এক্সপ্লোর

Suvendu attacks Mamata : "ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আপনি লেংচে লেংচে গোটা রাজ্য ঘুরেছেন", মমতাকে জবাব শুভেন্দুর

Suvendu attacks Mamata : রামপুরকাণ্ডের আঁচ পড়ে কলকাতার রাজপথেও। এর প্রতিবাদে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির

কলকাতা : রামপুরহাটকাণ্ড (Rampurhat Violence) নিয়ে রাজ্যের শাসকদলের বিরুদ্ধে চাপ বাড়াচ্ছে বিজেপি। আজ বিধানসভায় এক দফা তুলকালাম হওয়ার পর, এবার রানি রাসমণি অ্যাভিনিউর প্রতিবাদ মঞ্চ থেকেও সরব হলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মমতা বন্দ্যোপাধ্যায়ের "কিছু দল ল্যাংচা খেতে খেতে ঢুকছে ল্যংচাতে ল্যংচাতে", এই মন্তব্যের পাল্টা কটাক্ষ ছুঁড়ে দিলেন শুভেন্দু। বললেন, "ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আপনি লেংচে লেংচে গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন ভোট জোগাড় করার জন্য।"

রামপুরহাট হত্যাকাণ্ড নিয়ে আজ বিধানসভায় তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। তৃণমূল ও বিজেপি বিধায়কদের হাতাহাতি শুরু হয়ে যায়। এর জেরে ভাঙে বিজেপি বিধায়কের চশমা । অধ্যক্ষের সামনেই সাদা পোশাকের পুলিশ এনে হামলা চালানো হয় বলে দাবি করেন বিরোধী দলনেতা। এই ঘটনার প্রেক্ষিতে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ, দীপক বর্মন, নরহরি মাহাতোকে সাসপেন্ড করেন অধ্যক্ষ। বিধানসভার অধিবেশনও মুলতুবি করে দেন  অধ্যক্ষ। 

এদিকে রামপুরকাণ্ডের আঁচ পড়ে কলকাতার রাজপথেও। এর প্রতিবাদে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে রানি রাসমণি অ্যাভিনিউ পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। বিধানসভায় হামলার অভিযোগেও প্রতিবাদ জানানো হয়।

বিজেপির প্রতিবাদমঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন শুভেন্দু। বলেন, "রামপুরহাট সাত ঘণ্টার জার্নি। এক কাপ চা, একটু মুড়ি-ছোলা বা কেউ হয়তো একটু মিষ্টি মুখে দিয়েছেন। তাঁদের এত দূর জার্নি করতে হবে। তাঁদের মধ্যে বয়স্ক মহিলা ছিলেন। অনেক বয়স্ক মানুষ ছিলেন। কিন্তু, মুখ্যমন্ত্রীর ভাষা দেখুন। ওইদিন নেতজি ইনডোরে বললেন, ল্যাংচা খেয়ে ল্যাংচাতে ল্যাংচাতে কিছু জন বগটুইয়ে যাচ্ছেন। আরে আমরা ল্যাংচাইনি। ভোটের সময় ভাল পায়ে ব্যান্ডেজ লাগিয়ে আপনি লেংচে লেংচে গোটা রাজ্য ঘুরে বেরিয়েছেন। ভোট জোগাড় করার জন্য। নন্দীগ্রামের লোক আপনার টুপি পরেননি। ১৯৫৬ ভোটে আপনি হেরেছেন। অন্য জায়গার লোককে টুপি পরিয়েছেন। টুপি পরিয়েছেন কাদের ? সংখ্যালঘু মুসলমানদের। আনিস খানকে খুন করেছে মমতা বন্দ্যোপাধ্যয়ের পুলিশ।"

বগটুইয়ের ঘটনা তুলে ধরে বলেন, "রামপুরহাটে ৯জন মহিলা, ২ জন শিশু-১১ জনই কিন্তু সংখ্যালঘু মুসলমান। মারল কে ? তৃণমূল। মেরেছে কাকে ? তৃণমূলকে। জেলে কে ? তৃণমূল। ক্ষতিপূরণ কে পাচ্ছে ? তৃণমূল। পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা একটু ভাবুন। কাদের দল বেঁধে ভোট দিয়ে জিতিয়েছেন ?"

প্রসঙ্গত, কলকাতা থেকে চারটি বাসে করে রামপুরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন প্রায় ৫০ জন বিজেপি বিধায়ক। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে বিখ্যাত ল্যাংচার দোকানের সামনে বাস থামান বিজেপি বিধায়করা । তারপর তৃপ্তি করে ল্যাংচা খেতে দেখা যায় তাঁদের। সেই দলে ছিলেন বাঁকুড়ার বিধায়ক নিলাদ্রীশেখর দানা থেকে ,হবিবপুরের জুয়েল মুর্মু  প্রমুখ। সেই নিয়েই কটাক্ষ করেন তৃণমূলনেত্রী। 

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget