এক্সপ্লোর

Rampurhat Case: পলিগ্রাফ কী? জানাতে হবে আনারুলকে: আদালত

Rampurhat Case: বুধবার শুনানিতে আনারুলের আইনজীবী জানান, তাঁর মক্কেল টম, ডিক, হ্যারির মতোই সাধারণ মানুষ। বাকি আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই পলিগ্রাফ পদ্ধতি কী তা তিনি জানেন না।

বীরভূম: রামপুরহাট হত্যাকাণ্ডে (Rampurhat Case) নয়া মোড়। বগটুইয়ের ঘটনায় ধৃত তৃণমূল নেতা আনারুল হোসেনকে (Anarul Hossain) জানাতে হবে পলিগ্রাফ টেস্টের (Polygraph Test) পদ্ধতি। সিবিআইকে (CBI) বুধবার এমনটাই নির্দেশ দিল রামপুরহাট মহকুমা আদালত।

আনারুল হোসেনকে পলিগ্রাফ টেস্টের পদ্ধতি জানানোর নির্দেশ

বুধবার শুনানিতে আনারুলের আইনজীবী জানান, তাঁর মক্কেল টম, ডিক, হ্যারির মতোই সাধারণ মানুষ। বাকি আর পাঁচজন সাধারণ নাগরিকের মতোই পলিগ্রাফ পদ্ধতি কী তা তিনি জানেন না। এছাড়া তাঁর আরও দাবি, আনারুলের ডায়াবেটিসের সমস্যা রয়েছে। তাই কীভাবে পলিগ্রাফ টেস্ট হয়, তা তাঁকে জানাতে হবে। যদিও সিবিআইয়ের আইনজীবী জানান, আনারুল পলিগ্রাফ টেস্টে সম্মতি দিলে চিকিৎসক প্রথমে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করবেন। তারপরই হবে পলিগ্রাফ টেস্ট।

পলিগ্রাফ টেস্টের আবেদন

গত ৮ এপ্রিল সিবিআই-এর তরফ থেকে আবেদন জানানো হয় যে তাঁরা আনারুল হোসেন সহ ধৃত সাত জনের পলিগ্রাফ টেস্ট করাতে চায়। কারণ হিসেবে সিবিআই-এর পিটিশনে লেখা হয় যে এই সাত জন সত্যি কথা বলছে না অর্থাৎ সিবিআইকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।

আরও পড়ুন: Tapan Kandu Murder Case: তপন কান্দু খুনে সিবিআইয়ের হাতে গ্রেফতার নরেন কান্দু ঘনিষ্ঠ

অন্যদিকে সিবিআই-এর আবেদনে ত্রুটি রয়েছে বলে দাবি করেন আনারুল হোসেনের আইনজীবী। যার পলিগ্রাফ টেস্ট হবে তার অনুমতি নিতে হয়, কোথায় টেস্ট হবে তাও জানাতে হয় বললেন আইনজীবী। অভিযুক্তদের অনুমতি নেওয়া হয়নি বলে আদালতে জানান আইনজীবী। তারপরই অভিযুক্তরা পলিগ্রাফ টেস্টে রাজি কি না জানাতে বলে আদালত। 

কলকাতা হাইকোর্টের নির্দেশে ভাদু-খুনের তদন্তে সিবিআই

ভাদু শেখ খুনের তদন্তে নেমে এখন CBI-এর নজরে ভাদু খুনের ঘটনাস্থল বগটুই মোড় (Bogtui News) এবং তাঁর স্কুটার। গতকাল অর্থাৎ মঙ্গলবার সকালে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির সদস্যদের নিয়ে বগটুই মোড়ে যান CBI-এর তদন্তকারী অফিসাররা। সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
CM Suvendu Adhikari: “পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
“পশ্চিমবঙ্গ নাম আমরা কখনও ভুলতে দিতে পারি না..”, স্পষ্ট জানালেন মুখ্যমন্ত্রী
Jhargram: ২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
২ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও, গ্রেফতার বিডিও অফিসের সরকারি আধিকারিক
Purulia News: নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি
নদিয়া জেলা পরিষদের পর এবার পুরুলিয়া জেলা পরিষদ, একজোট তৃণমূল-বিজেপি

ভিডিও

Annapurna Yojna |
Annapurna Yojna |
CM Suvendu Adhikari | Mamata Banerjee-এর সরকারের লক্ষ্মীর ভাণ্ডারের খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
Annapurna Yojna | ১৭ তারিখ থেকে ঢুকবে ৩ হাজার, 'অন্নপূর্ণা' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | প্রত্যেক মাসে কখন ঢুকবে Annapurna Yojna-এর টাকা? জানালেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget