এক্সপ্লোর

Raj Bhavan Controversy: রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগে তদন্তের পথে লালবাজার, তলব করা হতে পারে রাজভবনের কর্মীদের

CV Ananda Bose: ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। 

কলকাতা: রাজভবনে মহিলা কর্মচারীকে শ্লীলতাহানির অভিযোগের তদন্তে এবার তলবের পথে লালবাজার। আজই রাজভবনের তিন কর্মচারীকে নোটিস দিয়ে ডাকবে লালবাজার। আগামী সোম বা মঙ্গলবার এই তিন কর্মচারীকে লালবাজার ডেকে পাঠাতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। ভারতীয় দণ্ডবিধির ৪১ এ ধারায় অভিযুক্ত হিসেবেই এই তিনজনকে তলব করা হচ্ছে। ইতিমধ্যেই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়েছে। (Raj Bhavan Controversy)

রাজ্যপাল সিভি আনন্দ বোসের (CV Ananda Bose) বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ এনেছেন রাজভবনেই কর্মরত এক অস্থায়ী মহিলা কর্মী। কিন্তু ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতির পাশাপাশি, রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের অনুমতি নেই। যে কারণে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হলেও, রাজ্যপালের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারেনি পুলিশ। বিষয়টি নিয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করা হচ্ছে বলেও জানা গিয়েছিল এর আগে। এবার রাজভবনের কর্মীদের তলব করা হতে পারে বলে জানা গেল।

এর আগে, রাজভবনের তিন কর্মীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে লালবাজার। সরকারি কর্মীকে নিগ্রহ এবং জোর করে আটকে রাখার অভিযোগে মামলা দায়ের করা হয়। অভিযুক্তদের মধ্যে রয়েছেন রাজভবনের এক মহিলা কর্মীও। যেদিন হেনস্থার শিকার হন অভিযোগকারিণী, সেই দিন তাঁকে রাজভবন থেকে বেরোতে বাধা দেওয়ার অভিযোগ রয়েছে ওই তিন জনের বিরুদ্ধে। এই মামলায় শুক্রবারই অভিযোগকারিণীর গোপন জবানবন্দি রেকর্ড করা হয়। 

আরও পড়ুন: I.N.D.I.A Alliance: ‘অধীর সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, না পোষালে বেরিয়ে যেতে পারেন’, মমতার সঙ্গে বিরোধ নিয়ে কড়া বার্তা খড়্গের

রাজভবন যদিও গোড়া থেকেই শ্লীলতাহানির অভিযোহ অস্বীকার করে আসছে। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন বোসও। অভিযোগকারিণী যেদিন শ্লীলতাহানির অভিযোগ তোলেন, সেই দিনের একটি সিসিটিভি ফুটেজও রাজভবনে দেখান তিনি, যাতে রাজভবনের বাইরের অংশই ক্যামেরাবন্দি হয়েছে এবং তাতে অভিযোগকারিণীকে হন্তদন্ত হয়ে ছুটে যেতে দেখা গিয়েছে রাজভবনের ওসি-র ঘরে। 

রাজভবনের করিডরের ভিডিও সামনে আনা হল না কেন, কনফারেন্স রুম থেকে তিনি যে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসছিলেন, সেই ফুটেজ কোথায়, প্রশ্ন তোলেন অভিযোগকারিণী। সেই আবহে রাজ্যপালের বিরুদ্ধে পুরনো একটি অভিযোগ নিয়েও সক্রিয় হয়েছে লালবাজার। গত বছর দিল্লির হোটেলে রাজ্যপাল তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ তুলেছিলেন এক নৃত্যশিল্পী। সেই তদন্তের রিপোর্ট সম্প্রতি নবান্নে জমা দেওয়া হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Blood Donation Scam: টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
টাকার বিনিময়ে নাবালকদের রক্তদান করানোর অভিযোগ, ওড়িশা থেকে গ্রেফতার মূল মাথা দুর্গাপুরের কিংশুক
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না...', অ্যাকাডেমির 'রংবদল', কী বলছেন শমীক ভট্টাচার্য
Moyna BJP Panchayat: ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
ময়নার পঞ্চায়েতে ২৪ আসনে জেতা তৃণমূলের সমর্থনে বোর্ড গঠন করল ২ আসনে জেতা বিজেপি
Trinamool News: কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও
কোচবিহারে তৃণমূল নেতাকে কান ধরে ওঠবস, 'ডিম থেরাপি'; থেরাপি চলল কৃষ্ণনগরের প্রাক্তন কাউন্সিলরের উপরও

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget