এক্সপ্লোর

Weather Update: আজ থেকে স্বস্তির খবর দক্ষিণবঙ্গে, কমবে বৃষ্টি! তবে উত্তর আর পশ্চিমে এখনও জারি সতর্কতা

Weather Update News: আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, নিম্নচাপ ক্রমেই সরছে ঝাড়খণ্ডের দিকে

কলকাতা: কয়েকদিন থেকেই কলকাতায় টানা বৃষ্টিপাত চলছে । আশেপাশে জেলাগুলিতেও একই অবস্থা । হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, আকাশে মেঘ সারাদিন । তবে কলকাতাবাসীর জন্য আজ সুখবর । আজ থেকে বৃষ্টি কমার কথা দক্ষিণবঙ্গে । কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে বৃষ্টি কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর । তবে পশ্চিমের জেলাগুলিতে আজ থেকে বৃষ্টি বাড়বে । আজ দিনভর বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আবহাওয়া দফতরের তরফ থেকে জানানো হচ্ছে, নিম্নচাপ ক্রমেই সরছে ঝাড়খণ্ডের দিকে । আজই নিম্নচাপ আরও সরে যাবে ছত্তীসগঢ়ের দিকে । তবে উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । কিন্তু উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে । সক্রিয় মৌসুমী অক্ষরেখা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । এর প্রভাবে আরও প্রায় ১৬ ঘণ্টা বাংলা এবং ওড়িশা উপকূলের সমুদ্র উত্তাল থাকবে । অন্যদিকে আজও কলকাতায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ । কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.১ । শুক্র ও শনিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । রবিবার থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে । আগামী সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে । দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ওই দিনে ।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । শুক্রবার থেকে বৃষ্টির দাপট কমতে পারে । আবার শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির দাপট বাড়বে । আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টিপাত (৭-১১ সেমি) হতে পারে । জারি রয়েছে হলুদ সর্তকতা । বাকি জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আজ রাতের দিকে কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে । তবে আগামীকাল থেকে রোদ ওঠার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে । ধীরে ধীরে কমবে বৃষ্টির প্রভাব ও । তবে উত্তর ওআর পশ্চিমে এখনও বেশ কয়েকদিন দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
TMC News: লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
লুঠ চলেছে, উন্নয়ন কিছু হয়নি বলে তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হয়েছে: ভি শিবদাসন দাশু
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget