এক্সপ্লোর

West Burdwan: লরির ধাক্কায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের

জিপটিতে মেরামতির কাজ করছিল গাড়ির চালক। পাশেই দাঁড়িয়েছিল অভিজিৎ। সেই সময়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে জিপটিতে ধাক্কা মারে। আর তাতেই গুরুতর জখম হন সিভিক ভলেন্টায়ার অভিজিৎ।

রানিগঞ্জ: বিকল পুলিশ জিপে মেরামতি চলাকালীন লরির ধাক্কায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের (Civic Volunteer)। আজ, শনিবার সকাল ছ-টা নাগাদ ঘটনাটি ঘটে রানিগঞ্জ থানার (Raniganj Police Station) দুই নম্বর জাতীয় সড়কের মঙ্গলপুর মোড়ে। পুলিশ সূত্রে খবর, মৃত সিভিক ভলেন্টিয়ারের নাম অভিজিৎ মুখোপাধ্যায়। পাশাপাশি পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, এ দিন সকাল ৬ টা নাগাদ হঠাৎই পুলিশ জিপটি বিকল হয়ে যায়।

জিপটিতে (Jeep) মেরামতির কাজ করছিল গাড়ির চালক। পাশেই দাঁড়িয়েছিল অভিজিৎ। সেই সময়ে লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে জিপটিতে ধাক্কা মারে। আর তাতেই গুরুতর জখম হন সিভিক ভলেন্টায়ার (Civic Volunteer) অভিজিৎ। আশঙ্কাজনক অবস্থায় রানিগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। লরিটিকে আটক করেছে পুলিশ।

অন্যদিকে এদিন আরও একটি দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে। ফুলবাগানে (Phoolbagan) বিচারকের গাড়ির ধাক্কায় (Car Accident) আহত হন এক মহিলা-সহ তিন পথচারী। একজনের পায়ের ওপর দিয়ে চলে যায় গাড়ির চাকা। বিচারকের গাড়ির চালককে গ্রেফতার করেছে ফুলবাগান থানার পুলিশ (Phoolbagan Police Station)। এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ ফুলবাগানের শিবকৃষ্ণ দাঁ লেনে দুর্ঘটনা ঘটে।

নিম্ন আদালতের বিচারকের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর তিন পথচারীকে ধাক্কা মারে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে বন্ধুদের সঙ্গে মদ্যপান করেন বিচারকের গাড়িচালক। মত্ত অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাতে গিয়েই দুর্ঘটনা বলে অভিযোগ। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন না বিচারক।

বার বার সতর্কতা সত্ত্বেও পথ দুর্ঘটনা (Road Accident) বেড়েই চলেছে। গতকাল চন্দ্রকোণায় (Chandrakona) এ বার মোটর সাইকেল সমেত প্রাক্তন সেনাকর্মীকে (Indian Army) চাপা দেওয়ার অভিযোগ ওঠে পুলিশের গাড়ির (Police Car) বিরুদ্ধেই। শুধু তাই নয়, দুর্ঘটনার পর স্থানীয়রা জড়ো হলেও, আহত ব্যক্তির চিকিৎসার ব্যবস্থা না করেই পুলিশের গাড়ি ঘটনাস্থল থেকে চলে যায় বলে অভিযোগ। সেই নিয়ে উত্তেজনার সৃষ্টি হয় রাজ্য সড়কে।

আরও পড়ুন: Cooch Behar: করোনা সংক্রমণ রুখতে দিনহাটায় বন্ধ বেসরকারি বাস পরিষেবা, বন্ধ বাজার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Chinese Manja Kite Strings: লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
লক্ষ্মী পেঁচার ডানা কাটল চিনা মাঞ্জায়, ছটফট করছিল গাছের ডালে আটকে, তারপর...
BJP on Extortion: তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
তোলাবাজি নিয়ে বার্তা শমীক, দিলীপ, অগ্নিমিত্রার; পাল্টা কটাক্ষ কুণাল ঘোষের, সরকার বদলালেও তোলাবাজির অসুখ কি সেরেছে?
Birbhum News: দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
দুষ্কৃতীদের নিশানায় 'বিস্ফোরক' ব্যবসায়ী, বীরভূমে চলল গুলি, জখম ৩, যুক্ত কারা জানতে তদন্তে পুলিশ
North Bengal Weather Update: উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?
উত্তরে প্রবল দুর্যোগ, অতিরিক্ত ভারী বৃষ্টির জন্য জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, কোন কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি ?

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget