এক্সপ্লোর

Partha Chatterjee : জেলের ভিতরে পার্থ কী করে আংটি পরে আছেন? এবার আদালতে সওয়াল ইডি-র

শুনানি শুরুতেই, ED-র আইনজীবী বিচারকে উদ্দেশে বলেন, আপনি পার্থ চট্টোপাধ্য়ায়ের দুটো হাত দেখুন।

কলকাতা : এবার তাঁকে প্রশ্নের মুখে ফেলল তার আংটি । প্রাক্তন শিক্ষামন্ত্রী ( Former education Minister )  জেলের ভিতরে অলঙ্কার পরে আছেন কীভাবে, তাই নিয়ে আদালতে প্রশ্ন উঠল। বিচারকের সামনে এই সওয়াল করলেন ইডির আইনজীবী। পার্থ চট্টোপাধ্যায় ( Partha Chatterjee ) কতটা প্রভাবশালী, তা তাঁর জেলের মধ্যে আংটি পরা থেকেই বোঝা যাচ্ছে, বলে মন্তব্য করেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। 

 আংটির ছবি দেখান ইডি-র আইনজীবী

এদিন শুনানি শুরুতেই, ED-র আইনজীবী বিচারকে উদ্দেশে বলেন, আপনি পার্থ চট্টোপাধ্য়ায়ের দুটো হাত দেখুন। ভার্চুয়ালি হাজির ছিলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। এরপর ইডির আইনজীবী আদালতে পার্থ চট্টোপাধ্য়ায়ের ৩টি ছবি পেশ করেন। সেখানে দেখা যাচ্ছে, পার্থর একটি হাতের ২ টি আঙুলে, আরেকটি হাতের একটি আঙুলে জ্বলজ্বল করছে আংটি। এই ছবি দেখিয়ে ইডি-র আইনজীবী বলেন, জেলের কোনও নিয়ম মানছেন না পার্থ চট্টোপাধ্য়ায়। ইডি-র আইনজীবী ভার্চুয়াল শুনানির সময় সওয়াল করেন , 'জেল ম্যানুয়াল বলছে, কোন বন্দি কোনও অলঙ্কার পরতে পারেন না'। তিনি আরও বলেন, ' নিয়ম অনুযায়ী জেলে ঢোকার সময় সমস্ত অলঙ্কার খুলে যেতে হয়। দেখুন, আলিপুর কোর্টে তোলার সময় পার্থর হাতে কী রয়েছে! জেলের নিয়ম ভেঙেছেন তিনি। '

তা শুনে শুনানি চলাকালীন পার্থ চট্টোপাধ্যায়ের হাত দেখতে চান বিচারক, খবর সূত্রের। ইডি-র আইনজীবী দাবি করেন, এটা জেল ম্যানুয়ালের পরিপন্থী। কী করে জেলের ভিতরে আংটি পরে রয়েছেন পার্থ? প্রশ্ন তোলেন ইডি-র আইনজীবী। তাঁর সওয়াল, 'এতদিন হেফাজতে থাকার পরেও, জেলের বিধি ভাঙছেন পার্থ'।           

আরও পড়ুন :               

 'উনি তো বিজেপির MLA', মুকুল প্রসঙ্গে আর কী বললেন মমতা


আমার জানা ছিল না : পার্থ 

প্রাক্তন শিক্ষামন্ত্রীর আইনজীবী তখন পাল্টা সওয়াল করেন,  পার্থ কী করে জানবেন জেলের বিধি কী? এরপর বিচারপতি পার্থর আইনজীবীর উদ্দেশে বলেন,  আপনি কেন ভাবছেন, পার্থকে দোষ দেওয়া হচ্ছে।  এরপর, প্রাক্তন শিক্ষামন্ত্রীর উদ্দেশে বিচারক জানতে চান, আপনার হাতে কটা আংটি আছে?  পার্থ হাত তুলে দেখান, এক হাতে ২ টো, অন্য় হাত ফাঁকা।  তখন, বিচারক বলেন, আপনাকে কেউ বলেনি, এটা নিয়ে জেলে ঢোকা যাবে না?  উত্তরে পার্থ চট্টোপাধ্য়ায় বলেন,  আমি জানতাম না। আংটিগুলো স্বাস্থ্য়ের জন্য় পরা। এমন কিছু দামি নয়। আপনি বললে খুলে দেব।                           

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari:
"কোনও গুন্ডাগিরি হবে না এখানে..", দুর্নীতি ইস্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Sabyasachi Dutta: সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
সব্যসাচী দত্তের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, ১৭৫৭ পাতার চার্জশিটে চাঞ্চল্যকর দাবি পুলিশের
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
“মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget