এক্সপ্লোর

Ram Navami : রামনবমীর মিছিলে অস্ত্র হাতে যুবক ! নিউটাউনের শোভাযাত্রায় উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

Ramnabami 2026: মিছিল শুরুর আগেই ওই যুবককে আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়ান বিজেপি কর্মীরা। শেষমেশ, অস্ত্র নামিয়ে মিছিল শুরু হয়।

Newtown News : নিউটাউনে রামনবমী শোভাযাত্রায় বাধা ঘিরে উত্তেজনা। অস্ত্র নিয়ে মিছিলে ঢোকে এক যুবক, পুলিশ অস্ত্র নিতে গেলে উত্তেজনা। বিজেপি কর্মী ও প্রার্থী পীযূষ কানোরিয়া পুলিশের হাত থেকে ওই যুবককে ছাড়াতে যান। পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি। অস্ত্র হাতে মিছিলে ঢোকা যুবককে আটক করেনি পুলিশ। রামনবমীতে অস্ত্র পুজো দিতে হয়, তাই অস্ত্র আনা হয়েছিল, দাবি বিজেপির। 

রামনবমীর মিছিলে অস্ত্র হাতে দেখা গেল এক যুবককে। মিছিলে ছিলেন রাজারহাট-নিউটাউনের বিজেপি প্রার্থী পীযূষ কানোরিয়া। মিছিল শুরুর আগেই ওই যুবককে আটকে দেয় পুলিশ। বাধার মুখে পড়ে পুলিশের সঙ্গে তুমুল তর্কাতর্কিতে জড়ান বিজেপি কর্মীরা। শেষমেশ, অস্ত্র নামিয়ে মিছিল শুরু হয়। আজ রাজ্যজুড়ে বিভিন্ন প্রান্তে রাম নবমীর মিছিল করবেন বিজেপি নেতা, কর্মী, সমর্থকরা। তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে প্রশাসনের তরফে। কোনও অশান্তি রুখতে প্রস্তুত পুলিশ প্রশাসন।                                                                       

আজ রাজ্যজুড়ে পালিত হবে রামনমবমী, তিথি রয়েছে আগামীকাল পর্যন্ত। ইতিমধ্যেই, রামনবমীর প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে বুধবার বিশেষ বৈঠক হয়েছে নবান্নে। খোলা হয়েছে কন্ট্রোল রুমও। সূত্রের খবর, আজ থেকে শুরু করে রবিবার পর্যন্ত জেলায় জেলায় রামনবমীর মিছিল হওয়ার সম্ভাবনা। ভবানীপুরে কর্মসূচিতে অংশগ্রহণ শুভেন্দু অধিকারীর। আজ সবথেকে বেশি মিছিল হতে পারে হাওড়া, চন্দননগর ও ইসলামপুরে। ওই সব এলাকায় বিশেষ নজরদারির সিদ্ধান্ত। নবান্ন সূত্রে খবর, মোট ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে রামনবমী উপলক্ষে। প্রয়োজনে CRPF-এর সাহায্য নেওয়া হবে। 

রামনবমী উপলক্ষে নিউটাউন হনুমান মন্দির থেকে দমদম হনুমান মন্দির পর্যন্ত বিজেপির মিছিল। কেষ্টপুরের কাছে মিছিল পৌঁছতেই আটকে দিল পুলিশ। মিছিল আটকাতে আগেই রাস্তা জুড়ে ব্যারিকেড দিয়েছিল পুলিশ। ইসলামপুরে বিশ্ব হিন্দু পরিষদের রামনবমীর শোভাযাত্রা আটকে দিল পুলিশ
রাস্তাতেই বসে পড়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীদের। মিছিল না ছাড়লে রাস্তাতেই চলবে বিক্ষোভ, জানিয়েছেন বিক্ষোভকারীরা। হাওড়া কাজিপাড়া থেকে রামনবমী উপলক্ষে মিছিল। অঞ্জনিপুত্র সেনার উদ্যোগে মিছিল যাবে হাওড়া ময়দান পর্যন্ত। রামনবমী উপলক্ষে ডেবরায় বাইক Rally দিলীপ ঘোষের। বিজেপির নেতা-কর্মীদের নিয়ে বাইক মিছিল করলেন তিনি। 

 

সেরা শিরোনাম

West Bengal News Live: 'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
'যতবার ভোটে, ততবার হার', মমতার সঙ্গে এবার অভিষেককেও হারানোর চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর
Kolkata Metro: রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
রবিবার প্রায় সারাদিন শহরের একটা বড় অংশে বন্ধ মেট্রো চলাচল! ট্রেন চলবে আংশিকভাবে
Higher Secondary: সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
সেমেস্টার নয়, পালাবদলের পর এবার পুরোনো নিয়মেই ফিরছে উচ্চ মাধ্যমিক?
CM Suvendu Adhikari:
"একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ভিডিও

Kakoli Ghosh Dastidar | Indranil -কে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন Kakoli, কী বললেন তিনি?
Ayushman Card | সরকারি কর্মীদের স্বাস্থ্যসাথী ও আয়ুষ্মান কার্ড জমা দেওয়ার সময়সীমা বাড়াল রাজ্য
Cooch Behar: অন্তঃসত্ত্বার উপরেও হামলার অভিযোগ BJP-র বিরুদ্ধে! ঘটনাকে কেন্দ্র করে দিনহাটায় চাঞ্চল্য
ED Raid News | ব্যাঙ্ক প্রতারণা মামলায় কলকাতা, আসানসোল মিলিয়ে ৫ জায়গায় তল্লাশি
Suchetan Bhattacharya | গ্রেফতার ইন্দ্রনীল, মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর সন্তান

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget