এক্সপ্লোর

Rampurhat Violence: ‘মারা গেছে তৃণমূলের উপপ্রধান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ছিল পুলিশ’, রামপুরহাটকাণ্ডে সুর চড়ালেন সুকান্ত

Sukanta Majumdar on Rampurhat Violence: ফের রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশমন্ত্রীর দিকেই নিশানা করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

কলকাতা: রামপুরহাট (Rampurhat) হত্যাকাণ্ড নিয়ে এবার ফের রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দিকেই নিশানা করলেন বিজেপির (BJP) রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। তিনি সাফ বলেন, ‘মারা গেছে তৃণমূলের উপপ্রধান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ছিল পুলিশ’। 

আর কী কী বলেছেন সুকান্ত? 

  • ‘রামপুরহাটে বিজেপি আসছে কোথা থেকে ?’
  • ‘রামপুরহাটকাণ্ড কীভাবে বিরোধীদের চক্রান্ত ?’
  • ‘নরহরি মাহাতোর চশমা ভেঙে দেওয়া হয়েছে’
  • ‘মনোজ টিগ্গা হাসপাতালে ভর্তি’
  • ‘বিধানসভার ভিতরে দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল’
  • ‘এপ্রিল মাসে প্রয়োজনে নবান্ন ঘেরাও’
  • ‘এক বছরের জন্য বিজেপির পাঁচ বিধায়ককে সাসপেন্ড করা হয়েছে’

বীরভূমের রামপুরহাটের বগটুইয়ে পুড়িয়ে মারার ঘটনায় পুলিশের ভূমিকা আগেই প্রশ্নের মুখে পড়েছে। এবার রহস্য তৈরি হল দমকলের ভূমিকা নিয়েও। এই ঘটনায় রামপুরহাট থানার সাব ইন্সপেক্টর ধ্রুবজ্যোতি দত্তর স্বতঃপ্রণোদিত অভিযোগের ভিত্তিতে FIR করা হয়। তার ভিত্তিতেই এখন তদন্ত করছে CBI। এই ঘটনা নিয়েই এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে দুষলেন সুকান্ত মজুমদার।

আরও পড়ুন, "ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আপনি লেংচে লেংচে গোটা রাজ্য ঘুরেছেন", মমতাকে জবাব শুভেন্দুর

এদিকে, তদন্ত যত এগোচ্ছে, ততই উঠে আসছে একের পর এক কাহিনী। বালি-পাথরের খাদান নিয়ে দ্বন্দ্ব, রেষারেষি, তোলাবাজি, উঠে আসছে নানা অভিযোগ।  তাতে বগটুইকাণ্ড নিয়ে লাগাতার অস্বস্তি বেড়ে চলেছে শাসকদল তৃণমূলের (TMC)। লাগাতার তাদের বিরুদ্ধে আক্রমণ শানিয়ে চলেছে বিরোধীরা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কথায়, “দু’-এক জন দুষ্টু গরু সব জায়গাতেই থাকে। সবাইকে বলব, কোনও গন্ডগোলে জড়াবেন না।”

রবিবার শিলিগুড়ি থেকে বীরভূমের (Birbhum Violence) রামপুরহাটের (Rampurhat Fire) বগটুই অগ্নিকাণ্ড নিয়ে মুখ খোলেন মমতা। সেখানে তিনি বলেন, “বাংলা সবচেয়ে শান্তির জায়গা। সেখানে এখন দিল্লি থেকে মিডিয়া চলে এসেছে। বাংলা খুব খারাপ, এমন দেখানোই উদ্দেশ্য তাদের। কারণ ওরা জানে, বিজেপি-র বিরুদ্ধে মমতাই লড়তে পারে। তাই তাকে আঘাত কর।“

 

            

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Har Ghar Tiranga in Purulia: পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
পুরুলিয়ায় শুরু হল ‘হর ঘর তেরঙা’ যাত্রা, র‍্যালিতে পড়ুয়াদের পাশাপাশি ছিলেন ছৌ নৃত্য শিল্পীরাও
RG Kar Case: ১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
১৪ অগাস্ট ২০২৪, অভয়ার মা-কে কী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ? জানালেন মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari on Abhaya: অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 
অভয়াকাণ্ডে শ্মশান নিয়ে নতুন তদন্তের কথা বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, অভিযোগের তীর নির্মল ঘোষের দিকেই 

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget