এক্সপ্লোর

Jyotipriya Mullick: আদালতে শুনানি চলাকালীনই অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয়

Ration Scam: এখনও পর্যন্ত যে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তা খুব মজবুত নয়, মন্তব্য করেন বিচারক। তিনি আরও বলেন, এই মামলায় এখনও বেশকিছু খামতি রয়েছে।

কলকাতা: ব্যাঙ্কশাল কোর্টে শুনানি চলাকালীনই আদালতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন জ্যোতিপ্রিয় মল্লিক। এখনও পর্যন্ত যে তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে, তা খুব মজবুত নয়, মন্তব্য করেন বিচারক। তিনি আরও বলেন, এই মামলায় এখনও বেশকিছু খামতি রয়েছে। ১৪ দিনের হেফাজতের নির্দেশ শুনেই জ্ঞান হারিয়ে ফেলেন জ্যোতিপ্রিয়। আদালতের মধ্যেই জ্ঞান ফেরাতে মন্ত্রীর মাথায় জল ঢালেন তাঁর মেয়ে। পরিস্থিতি খতিয়ে দেখে বিচারক তনুময় কর্মকার  নির্দেশ দেন, ২৪ ঘণ্টার মধ্যে মেডিক্যাল বোর্ড গঠন করবে কমান্ড হাসপাতাল। এর পর বিচারকের চেম্বারে নিয়ে যাওয়া হল জ্যোতিপ্রিয় মল্লিককে। বিচারক নির্দেশ দিয়ে বলেন, বাড়ির খাবার পাবেন জ্যোতিপ্রিয় মল্লিক। পাশাপাশি দিনে এক ঘণ্টা করে আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন জ্যোতিপ্রিয় মল্লিক। 

শিক্ষক নিয়োগ দুর্নীতির পর এবার রেশন বণ্টন দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির হাতে গ্রেফতার রাজ্য়ের আরও এক মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সারদাকাণ্ডে লাল ডায়েরির পর এবার রেশন দুর্নীতিকাণ্ডে মেরুন ডায়েরির হদিশ মিলেছে। আদালতে ইডি দাবি করে রেশন দুর্নীতিতে জড়িত জ্যোতিপ্রিয় মল্লিক। আদালতে ইডির জানায়, ২৬ অক্টোবর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিজিৎ দাসের বাড়িতে উদ্ধার হয় একটি মেরুন ডায়েরি। মেরুন ডায়েরিতে 'বালুদা' বলে নাম উল্লেখ ছিল। পাশাপাশি রেশন দুর্নীতির তদন্তে ইডির নজরে ৩ ভুয়ো সংস্থাও। ইডি সূত্রে খবর, এই ৩ সংস্থার মাধ্যমে ১২ কোটি কালো টাকা সাদা করা হয়েছে,
ওই ৩ সংস্থায় ৮ কোটি টাকা জমা পড়েছে। জেরার সময় বাকিবুরের স্বীকারোক্তি, ঋণ হিসেবে টাকা গিয়েছে জ্যোতিপ্রিয়র কাছে। সেই টাকা কোনওদিন ফেরত আসেনি বলেও খবর। 

ইডি সূত্রে খবর, বনমন্ত্রীর আপ্ত সহায়ক অমিত দে এবং রেশন দুর্নীতিকাণ্ডে ধৃত ব্য়বসায়ী বাকিবুর রহমানকে জিজ্ঞাসাবাদে একাধিক সূত্র পাওয়া যায়। তা নিয়ে প্রশ্নের উত্তর এড়িয়ে যান প্রাক্তন খাদ্য়মন্ত্রী। এরপরেই গতকাল রাত ১০টায় তাঁকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। বাজেয়াপ্ত করা হয়েছে জ্য়োতিপ্রিয় মল্লিকের মোবাইল ফোন। সেটির ফরেন্সিক পরীক্ষা করা হবে। সকালে স্বাস্থ্যপরীক্ষার জন্য় প্রাক্তন খাদ্য়মন্ত্রীকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসা হয়। স্বাস্থ্যপরীক্ষার পর দুপুর ২টো নাগাদ বনমন্ত্রীকে চিফ মেট্রোপলিট্য়ান্ট ম্য়াজিস্ট্রেটের আদালতে পেশ করা হবে বলে ইডি সূত্রে খবর। এদিকে, পার্থ চট্টোপাধ্য়ায় ও মানিক ভট্টাচার্যর গ্রেফতারির সময় ইডির আইনজীবী থাকা ফিরোজ এডুলজিকে স্পেশাল পাবলিক প্রসিকিউটার নিয়োগ করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

সেরা শিরোনাম

Jadavpur University: যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
যাদবপুর কাণ্ডে সুর বদল BJP বিধায়ক শর্বরীর, রাজ্যজুড়ে প্রবল নিন্দার মুখে পড়ে কী বললেন ?
Howrah Death News: ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
ঘরে জমা জল, আর সেখানে পড়েই মৃত্যু হল বৃদ্ধের, ঘটনায় চঞ্চল্য হাওড়ায়
News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget