলেন, আজ সন্ধেতেই দীর্ঘ অপেক্ষার অবসান হতে চলেছে। হলও তাই। প্রাণ জুড়িয়ে নামে বৃষ্টি। মুষলধারে বর্ষণে ভিজে শান্ত হয় দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশের মাটি। 

প্রেক্ষাপট...
চলতি বছর গরমের রেকর্ড করেছে বাংলা। আবহাওয়া দফতর সূত্রে খবর, ঝাড়খন্ডে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল। সেই কারণেই একটি নিম্মচাপ অক্ষরেখা তৈরি হয় যার ফলে পশ্চিমবঙ্গের নানা অংশে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়। মূলত দুই ২৪ পরগনা, নদীয়া, মুর্শিদাবাদা বীরভূম প্রভৃতি জেলায় বৃষ্টির সম্ভাবনা ছিল।  দক্ষিণবঙ্গের মানুষের প্রাণ জুড়িয়ে সেই পূ্র্বাভাস সত্যি হল এদিন। সোমবার সন্ধেয় যখন কলকাতায় বৃষ্টি নামে, তখন অন্যান্য দিনের তুলনায় দৃশ্যমানতার ফারাক সাদা চোখেই ধরা পড়ছিল। পরের দিকে বৃষ্টির বেগ ধরে এলেও আকাশে মেঘের গুড়গুড়ানি দীর্ঘক্ষণ চলে। ছিল ঝোড়ো হাওয়ার তীব্রতাও। সব মিলিয়ে এক ধাক্কায় অনেকটা নেমে যায় শহরের তাপমাত্রা।

 

 

আরও পড়ুন:১০০ বছর পর অক্ষয় তৃতীয়ায় এমন শুভ যোগ, ফুলেফেঁপে উঠবে ৩ রাশির অর্থভাগ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
নেতাজীকে অসম্মান, অবশেষে ক্ষমা চাইলেন অনন্ত মহারাজ, দায়ের হল FIR
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
হাজার হাজার কেজি মাংস পাচার ! কীসের মাংস, নথি নেই কোনও, খবর পেয়েই পুলিশের বড় অ্যাকশন
Weather Update: স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
স্বাধীনতা দিবসে প্রবল বর্ষণের আশঙ্কা, তুমুল দুর্যোগে ভাসতে পারে এই জেলাগুলি, কী বলছে IMD ?
Anant Maharaj On Netaji: নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের
নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যের পর ক্ষমা চেয়েছেন অনন্ত মহারাজ, কড়া শাস্তির দাবি বসু পরিবারের

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget