এক্সপ্লোর

Mamata on CBI : "সিবিআই বিজেপির কথায় কাজ করলে আন্দোলন হবে", রামপুরহাটকাণ্ডে হুঁশিয়ারি মমতার

Mamata Banerjee : আজ রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই

শিলিগুড়ি : রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই (CBI)। কারা হামলা চালিয়েছিল বগটুইয়ে ? পুলিশের কাছে ঘটনার রাতের সিসিটিভি ফুটেজ চেয়েছে সিবিআই। গ্রামবাসীদের ফুটেজ দেখিয়ে দুষ্কৃতীদের শনাক্তকরণের চেষ্টা চলছে। এদিকে এই ইস্যুতে আজ শিলিগুড়ির মঞ্চ থেকে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরাসরি হুঁশিয়ারি দিয়ে বললেন, "সিবিআই যদি বিজেপির কথায় কাজ করতে যায়, তাহলে আন্দোলন হবে।"

তিনি বলেন, "আমি এখনও বলছি রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র রয়েছে। সিবিআই নিজের কাজ করুক, আমাদের সহযোগিতা থাকবে। কিন্তু, সিবিআই যদি বিজেপির কথায় কাজ করতে যায়, তাহলে আন্দোলন হবে। আগেও একাধিক মামলার তদন্তভার নিয়েছে সিবিআই, কিন্তু কিছুই হয়নি। নোবেল চুরির তদন্তে এখনও কিছু মেলেনি। নেতাইকাণ্ডে এখনও পর্যন্ত বিচার হয়নি।"

আরও পড়ুন ; "উন্নাওয়ে একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল কী বিচার হয়েছে ?", বিজেপিকে একহাত মমতার

এদিকে এই পরিস্থিতিতে আজ রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। তিনজনের বয়ান রেকর্ড সিবিআইয়ের। প্রথমে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পরে যান ডিআইজি সিবিআই অখিলেশ সিংহ। সেখানে ভর্তি এক নাবালক ও তিন মহিলা। সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে ঘটনার দিনের কথা জানতে চাওয়া হবে। গোটা ঘটনায় তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা কী ছিল তাও জানতে চাইবেন তদন্তকারীরা।

এই পরিস্থিতিতে আজ মমতা বলেন, "আগেও বলেছি, এখনও বলছি, সবাই সজাগ থাকুন। কাউকে কিছু অপ্রীতিকর কিছু করতে দেখলেই পুলিশে জানান। পুলিশ ব্যবস্থা না নিলে দরকার হলে আমাকে জানান। যদি কেউ কারও দোষ ধরিয়ে নেন, তাঁকে পুরস্কৃত করব। কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান। কোথায় কী ঘটছে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।"

সেরা শিরোনাম

Biman Basu : দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
দিল্লি এইমসে ভর্তি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, বুকে বসানো হল পেসমেকার
Annapurna Yojana : 'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
'পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিনী', অন্নপূর্ণা যোজনা-প্রসঙ্গে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর...
Shatarup Ghosh : দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
দিল্লিতে জুন মাল্যের হাতটা কে ধরল? নিচু তলার কর্মীদের প্রতি কী বিচার করছে BJP? যুক্তি-তক্কোয় ক্ষুরধার শতরূপ
Weather Alert: রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?
রবিবার থেকে বাড়বে ঝড়-বৃষ্টি, ভারী বর্ষণের আশঙ্কা, জারি হলুদ সতর্কতা, কবে পর্যন্ত চলবে দুর্যোগ ?

ভিডিও

Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!
Kolkata Fire News | ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, ১৬টি হোটেল-রেস্তোরাঁ বন্ধের নির্দেশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget