এক্সপ্লোর

Sealdah Train Schedule: নির্ধারিত সূচির আগে শিয়ালদায় শুরু ট্রেন চলাচল, কখন স্বাভাবিক হবে পরিষেবা

Sealdah Train Service: পূর্ব রেল সূত্রে খবর, এই কাজ শেষ হওয়ার কথা ছিল রবিবার দুপুর ২টো নাগাদ। তবে নির্ধারিত সময়ের আগে শেষ করা গিয়েছে কাজ।  

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পূর্ব নির্ধারিত সময়ের আগে শিয়ালদায় (Sealdah) ৫ প্ল্যাটফর্মের কাজ শেষ করল রেল। কিন্তু এখনও কাটল না যাত্রী দুর্ভোগ। রেল সূত্রে খবর, গত কয়েকদিন একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, যার জন্য পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগবে। 

কখন স্বাভাবিক পরিষেবা?

পূর্ব রেল (Eastern Railway) সূত্রে খবর, এই কাজ শেষ হওয়ার কথা ছিল রবিবার দুপুর ২টো নাগাদ। তবে নির্ধারিত সময়ের আগে শেষ করা গিয়েছে কাজ।  রেলের তরফে জানানো হয়েছে, এদিন দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকার কথা থাকলেও, বেলা ১২টার মধ্যে কাজ শেষ করা গিয়েছে। দুপুর ১টা থেকে সংশ্লিষ্ট ৫ প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে। ট্রেন পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে আশ্বাস রেলের। শিয়ালদা মেন শাখায় বেশ কিছু ট্রেন এখনও দেরিতে চলছে বলে খবর। 

 

বৃহস্পতিবার মাঝরাত থেকে শিয়ালদা স্টেশনে চরমে ওঠে যাত্রী দুর্ভোগ। স্টেশনেই রাত কেটেছে অসংখ্য যাত্রীর। সময় মতো গন্তব্যে পৌঁছতে পারেননি ওপেন হার্ট সার্জারির রোগী। রেলের বিরুদ্ধে অব্যবস্থার অভিযোগ তুলে হয় বিক্ষোভ। ভাঙে শিয়ালদা স্টেশনের অনুসন্ধান অফিসের কাচ।  পূর্ব রেলের দাবি অনুযায়ী ২ ঘণ্টা আগে কাজ শেষ হলেও ৬০ ঘণ্টার ও বেশি দুর্ভোগ পোহাতে হল সাধারণ মানুষকে। কাজ শেষের পর ট্রেন চলাচল শুরু হলেও স্বাভাবিক হতে লাগবে আরও কয়েক ঘণ্টা।

১২ কামরার ট্রেন ঢোকা বেরনোর উপযোগী করার জন্য বৃহস্পতিবার রাত ১২টা থেকে বন্ধ করে দেওয়া হয় শিয়ালদা স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্ম। সপ্তাহের শেষে চরম ভোগান্তিতে পড়েন নিত্য়যাত্রীরা। বহু লোকাল ট্রেন বাতিল করা হয়, সংক্ষিপ্ত করা হয় বহু ট্রেনের যাত্রাপথ। প্রভাব পড়ে দূরপাল্লার ট্রেন চলাচলেও। গন্তব্যে যাওয়ার ট্রেন না পেয়ে, অনেককেই বাধ্য হয়ে রাত কাটাতে হয় প্ল্যাটফর্মে। রেলের বিরুদ্ধে অব্য়বস্থার অভিযোগ তুলে ভাঙচুরও করেন উত্তেজিত যাত্রীরা। শুধু তাই নয়, চরম দুর্ভোগে পড়েন রোগী ও তাঁদের আত্মীয়রা। সব লোকাল ট্রেন শিয়ালদা পর্যন্ত না আসায় দুর্ভোগ পোহাতে হয় হাজার হাজার নিত্যযাত্রীকে। জুলাইয়ের শুরুতেই শিয়ালদার প্রতিটি প্ল্যাটফর্মে ১২ বগির ট্রেন ঢুকতে ও বেরোতে পারবে বলে আশা করছেন রেলের কর্তারা।  
 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Nadia News: কলেজ চত্বরে ছাত্রদের সঙ্গে হাতহাতি, মাথা ফাটল অধ্যাপকের

সেরা শিরোনাম

Samik Bhattacharya: 'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
'আমাদের কোনও শ্রমিক সংগঠন নেই, পতাকা নিয়ে কারখানা থেকে চাঁদা তুললে...', ফের কড়া বার্তা শমীকের
West Bengal Live Update: বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, রাজ্য মুখপাত্র হলেন সজল ঘোষ, লাইভ আপডেট
BJP News : বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
বিজেপিতে ফের সাংগঠনিক রদবদল, বড় দায়িত্বে সজল ঘোষ
BJP News : খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল
খড়গপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুন, জখম আরও ২ ; মারধরের ভয়ঙ্কর ফুটেজ ভাইরাল

ভিডিও

CM Suvendu Adhikari : পিতৃপক্ষে প্য়ান্ডেল উদ্বোধন নয়, অষ্টমীতে মদ বিক্রি নয়, নির্দেশ মুখ্যমন্ত্রীর
Mamata Banerjee |
Kunal Ghosh Car Demolished : মমতাপন্থী বিধায়কের গাড়ি লক্ষ্য করে পরপর ডিম |
Gyanesh Kumar News | বিতর্কের মুখে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে ২ কমিশনারের ছবি পোস্ট কমিশনের
CM Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal Weather: নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
নতুন করে নিম্নচাপের ভ্রুকুটি, কবে থেকে কমবে বৃষ্টি? কেমন থাকবে পুজোর আবহাওয়া?
Durga Puja Weather : পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
পুজোয় বৃষ্টি ? নাকি রোদ ঝলমল করবে পশ্চিমবঙ্গ? কী বলছে আবহাওয়ার পূর্বাভাস?
West Bengal Weather: ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
ফের নিম্নচাপ! এখনই বৃষ্টির হাত থেকে রেহাই নেই, কেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া?
Employees' Provident Fund Organisation: EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
EPFO-তে বড় বদল, বেতনসীমা ১৫ হাজার থেকে বেড়ে হবে ২৫ হাজার, কর্মীদের পকেটে কী প্রভাব?
Govt. Insurance Scheme: খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
খরচ বছরে ৫০০ টাকারও কম, মানুষের সুরক্ষায় টার্ম ইনসিওরেন্স ও দুর্ঘটনা বিমার কভারেজ দিচ্ছে কেন্দ্র
Mamata Banerjee :
"সভা বন্ধ করার চক্রান্ত" কুণালের গাড়ির উপর হামলায় সরব মমতা, পাল্টা উত্তরপাড়ার বিধায়ক
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
জরুরি অবতরণ করতে গিয়ে দুমড়ে গেল বিমান, নিহত ২ সেনাকর্তা সহ ১৪ জন, কোথায় দুর্ঘটনা?
Howrah Station: বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
বন্দে ভারত এক্সপ্রেস থেকে নামতেই আরপিএফের জালে, ২১ লক্ষ টাকা ও সোনা-সহ হাওড়া স্টেশনে আটক ১
Embed widget