এক্সপ্লোর

মেরুন ডায়েরি নিয়ে ঘনাচ্ছে আরও রহস্য, ফের জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে তলব ED র

Jyotipriyo Mallik Maroon diary: জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ককে তলব করল ED। অভিজিৎ দাসকে সম্পূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে।

প্রকাশ সিনহা, কলকাতা : রেশন দুর্নীতিকাণ্ডে ( Ration Scam ) ফের জ্যোতিপ্রিয় মল্লিকের ( Jyotipriya Mallik ) প্রাক্তন আপ্ত সহায়ককে তলব করেছে ED। রেশন বন্টন-দুর্নীতিতে ইডির  দাবি, তাদের হাতে এসেছে রহস্য়ে মোড়া মেরুন ডায়েরি। ইডি সূত্রে দাবি,সেই ডায়েরির উপরে লেখা ছিল বালুদা। যার পাতায় পাতায় লেখা রয়েছে নাকি বিপুল লেনদেনের হিসেব।  আদালতে ইডির আইনজীবী দাবি করেছিল, ডায়েরির পাতায় যে তথ্য মিলেছে তা নাকি চমকে দেওয়ার মতো। এবার সেই তথ্যর ভিত্তিতেই জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে সম্পূর্ণ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ED।

সূত্রের খবর, সোমবারের মধ্যে অভিজিৎ দাসকে সম্পূর্ণ নথি জমা দিতে বলা হয়েছে। ED-র দাবি, মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের প্রাক্তন আপ্ত সহায়ক অভিজিৎ দাসের হাওড়ার ব্যাঁটরার বাড়িতে যে মেরুন ডায়েরি মিলেছিল,  তাতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। তার ভিত্তিতে অভিজিতকে দিনপাঁচেক ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। ED-র দাবি, জিজ্ঞাসাবাদে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য মেলে। তার ভিত্তিতেই জ্যোতিপ্রিয়র প্রাক্তন আপ্ত সহায়ককে এবার সম্পূর্ণ নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ED।

২০১১ সালে খাদ্যমন্ত্রী হওয়ার পর জ্যোতিপ্রিয় মল্লিকের আপ্ত সহায়ক হন অমিত দে। ED-র দাবি, নামে-বেনামে প্রচুর সম্পত্তি অমিতের নামে, আছে রিসর্টও। রেশন দুর্নীতির টাকায় ঢুকেছে অমিতের অ্যাকাউন্টে, দাবি ED-র।

গত বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমান বনমন্ত্রী ঘনিষ্ঠ হাওড়ার ব্যাটরার বাসিন্দা অভিজিৎ দাসের বাড়িতে তল্লাশি চালায় ইডি। মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতেই হদিশ মেলে মেরুন ডায়েরির। শুক্রবার আদালতে, ইডির আইনজীবী বিচারককে বলেন, একটি ডায়েরির হদিশ মিলেছে। তাতে যা তথ্য মিলেছে, তা চমকে দেওয়ার মতো। জ্যোতিপ্রিয় মল্লিকের আইনজীবী চিৎকার করতে শুরু করেন, যে কীসের ডায়েরি? তখন, মোবাইল ফোনে ইডির আইনজীবী একটি মেরুন ডায়েরির ছবি দেখান। ৩টি কোম্পানিরও উল্লেখ করেন ইডির আইনজীবী।  

সারদাকাণ্ডের সময় আলোচনা হত 'লাল ডায়েরি' নিয়ে, আর, এখন রাজনীতি আলোড়িত হচ্ছে 'মেরুন ডায়েরি' ঘিরে। 

আরও পড়ুন :

আটা কল থেকে রাতারাতি সল্টলেকের হোটেলের মালিক ! রেশন দুর্নীতিতে ইডির হানা বনগাঁয়

গত শনিবার মেরুন ডায়েরি সংক্রান্ত কেন্দ্রীয় এজেন্সির দাবিকে হাতিয়ার করে কটাক্ষ পোস্ট করেন সুকান্ত মজুদার। সোশাল মিডিয়ায় বিজেপি রাজ্য সভাপতির পোস্ট, রেশন কেলেঙ্কারি বিচার পাক, মেরুন ডায়েরি পথ দেখাক। কে নিয়েছে? কত নিয়েছে? কবে নিয়েছে? তৃণমূলের দুর্নীতির রাজত্বের রাজসাক্ষী হয়ে দাঁড়াবে কি 'বালুদা' লেখা মেরুন ডায়েরি? সোশাল মিডিয়ায় কটাক্ষ করে পোস্ট করেন বিজেপি রাজ্য সভাপতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া, নন্দীগ্রামে নেতাজির নামে বিধায়ক কার্যালয়ের নাম
PM Modi: এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
এক কোটি যুবক যুবতীকে দেওয়া হবে AI প্রশিক্ষণ, কী পরিকল্পনা ? বড় ঘোষণা প্রধানমন্ত্রীর
Nandigram MLA Office: মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া, নন্দীগ্রামে বিধায়ক কার্যালয়ের নাম হল নেতাজির নামে
Howrah Municipal Corporation: পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ
পুলিশের উপর হামলা, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার অরূপ ঘনিষ্ঠ হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ

ভিডিও

Red Road Independence Day: রেড রোডে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান, বাজল 'বন্দে মাতরম' | ABP Ananda
Tulu Mondal News: টুলু মণ্ডলের পাথর খাদানে DCR জালিয়াতিকাণ্ডে গ্রেফতার সরকারি আধিকারিক | ABP Ananda
CM Suvendu Adhikari: রেড রোডে ছাত্রছাত্রীদের সঙ্গে হাত মেলালেন মুখ্যমন্ত্রী | Red Road | ABP Ananda
Mahua Moitra: ফের বিক্ষোভের মুখে মহুয়া, কৃষ্ণনগর সার্কিট হাউজের সামনে বিক্ষোভ BJP-র| TMC | ABP Ananda
TMC Leader Arrested: 'পুলিশের ওপর হামলা, তোলাবাজি', গ্রেফতার Howrah-র এক তৃণমূল নেতা | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget