এক্সপ্লোর

Raju Jha Case: রাজু ঝা খুনের ১৯ দিন পর গ্রেফতার ১

Coal Smuggler Murder:পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে

কমলকৃষ্ণ দে, পূর্ব বর্ধমান: রাজু ঝা খুনের ১৯ দিন পর প্রথম গ্রেফতার। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়েছে একজনকে। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুর থেকে গ্রেফতার করা হল অভিজিৎ মণ্ডল নামে এক ব্যক্তিকে। পয়লা এপ্রিল, শক্তিগড়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয় কয়লা মাফিয়া রাজু ঝাকে। পরে প্রকাশ্য়ে আসে ঘটনার সময়ের হাড়হিম করা সিসিটিভি ফুটেজ। রাজু ঝা খুনের সময় গাড়িতে ছিলেন ইলামবাজারের পশু হাটের মালিক আব্দুল লতিফ ও রাজুর সঙ্গী ব্রতীন মুখোপাধ্য়ায়।  পরে রহস্যজনকভাবে উধাও হয়ে যান আব্দুল লতিফ।  


অভিজিৎ মণ্ডলের বাড়ি বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে। তিনি থাকতেন কাঁকসা থানা এলাকার বহুতল আবাসনে। বাড়ি থেকেই তাঁকে ধরে বর্ধমান থানার পুলিশ। এই প্রথম রাজু ঝা খুনের মামলায় কোনও সন্দেহভাজনকে ধরল পুলিশ। 

'নিখুঁত অপারেশনে' খুন হয়েছিলেন কয়লা মাফিয়া রাজু ঝা। শক্তিগড়ে রাস্তায় উপর রাজুর গাড়ি ঘিরে পরপর গুলি করেছিল দুষ্কৃতীরা। রাজু ঝা খুনের আততায়ীদের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে, ব্যালেনো গাড়িটির ইঞ্জিন এবং চেসিস নম্বর নষ্ট করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, গাড়িতে যে ৫টি নম্বর প্লেট উদ্ধার হয়েছে, তার মধ্যে ৪টির রেজিস্ট্রেশন অন্য কোনও ব্যালেনো গাড়ির নামে। পরে গাড়ির আসল মালিক খুঁজে বের করা হয়। তদন্তে উঠে আসে আরও চমকে দেওয়া তথ্য। আততায়ীদের নীল ব্যালেনো গাড়ির চেসিস ও ইঞ্জিন নম্বর রিকভার করে জানা যায়, গাড়িটি হরিয়ানার গুরগাঁওয়ের বাসিন্দার। দিল্লির জনকপুরী থেকে চুরি যায় গাড়িটি। পুলিশ সূত্রে খবর, এই নীল ব্যালেনো গাড়িটি প্রায় একমাস ধরে ঘুরেছে রানিগঞ্জ, আসানসোল, দুর্গাপুর, বীরভূমে। তারপর এই গাড়ি চেপে শক্তিগড়ে আসে সুপারি কিলাররা।

দিনকয়েক আগে, কয়লামাফিয়া রাজু ঝা খুনের তদন্তে হাজারিবাগ জেলের প্রবেশপথ ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহের জন্য আদালতে আবেদন জানায় SIT. তারপরই এই জল্পনা জোরাল হচ্ছে। আবেদন মঞ্জুরও করেছে বর্ধমানের সিজিএম আদালত। পয়লা এপ্রিল, শক্তিগড়ে ভরসন্ধেয় রাজু ঝার হত্য়ারহস্য সিনেমার চিত্রনাট্যকেও হার মানাবে। তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। খুনের সময়ের CCTV ফুটেজে শার্পশ্যুটারদের দেখা যায়। সূত্রের খবর, শুধুই পেশাদার শার্পশ্যুটাররাই নয়, মনে করা হচ্ছে নেপথ্যে সক্রিয় ছিল উত্তরপ্রদেশ ও বিহারজুড়ে জাল বিছিয়ে রাখা শার্প শ্যুটাররা।

পিছনে ২ গ্যাং?
গোয়েন্দাদের সন্দেহ, খুনের ব্লু প্রিন্ট সাজিয়েছিল ২টো গ্যাং। প্রথম গ্যাং গাড়ি চুরি থেকে রেইকি- যাবতীয় প্রস্তুতির কাজ করেছে। তারপর অপারেশন করে দ্বিতীয় গ্য়াং। পুলিশ সূত্রে খবর, হাইওয়ে থেকে পাওয়া বিভিন্ন সিসিটিভি ফুটেজের সূত্রে জানা গিয়েছে, নীল ব্যালেনো ছাড়াও ব্য়াকআপ হিসেবে আততায়ীদের একটি ব্রেজা গাড়ি ছিল। পুলিশের দাবি, ব্যাকআপ গাড়ি-সহ কিলারদের ব্য়ালেনো রাজু-লতিফদের ফরচুনারের আগে আগেই চলছিল। শক্তিগড়ে খুন করে পালসিট টোল প্লাজার দিকে না গিয়ে বিকল্প রাস্তা ধরে আততায়ীরা। তারপর শক্তিগড় থানার সামনে ব্য়ালেনো গাড়ি রেখে ব্রেজায় চড়ে চম্পট দেয় আততায়ীরা? গোয়েন্দাদের অনুমান, ফের ধানবাদ, দুমকা, হাজারিবাগের দিকে চলে যায় তারা।

আরও পড়ুন: জেলের ভিতরে পার্থ কী করে আংটি পরে আছেন? এবার আদালতে সওয়াল ইডি-র

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
RG Kar Case: 'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
'ভয়ঙ্কর অত্যাচারী শাসকের হাতে ছিল বাংলা', কী ঘটেছিল সেদিন অভয়ার মায়ের সঙ্গে ? জানালেন মুখ্যমন্ত্রী
East Burdwan: মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
মঙ্গলকোটে গৃহবধূকে কুপিয়ে খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget