এক্সপ্লোর

Mamata Banerjee : "উন্নাওয়ে একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল কী বিচার হয়েছে ?", বিজেপিকে একহাত মমতার

Mamata Banerjee in Siliguri : শিলিগুড়িতে সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে বিরোধীদের একহাত নিলেন মমতা....

শিলিগুড়ি : রামপুরহাটকাণ্ডে সুর চড়িয়েছে বিরোধীরা। পুলিশি ব্যর্থতার অভিযোগ উঠেছে। প্রতিবাদে রাস্তাতেও নেমেছে বিরোধীরা। সেই ইস্যুতে এবার বিরোধীদের পাল্টা তোপ দাগলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শিলিগুড়িতে (Siliguri) সরকারি পরিষেবা প্রদানের মঞ্চ থেকে একহাত নিলেন বিরোধীদের। উঠে এল উন্নাও, হাথরসের প্রসঙ্গ।

তিনি বলেন, "উন্নাওতে একটা মেয়েকে জ্বালিয়ে দেওয়া হল, কী বিচার হয়েছে ? হাথরসের ক্ষেত্রে কী বিচার হল ? অসমে এনপিআর নিয়ে কত লোকের মৃত্যু হল ? দিল্লিতে কত লোক মারা গেল ? মৃতদেহগুলো কোথায় গেল, কেউ বিচার পেয়েছেন ? অসমে, ত্রিপুরায় ঢুকতে দেওয়া হয়নি আমাদের। উত্তরপ্রদেশেও ঢুকতে দেওয়া হয়নি।"

আরও পড়ুন ; খুন হল তৃণমূল, আগুন লাগল তৃণমূলের ঘরেই, আবার আমাকেই গালাগাল দিচ্ছে: মমতা

তিনি আরও বলেন, "আগেও বলেছি, এখনও বলছি, সবাই সজাগ থাকুন। কাউকে কিছু অপ্রীতিকর কিছু করতে দেখলেই পুলিশে জানান। পুলিশ ব্যবস্থা না নিলে দরকার হলে আমাকে জানান। যদি কেউ কারও দোষ ধরিয়ে নেন, তাঁকে পুরস্কৃত করব। কারও বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ থাকে, মিসড কল দিয়ে জানান। কোথায় কী ঘটছে আমাকে জানাবেন, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।"

আজ ফের একবার রামপুরহাটে হিংসার পিছনে ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। বলেন, "আমি এখনও বলছি রামপুরহাটের ঘটনার পিছনে বড় ষড়যন্ত্র। সিবিআই নিজের কাজ করুক, আমাদের সহযোগিতা থকবে। সিবিআই যদি বিজেপির কথায় কাজ করতে যায়, তাহলে আন্দোলন । আগেও একাধিক মামলার তদন্তভার নিয়েছে সিবিআই, কিন্তু কিছুই হয়নি। নোবেল চুরির তদন্তে এখনও কিছু মেলেনি। নেতাইকাণ্ডে এখনও পর্যন্ত বিচার হয়নি।"

প্রসঙ্গত, রামপুরহাট হত্যাকাণ্ডের তদন্তে আজ থেকে বয়ান রেকর্ড করার প্রক্রিয়া শুরু করল সিবিআই। তিনজনের বয়ান রেকর্ড সিবিআইয়ের। প্রথমে গেল রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে। পরে যান ডিআইজি সিবিআই অখিলেশ সিংহ। সেখানে ভর্তি এক নাবালক ও তিন মহিলা।

সিবিআই সূত্রে খবর, তাঁদের কাছে ঘটনার দিনের কথা জানতে চাওয়া হবে। গোটা ঘটনায় তৃণমূলের অপসারিত ব্লক সভাপতি আনারুল হোসেনের ভূমিকা কী ছিল তাও জানতে চাইবেন তদন্তকারীরা।

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget