এক্সপ্লোর

Ration Scam: কেন না জানিয়ে হানা? তৃণমূল নেতার অনুগামীদের বিক্ষোভে এলাকা ছাড়া ইডি

West Bengal: ইডির আধিকারিকদের মারধর শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়।

সন্দীপ সরকার, সন্দেশখালি: সাতসকালে ইডির অভিযান ঘিরে রণক্ষেত্রে চেহারা নিল উত্তর ২৪ পরগনার (North 24 Parganas) সন্দেশখালি। ইডি আধিকারিকদের ওপর চড়াও তৃণমূল নেতার অনুগামীরা। কেন না জানিয়ে ইডির (ED) হানা? প্রশ্ন তুলে চড়াও হন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে এলাকা ছাড়া হতে বাধ্য হন ইডি আধিকারিকরা। 

ইডির অভিযান ঘিরে রণক্ষেত্র: রেশন দুর্নীতির (Ration Scam) তদন্তে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের মৎস্য ও প্রাণী সম্পদ কর্মাধ্যক্ষের শেখ শাহজাহানের বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। বাড়িতে গিয়ে বারবার ডাকাডাকি সত্ত্বে সাড়া মেলেনি কারও। ১ ঘণ্টা অপেক্ষার পর কেন্দ্রীয় বাহিনী তালা ভাঙার চেষ্টা করতেই তৈরি হয় বিপত্তি। কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক শাহজাহানের বাড়ির সামনে জড়ো হন। কেন না জানিয়ে ইডির হানা? প্রশ্ন তুলে বিক্ষোভ দেখান তারা। ইডির আধিকারিকদের মারধর শুরু করেন তৃণমূল নেতার অনুগামীরা। ধাওয়া করে ইডি আধিকারিকদের এলাকা ছাড়া করা হয়। ভাঙচুর করা হয় ইডি আধিকারিকদের গাড়ি। খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত এবিপি আনন্দ। ভাঙা হল ক্যামেরা।               

বছরের শুরুতেই ফের তদন্তে ইডি: রেশন দুর্নীতির তদন্তে নতুন বছরের শুরুতেই উত্তর ২৪ পরগনায় ফের সাঁড়াশি অভিযানে নামল ইডি। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বলে পরিচিত ২ তৃণমূল নেতার বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে পৌঁছে যায় ইডি। সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহানের সরবেড়িয়ার বাড়িতে পৌঁছে যান ইডির আধিকারিকরা। অন্যদিকে, রেশন দুর্নীতি মামলায় উত্তর ২৪ পরগনার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর একাধিক ঠিকানায় হানা দেয় ইডি। সকাল সকাল বনগাঁর শিমূলতলায় তৃণমূল নেতার বাড়ি, শ্বশুর বিনয়কুমার ঘোষের বাড়িতে পৌঁছে যায় ইডি। শিমূলতলায় শঙ্কর আঢ্য এক কর্মচারী অঞ্জন মালাকার ও বসাকপাড়ায় আরেক কর্মচারী বিশ্বজিৎ ঘোষের বাড়িতেও হানা দিল ইডি।গাইঘাটার দোগাছিয়ায় তৃণমূল নেতার ভাই মলয় আঢ্যর আইসক্রিম কারখানাতেও ইডি হানা। কয়েকদিন আগে শঙ্কর আঢ্যকে তলব করেছিল ইডি, যদিও ইডির দফতরে হাজির হননি তৃণমূল নেতা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Recruitment Scam: কালীঘাটের কাকুর ভয়েস স্য়াম্পল টেস্ট নিয়ে তোলপাড়, কীভাবে হয় পরীক্ষা?

সেরা শিরোনাম

West Bengal News LIVE: ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
ভোটচুরির অভিযোগে জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে এককাট্টা বিরোধীরা
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget