এক্সপ্লোর

Rampurhat: 'রাজ্য পুলিশে আস্থা নেই বিচারব্যবস্থার', রামপুরহাটকাণ্ডে সিবিআই তদন্তকে স্বাগত জানালেন বিরোধীরা

Rampurhat Violence: হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। অন্যদিকে, তৃণমূলের তরফে বলা হয়েছে তাঁরা কোনও বিরোধিতা করবে না বরং সহযোগিতা করবে। 

কলকাতা: রামপুরহাট হত্যাকাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। রাজ্য আর কোনও তদন্ত করবে না। ধৃতদের সিবিআইয়ের হাতে তুলে দিতে হবে। নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। হাইকোর্টের এই রায়কে স্বাগত জানিয়েছেন বিরোধীরা। অন্যদিকে, তৃণমূলের তরফে বলা হয়েছে তাঁরা কোনও বিরোধিতা করবে না বরং সহযোগিতা করবে। 

কী জানাল ঘাসফুল শিবির? 

তৃণমূলের তরফে মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "তৃণমূল দলের তরফে সাফ জানান হচ্ছে, আমাদের দলের নেতৃত্বের যা অবস্থান, সেখানে রাজ্যের তরফে রামপুরহাটের ঘটনায় যা যা করার ছিল তা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সরকার। বরং কিছু বেশিই করেছে। আদালত এখন সিবিআইয়ের নির্দেশ দিয়েছে। আমরা তদন্তে সহযোগিতা করব, আমরা সিবিআই তদন্তের বিরোধিতা করব না। কিন্তু আমাদের স্পষ্ট কিছু কথা বলা হচ্ছে। সঠিক বিচার হোক। ইতিমধ্যেই আসল দোষীদের ধরার কাজ শুরু হয়েছে। এটা অব্যাহত থাকুক। বিজেপির আরেক ভাই ইডি আর সিবিআই। আমরা নিশ্চিন্ত যে রাজ্য সরকারকে আর কোনও দোষ দিতে পারবে না কেউ। এখন এই সিবিআই কিন্তু রবীন্দ্রনাথের নোবেল চুরি, নন্দীগ্রামের মত ঘটনার ন্যায় বিচার হয়নি। কিন্তু হাথরাস, লখিমপুর, উন্নাওতে কেন সিবিআই হয়না কেন? সেই প্রশ্ন থাকছে। তবে যদি দেখা যায় ন্যায়বিচার হয়নি, প্রতিহিংসাপরায়ণ ঘটনা ঘটেছে এই পরিধির বাইরে গিয়ে, সেক্ষেত্রে প্রতিবাদ হবেই।" 

কী জানাল গেরুয়া শিবির?

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমি মহামান্য আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি। আদালত আছে বলেই এই মানবতার বদ্ধভূমিতে কিছুটা মরূদ্যান দেখা যায়। এই সিদ্ধান্ত আরও একবার প্রমাণ করল যে বিচারব্যবস্থার কাছে রাজ্য সরকারের পুলিশের প্রতি কোনও আস্থা নেই। পুলিশ যে ধরনের কান্ড ঘটিয়েছে এবং মুখ্যমন্ত্রী পুরো বিষয়টিকে যেভাবে দেখভাল করছে তা আগামীদিনে পশ্চিমবঙ্গবাসীর সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিচ্ছে।" 

অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী বলেন, "বিচার ব্যবস্থার ওপর আস্থা রয়েছে। তাই বিচার ব্যবস্থার তত্ত্বাবধানে সিবিআই তদন্ত হোক, এই দাবি আগেই জানিয়েছি।" 

সেরা শিরোনাম

West Bengal News Live: নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
নাবালিকা নির্যাতন-খুনের ঘটনার পুনর্নির্মাণের সময় পালানোর চেষ্টা ধৃতের, এরপর কী হল?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?

ভিডিও

Sodepur News: সোদপুরে রোমহর্ষক কাণ্ড, প্রকাশ্য রাস্তায় স্ত্রীকে কুপিয়ে খুন! | ABP Ananda
Baruipur News: কেন এনকাউন্টার প্রভাস মণ্ডলকে? ঠিক কী ঘটেছিল?
Baruipur News: পুলিশের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা, বারুইপুরকাণ্ডে এনকাউন্টার
Baruipur Incident: বারুইপুরে বর্বরতা, নাবালিকা নির্যাতন-খুনের ঘটনায় আটক আরও ১ | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৭.৭.২৬) পর্ব ২: সায়নী-কাকলি থেকে ঋতব্রত-চন্দ্রিমা, বারুইপুরে বিক্ষোভের মুখে তৃণমূলের বিদ্রোহীরা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Baruipur News: বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
বারুইপুরকাণ্ডে ধৃত অন্যতম মূল অভিযুক্তর মৃত্যু পুলিশের গুলিতে, কী ঘটেছে ?
Baruipur Case : এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
এনকাউন্টারে মৃত্যু বারুইপুরকাণ্ডে অভিযুক্ত প্রভাসের, কী বললেন মা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
বারুইপুর কাণ্ডে এনকাউন্টারে মৃত্যু অভিযুক্ত প্রভাসের, কী বললেন মৃত নাবালিকার বাবা?
Baruipur Case : বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
বারুইপুরকাণ্ডে এক অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যু, সোশ্যাল মিডিয়ায় বিজেপির দেবজিৎ সরকার লিখলেন ...
Baruipur News: বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
বারুইপুরকাণ্ডে প্রকাশ্যে CCTV ফুটেজ, নাবালিকার সঙ্গে সেখানে দেখা গিয়েছে প্রভাসকে
Baruipur News: বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
বারুইপুরকাণ্ডে গ্রেফতার আরও ১ জন, এই নিয়ে ধৃতের সংখ্যা বেড়ে হল ৪
Baruipur Case : ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
ঠিক কোন মুহূর্তে এনকাউন্টার? বারুইপুর কাণ্ডে ধৃত গুলিবিদ্ধ হওয়ার পর কী ঘটেছিল হাসপাতালে?
Subhashree Ganguly: '...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
'...এর শেষ কোথায়?', বারুইপুরকাণ্ডে সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের
Embed widget