Kolkata News: 'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে হল খুঁটিপুজো, পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল
Suruchi Sangha Khutipujo: পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল।

কলকাতা: পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল। অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বদলে সেখানে নতুন কমিটির সম্পাদক স্থানীয় বাসিন্দা ও দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদার। 'বিশ্বাস-ব্রাদার্স' ছাড়াই রথের সকালে সেখানে খুঁটিপুজো অনুষ্ঠিত হল। এ প্রসঙ্গে বিজেপি বিধায়ক সৌরভ শিকদার বলেন, আগে VIP কালচার ছিল, এবার সর্বজন কালচার হবে সুরুচিতে। কটাক্ষের সুরে তিনি বলেন মানুষের বিশ্বাস, জনগণের বিশ্বাস ফিরে এসেছে।
আরও পড়ুন, ফ্ল্যাট থেকে বের করে এনে 'মার', আর্থিক দুর্নীতি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার রাজ্যের এই তৃণমূল নেতা
পালাবদলের রাজ্যে সুরুচি সঙ্ঘেরও 'রূপ' বদল
সম্প্রতি সুরুচির সঙ্ঘের খুঁটিপুজোর আগে জোড়া জটিলতায় পড়ে পুজো কমিটি। একদিকে, খুঁটিপুজোর আগেই খুঁটি টাঙিয়ে নোটিস ঝোলাল LIC, অন্যদিকে নতুন কমিটি নিয়ে ক্ষোভ উগরে বিক্ষোভে নামলেন স্থানীয়দের একাংশ। বুধবার, দেখা যায়, মাঠের ভিতরে খুঁটি পুঁতে LIC-র তরফে লেখা হয়েছে, এই সম্পত্তি লাইফ ইন্স্যুয়েন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার মালিকানাধীন।অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
" আগে VIP কালচার ছিল, এবার সর্বজন কালচার হবে সুরুচিতে.."
পুজো মণ্ডপের জমির চারপাশেও লাগানো হয়েছে এই নোটিস। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাসের জমানা বদলের সেখানে গঠন করা হয়েছে নতুন কমিটি। সম্পাদক করা হয়েছে, স্থানীয় বাসিন্দা ওবং দমদম উত্তরের বিজেপি বিধায়ক সৌরভ শিকদারকে। যে পদে এতদিন ছিলেন, অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাস। এদিন তিনি জানিয়েছেন, LIC-র কাছ থেকে আইনিভাবে ভাড়া নিয়ে পুজো করবে। এর মধ্য়ে নতুন কমিটি নিয়েও এলাকাবাসীর মনে তৈরি হয়েছে ক্ষোভ। বাসিন্দাদের একাংশের দাবি, এখনও কমিটিতে কয়েকজন রয়েছেন যাঁরা অরূপ বিশ্বাসের লোক বলে পরিচিত। তাঁদের সরিয়ে স্থানীয়দের কমিটিতে জায়গা দেওয়ার দাবিতে এদিন বিক্ষোভ দেখান তাঁরা।
পুরনো কমিটি নিয়ে এলাকাবাসীর ক্ষোভ
কমিটি গঠনের পর সম্পাদক সৌরভ শিকদারের মুখে শোনা গেছিল, পুরনো কমিটি নিয়ে এলাকাবাসীর ক্ষোভের কথা। সুরুচি সঙ্ঘ বিজেপি বিধায়ক ও সম্পাদক সৌরভ শিকদার বলেন, 'এলাকাবাসীর ক্ষোভ ছিল। সেই ক্ষোভের কারণে আজকে যখন স্বরূপ বিশ্বাস গ্রেফতার হয়, অরূপ বিশ্বাসের ওপরেও একাধিক মামলা চলছে, দুর্নীতি থেকে শুরু করে অনেক কিছু, এখানকার মানুষের দাবি ছিল, কমিটিটা চেঞ্জ করে, যারা এখানে থাকেন, এখানকার বাসিন্দা, তাদের রেখে, পুরনো কমিটির থেকেও অনেকে রয়েছেন এখানে।' সবমিলিয়ে, এখন অনিশ্চয়তার ঘেরাটোপে সুরুচির খুঁটিপুজো।






















